Sunday, 22 February 2026
ইউনূস সাহেব আমাদের সাথে বেঈমানি করেন নাই।
চুপ্পু বলেছে,
শুধু বিদেশ না, বরং দেশের কোন অনুষ্ঠানেও আমাকে ইউনূস যেতে দেয় নাই।
অভিনন্দন, প্রফেসর।
চুপ্পুই প্রমাণ করে দিল, আপনি জুলাইকে কতটা ধারণ করতেন।
চুপ্পুর প্রতিটা কথায় প্রফেসর ইউনূসের প্রতি রাগ, ক্ষোভ উপচায় পড়তেসিল।
এতেই প্রমাণ হয়, ইউনূস সাহেব আমাদের কতটা কাছের মানুষ ছিলেন।
ইতিহাসে বন্ধুর চেয়ে শত্রুর কথার গুরুত্ব বেশি।
রাষ্ট্রপতি চুপ্পুকে কারা শান্তির পরশ দিয়ে টিকায় রাখছিল, আর কারা তাকে শান্তিতে থাকতে দেয় নাই, সেই ইতিহাস আজ লেখা হলো।
এখন অনেকেই অনেক কথাই বলবে।
কিন্তু আজ থেকে ৫০ বছর পরে, ইনসাফের আয়নায় লেখা জুলাইয়ের ইতিহাসে স্পষ্ট লেখা থাকবে, ইউনূস সাহেব আমাদের সাথে বেঈমানি করেন নাই।
হয়তো সরাতে পারেন নাই।
বাট একমুহূর্তও তিনি উনাকে শান্তিতে থাকতে দেন নাই।
জুলাই আর ইনকিলাবের পক্ষে ইউনূসের এই অবদান আমরা স্বর্ণের হরফে লিখে রাখব, ইনশাআল্লাহ।
ইনকিলাব জিন্দাবাদ, প্রফেসর!!
ইউ উইল বি রিমেম্বার্ড!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment