Saturday, 18 April 2026

পাকিস্তান আমলে বাংলাদেশ

ইন্ডিয়ান বীর্য শুয়োরের শুক্রাণু দিয়া যাদের জন্ম হয়েছে তাদেরকে পড়ার অনুরোধ রইল। যাহারা দিনরাত ২৪ ঘন্টা শুধু রাজাকার স্বপ্নে দেখেন, মনে করেন পাঁচ লাখ মা-বোনেরা রাজাকার দ্বারা দর্শনের শিকার তারাও পরবেন। ‎ব্রিটিশ ২০০ বছর শাসন আমলে পূর্ব বাংলায় মাত্র একটি বিশ্ববিদ্যালয় ছিল "ঢাকা বিশ্বিবদ্যালয়। সেটিরও বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং কলকাতার প্রভাবশালী মহল। ‎ ‎ব্রিটিশরা প্রায় ২০০ বছরে পূর্ব বাংলায় কোনো উন্নয়ন করেনি। যদি কিছু করার উদ্যোগও নেওয়া হতো, সেগুলোর পথে বাধা হয়ে দাঁড়াত কলকাতার দাদা-বাবুরা। কলকাতাকে তারা ভারতের রাজধানী বানিয়েছিল। ‎ ‎বাংলাদেশের ইতিহাসে আমাদের শেখানো হয় যে পাকিস্তান ২৪ বছর আমাদের শোষণ করেছে। অথচ বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন গুলো পাকিস্তান আমলেই হয়েছিল। ‎ ‎ পাকিস্তান আমলে মোট ৫ টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। ‎ ‎◾রাজশাহী বিশ্ববিদ্যালয় (১৯৫৩) ‎ ‎◾চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৯৬৬) ‎ ‎◾জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১৯৭০) ‎ ‎◾জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৯৬৮) ‎ ‎◾পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ কৃষি বিঃ) (১৯৬১) ‎ ‎▶ পাকিস্তান আমলে মোট ৪ টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। ‎ ‎◾বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৯৬২ সাল ‎ ‎◾রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ১৯৬৪ সাল ‎ ‎◾চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ১৯৬৮ সাল ‎ ‎◾খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ১৯৬৯ সাল ‎ ‎উল্লেখ্য বর্তমানে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে মোট ৫ টা, যার মধ্যে ৪ টাই পাকিস্তান আমলের। আর পরবর্তী ৫০ বছরে হয়েছে ১ টা। ‎ ‎ ▶পাকিস্তান আমলে পাকিস্তান সরকার মোট ৮৭ টি কলেজ প্রতিষ্ঠা করে৷ যার মধ্যে রয়েছে ‎ ‎◾নটর ডেম কলেজ, ঢাকা (১৯৪৯) ‎ ‎◾সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (১৯৪৯) ‎ ‎◾বাঙলা কলেজ (১৯৬২) ‎ ‎◾ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ ‎ ‎উল্লেখ্য বর্তমানে ঢাকা শহরে মোট ৩৯ টি কলেজ আছে, যার ভেতর ৮ টি তৈরি হয়েছে ইংরেজ আমলে, ২১ তৈরি হয়েছে পাকিস্তান আমলে, আর মাত্র ১০ টি তৈরি হয়েছে স্বাধীনতার পর ৫০ বছরে। ‎ ‎▶ পাকিস্তান আমলে পাকিস্তান সরকার ৮ টা সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে। ‎ ‎◾চট্টগ্রাম মেডিকেল কলেজ (১৯৫৭) ‎ ‎◾রাজশাহী মেডিকেল কলেজ (১৯৫৮) ‎ ‎◾ময়মনসিংহ মেডিকেল কলেজ (১৯৬২) ‎ ‎◾সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ (১৯৬২) ‎ ‎◾স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজ (১৯৬৩) ‎ ‎◾স্নাতকোত্তর চিকিৎসা গবেষণা ইনস্টিটিউট (বর্তমান নামঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) (১৯৬৬) ‎ ‎◾শের-ই-বাংলা মেডিকেল কলেজ (১৯৬৮) ‎ ‎◾রংপুর মেডিকেল কলেজ (১৯৭০) ‎ ‎উল্লেখ্য ইংরেজ শাসন আমলের ২০০ বছরে মোট ১টি মেডিকেল তৈরি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ৷ ‎ ‎ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৭ সালের আগে প্রতিষ্ঠিত হলেও পাকিস্তান আমলে এর কার্যক্রম সম্প্রসারিত হয়। ‎ ‎▶পাকিস্তান আমলে পাকিস্তান সরকার ১৭ টি পলিটেকনিক ইন্সটিটিউট প্রতিষ্ঠা করে। বর্তমানে বাংলাদেশে ৪৯টি সরকারী পলিটেকনিক ইন্সটিটিউট রয়েছে। অর্থাৎ পাকিস্তান সরকার ২৪ বছরে করেছে ১৭ টি। আর বাংলাদেশ সরকার ৫০ বছরে করেছে ৩২টি৷ ‎ ‎▶ পাকিস্তান আমলে পাকিস্তান সরকার ৪ টি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করে। ‎ ‎◾ফৌজদারহাট ক্যাডেট কলেজ(১৯৫৮) ‎ ‎◾মির্জাপুর ক্যাডেট কলেজ(১৯৬৩) ‎ ‎◾ঝিনাইদহ ক্যাডেট কলেজ ( ১৯৬৩) ‎ ‎◾রাজশাহী ক্যাডেট কলেজ (১৯৬৫) ‎ ‎উল্লেখ্য বর্তমানে বাংলাদেশে ক্যাডেট কলেজ আছে ১২ টা এর ভেতর ৪ টি প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তান আমলে। ‎ ‎▶ চট্টগ্রাম মেরিন একাডেমী, নৌ অফিসার, মেরিন ইঞ্জিনিয়ার গড়ে তোলার জন্য ১৯৬২ সালে পাকিস্তান নৌবাহিনী কর্তিক এই একাডেমি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর নাম "বাংলাদেশ মেরিন একাডেমি (BMA)" ‎ ‎▶ এছাড়াও প্রতিষ্ঠা হয়েছে.... ‎ ‎◾ইস্ট পাকিস্তান টেক্সটাইল ইন্সটিটিউট’ (১৯৫০) যার বর্তমান নাম "বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)"। ‎ ‎◾ চট্টগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ১৯৬২ সালে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে কারিগরি শিক্ষা কার্যক্রম শুরু হয়। ‎ ‎◾এরকম আরো অনেক বিশেষায়িত কলেজ, বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তান আমলে। এছাড়া দেশ ব্যাপি প্রতিষ্ঠিত হয়েছে কয়েক হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং হাই স্কুল। ‎ ‎★অনেকেই অভিযোগ করেন পশ্চিম পাকিস্তানের চেয়ে পুর্ব পাকিস্তান পিছিয়ে ছিলো, কারন পূর্ব পাকিস্তানে কম উন্নয়ন করা হয়েছে। লক্ষ করুন, ব্রিটিশ আমলে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ছিল মাত্র ১ টা, বিপরিতে পাকিস্তানে বিশ্ববিদ্যালয় ছিল ১৮ টা। অর্থাৎ পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টির আগ থেকেই আমরা উচ্চ শিক্ষার দিক দিয়ে পাকিস্তানের চেয়ে ১৮ গুন পিছিয়ে ছিলাম আমরা! ‎ ‎১৯৪৭ সালের পরবর্তী ১০ বছরে পুর্ব পাকিস্তানে যদি ১০ টা বিশ্ববিদ্যালয় তৈরি করা হতো আর পশ্চিম পাকিস্তানে যদি একটাও তৈরি করা না হতো, তবুও তো আমরা পাকিস্তানের চেয়ে পিছিয়েই থাকতাম। আসলে ব্রিটিশ আমল থেকেই আমরা পাকিস্তানের তুলনায় এত বেশি পিছিয়ে ছিলাম, যার ফলে এই অঞ্চল কখনোই পশ্চিম পাকিস্তানের সাথে উন্নয়নের দৌড়ে খাপ খাওয়াতে পারেনি। ‎ ‎★ ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির আগে এই অঞ্চলের স্বাক্ষরতার হার ছিলো মাত্র ১২%। ১৯৬১ সালের আদমশুমারিতে স্বাক্ষরতার হার দাড়ায় ২৪.৭%। অর্থাৎ মাত্র ১৩ বছরে এই অঞ্চলের স্বাক্ষরতার হার দ্বীগুন হয়ে যায়। পরবর্তীতে ১৯৭১ সালের আদমশুমারী না হওয়ায় পাকিস্তান আমলের প্রকৃত স্বাক্ষরতার হার জানা যায়নি। ‎ ‎▶শিল্প প্রতিষ্ঠান, মিল ও কল-কারখানা ‎ ‎◾ বাংলাদেশ সচিবালয় ( ১৯৭১ সালের পর এ সচিবালয়ের পুরাতন ৬ নং ভবনটি ভেঙ্গে ২০ তলা ভবন তৈরী করা হয়) ‎ ‎◾ পাকিস্তানের সেকেন্ড ক্যাপিটাল হিসাবে শেরেবাংলা নগর কে পরিকল্পিতভাবে তৈরী ‎ ‎◾ সংসদ ভবন ‎ ‎◾ বাইতুল মোকাররম মসজিদ ‎ ‎◾ বাংলা একাডেমি ‎ ‎◾ ইসলামিক একাডেমি (বর্তমান ইসলামিক ফাউন্ডেশন) ‎ ‎◾ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট বেতার কেন্দ্র প্রতিষ্ঠা ‎ ‎◾ কমলাপুর রেলস্টেশন (পূর্বতন রেলস্টেশন টি ছিলো গুলিস্তান-ফুলবারিয়ায়) ‎ ‎◾ মীরপুর চিড়িয়াখানা ‎ ‎◾ কুর্মিটোলা বিমানবন্দর (ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর) ‎ ‎◾ যমুনা সেতু (১৯৬৬ সনে সংসদে অনুমোদিত) ‎ ‎◾ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ( ১৯৬১ সালে এর পরিকল্পনা গ্রহন করে তখনকার পূর্বপাকিস্তানের অনেক কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষনে প্রেরণ করা হয়, যারা এখন ইরান ইরাকে কর্মরত। ১৯৭২ সালে প্রকল্পটি বন্ধ করে দেয়া হয়) ‎ ‎◾ শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‎ ‎◾ আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‎ ‎◾ কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‎ ‎◾ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ‎ ‎◾ গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প ‎ ‎◾ রামপুরা টেলিভিশন ভবন ‎ ‎◾ ঢাকা স্টেডিয়াম ‎ ‎◾ ঢাকা যাদুঘর (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবন) ‎ ‎◾ WAPDA এবং এর অধিনে শতশত বাধ ও সেচ প্রকল্প ‎ ‎◾ ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, গুলশান, বনানী প্রভৃতি আবাসিক এলাকা গঠন ও নগরায়ন ‎ ‎◾ শত শত পাট ও কাপড়ের কল যা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়। ‎ ‎◾ শিল্পায়নের জন্য গড়ে তোলা হয় East Pakistan Industrial Development Corporation (EPIDC) ‎ ‎◾ গাজীপুর সমরাস্ত্র কারখান ‎ ‎◾ গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরি ‎ ‎◾ মংলা সামুদ্রিক বন্দর ( চট্টগ্রাম বন্দরটি মুঘল আমলে তৈরী) ‎ ‎◾ঢাকার নিউমার্কেট সহ বিভাগীয় শহরে একটি করে নিউমার্কেট তৈরী ‎ ‎◾তেজগাঁও শিল্প এলাকা ‎ ‎◾হাজারীবাগ ট্যানারি শিল্প এলাকা ‎ ‎◾খালিশপুর শিল্প এলাকা। ‎ ‎◾আদমজী জুট মিলস (নারায়ণগঞ্জ): ১৯৫১ ‎ ‎◾খুলনা নিউজপ্রিন্ট মিলস: ১৯৫৯ ‎ ‎◾চিটাগং ড্রাই ডক: ১৯৬০ ‎ ‎◾ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (চট্টগ্রাম): ১৯৬৮ ‎ ‎◾ঢাকা জুট মিলস লিমিটেড: ১৯৫০ এর দশক ‎ ‎◾ আমিন জুট মিলস লিমিটেড (চট্টগ্রাম): ১৯৫৩ ‎ ‎◾ খুলনা জুট মিলস: ১৯৫০ এর দশক ‎ ‎◾ ইস্পাহানী কটন মিলস: পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয়। ‎ ‎◾ কাপ্তাই জল বিদ্যুত - ১৯৬২ ‎ ‎◾ চন্দ্রঘোনা পেপার মিল - ১৯৫৩ ‎ ‎◾ কর্ণফূলী রেয়ন মিল – ১৯৫৩ ‎ ‎◾ প্রগতি ইন্ড্রাস্ট্রিজ – ১৯৫৩ ‎ ‎◾বাংলাদেশে একটিমাত্র তেল শোধনাগার সেটিও পাকিস্তান করে দিয়েছে। ‎ ‎১৯৭১ সালের যুদ্ধের পর পাকিস্তান ঘাস খেয়ে পারমাণবিক বোমা তৈরি করেছে। বর্তমানে পাকিস্তানের কাছে আনুমানিক ১৭০টি পারমাণবিক ওয়ারহেডসহ একটি পারমাণবিক অস্ত্রাগার রয়েছে। ‎ ‎তাদের বিমান বাহিনীর আকাশ ছোঁয়া সাফল্যের কারণে দেশটি সৌদি আরবের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনীর মধ্যে পাকিস্তান বিমান বাহিনী ১৪৩৪ টি যুদ্ধবিমান ও রনকৌশল নিয়ে সপ্তম স্থানে রয়েছে। যার মেরুদণ্ড হিসেবে আছে আমেরিকান এফ-১৬, জেএফ-১৭ থান্ডার এবং আধুনিক চীনা জে-১০সি। ‎ ‎তাদের কাছে আছে শাহীন-৩ (২,৭৫০ কিমি পর্যন্ত পাল্লার), গৌরী এবং গজনভীর মতো একাধিক উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে। তাদের কাছে বাবর ক্ষেপণাস্ত্র রয়েছে যা পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম এবং যা স্থল ও সমুদ্র থেকে উৎক্ষেপণ করা যায়। ‎ ‎তাদের সেনাবাহিনীর কাছে ২,৬০০টিরও বেশি প্রধান যুদ্ধ ট্যাঙ্কের একটি বহর রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো উন্নত খালিদ, ভিটি-৪ এবং টি-৮০ইউডি ট্যাঙ্ক। ‎ ‎দেশটি তার প্রতিরক্ষা খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে গিয়েছে। চীনের সাথে যৌথ উদ্যোগে নিজস্ব জঙ্গি বিমান বানিয়েছে। তাদের কাছে বুরাকের মতো উন্নত ড্রোন সক্ষমতা রয়েছে এবং উইং লুং ড্রোনের জন্য চীনের সাথে সহযোগিতা করে। ‎ ‎তাদের কাছে আটটি সাবমেরিন রয়েছে, উপকূলরেখা এবং অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত করার জন্য নৌবহরে আধুনিক ফ্রিগেট, করভেট এবং দ্রুতগামী মিসাইল বোট রয়েছে। ‎ ‎এছাড়াও তাদের কাছে ৩,০০০টিরও বেশি কামান (টানা ও স্ব-চালিত উভয়ই) এবং একাধিক রকেট লঞ্চার অন্তর্ভুক্ত রয়েছে। ‎ ‎এমনকি পাকিস্তানের ১১ টি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেয়েছে। শিক্ষার মানেও পাকিস্তান অনেক এগিয়ে। সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক কূটনীতিতে দেশটি বড় খেল দেখিয়েছে ইরান যুদ্ধ বন্ধ করতে। তারা আন্তর্জাতিক রাজনীতি তে নিজেকে একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেছে কূটনীতি ও সামরিক পার্সপেক্টিভে। যারা আমেরিকা এবং ইরানকে ও এক টেবিলে বসাতে পারছে। ‎ ‎আর ১৯৭১ সালে বিজয়ী বাংলাদেশের যুদ্ধ করে দাসত্বের সার্টিফিকেট নিয়েছে। তারা বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে পৃথিবীর প্রথম চেতনা বোমা বানিয়েছে। যা চীনের হাইড্রোজেন বোমার চেয়েও ভয়ংকর। ‎ ‎ এই পর্যন্ত সংসদের মতো একটা স্থানে চেতনা বড় নাকি আধুনিকতা বড়! এই নিয়ে কয়েকশ অধিবেশন চলছে।আফসোস🙂 সংগৃহীত #OMG #BreakingNews ‎

Thursday, 16 April 2026

স্পিকার শিরিন শারমিনের 'সততা ও নির্লোভ' জীবন নানা গল্প

কয়েকদিন ধরে সাবেক স্পিকার শিরিন শারমিনের 'সততা ও নির্লোভ' জীবন নানা গল্প শুনছি। তাঁর দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ পদ, তথা স্পিকার হওয়ার 'গল্প' তাহলে আজ বলি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৩ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও, শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ এবং রংপুর-৬ আসন থেকে ভোটে 'জেতেন'। তবে শিরিন শারমিন ৫ জানুয়ারি নির্বাচনে প্রার্থী ছিলেন না। তিনি ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে এমপি হয়ে প্রথমে প্রতিমন্ত্রী হন। ২০১৩ সালের এপ্রিলে হয়ে যান স্পিকার। ২০১৪ সালের ২৯ জানুয়ারি দশম সংসদ শুরু হয়। এর পাঁচদিন আগে ২৪ জানুয়ারি নবম সংসদ বিলুপ্ত করা হয়। শিরিন শারমিন এর মাধ্যমে সাবেক এমপি হয়ে যান। শেখ হাসিনা সিদ্ধান্ত নেন, শিরিন শারমিনকেই আবার স্পিকার বানাবেন। কিন্তু স্পিকার হতে গেলো তো এমপি হতেই হবে। এটাই সংবিধান। কিন্তু তিনি তো নির্বাচনই করেননি এমপি হবেন কী করে! আর সংবিধানিক বাধ্যবাধকতা হচ্ছে, সংসদের প্রথম দিনেই স্পিকার নির্বাচন হবে। তাই শিরিন শারমিনকে ২৯ জানুয়ারির আগেই এমপি হতেই হবে। যা অসম্ভব ছিল না। আর সংরক্ষিত আসন থেকে এমপি হতে হলে আরও ৬০-৬৫ দিন অপেক্ষা করতে হতো। তাহলে আর স্পিকার হওয়া সম্ভব না। কিন্তু শেখ হাসিনা 'যথারীতি' একটা নজিরবিহীন পথ বের করলেন। তিনি রংপুর-৬ আসন ছেড়ে দিলেন। আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হতে হবে। এবার যেমন তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন হয়েছে গত ৯ তারিখ। গত ২০ ফেব্রুয়ারির তপশিল ঘোষণার ৪৪ দিন পর এই নির্বাচন হয়েছে। বাংলাদেশে সাধারণত তপশিল ঘোষণা থেকে ভোটগ্রহণ পর্যন্ত কমপক্ষে ৪১ দিন সময় দেওয়া হয়। কিন্তু 'ম্যাজিক' হয় শিরিন শারিমনের জন্য। ২০১৪ সালের ২০ জানুয়ারি রংপুর-৬ আসনের উপনির্বাচনের তপশিল ঘোষণা হয়। (কমেন্টে লিঙ্ক) বলা হয়, ২০ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। ২৭ জানুয়ারির মধ্যে মনোয়নপত্র দাখিল করতে হবে। মনোয়নপত্র দাখিলের জন্য সাধারণত ১২ থেকে ২১দিন সময় দেওয়ায় হয়। এবার যেমন ১৮ দিন সময় ছিল। কিন্তু শিরিন শারমিনকে এমপি বানাতে সময় দেওয়া হয় ৭ দিন। তারপর রংপুর ডিসি অফিস এবং পীরগঞ্জ ইউএনও অফিসে গোয়েন্দা সংস্থা দিয়ে পাহারা বসানো হয়, যাতে আর কেউ মনোনয়নপত্র কিনতে না পারে। নুর আলম নামে জাতীয় পার্টির এক নেতা গিয়েছিলেন মনোনয়নপত্র কিনতে। উনাকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। ফলে ২৭ জানুয়ারি পর্যন্ত শিরিন শারমিন ছাড়া কেউ মনোনয়নপত্র কিনতে পারেননি। ২৮ জানুয়ারি, মানে মাত্র একদিন সময় ছিল মনোনয়নপত্র বাছাইয়ের জন্য (হা হা হা হা)। যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। সাধারণত বাছাইয়ে চার-পাঁচদিন সময় দেওয়া হয়। কাউকে মনোনয়ন ফরম তুলতে দেওয়া না দেওয়ার কারণ হলো; পাগল ছাগল যাই হোক আরেকজন প্রার্থীও যদি থাকে, তাহলে ২০ ফেব্রুয়ারি ভোট হবে। তখন আর শিরিন শারমিন স্পিকার হতে পারবেন না। তিনি একমাত্র প্রার্থী হওয়ায়, ২৮ জানুয়ারি বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তা তাঁকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন। নিয়ম হচ্ছে, ফল ঘোষণার তিনদিনের মধ্যে গেজেট হবে। কিন্তু তড়িৎ গতিতে সেইদিন বিকেলেই শিরিন শারমিনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন! ফল ঘোষণার তিনদিনের মধ্যে শপথ হয়। কিন্তু পরেরদিন সকাল বেলা এমপি হিসেবে শপথ নিয়ে দুপুরে স্পিকার পদে পুনঃনির্বাচিত হয়ে যান শিরিন শারমিন। আর আজকাল উনারই সততার গল্প শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাচ্ছি। ম‌্যুরাল অব দ‌্যা স্টো‌রি হ‌চ্ছে, অ‌যোগ‌্য কাউকে খা‌তির ক‌রে নিয়মকানুন ভে‌ঙে যে প‌দেই বসান না কে‌নো, প্রয়োজ‌নের সময় কা‌জে আস‌বে না। প্রতিষ্ঠান‌কে শ‌ক্তিশালী করুন, এতে আপাতত ক্ষমতা কম‌লেও এক‌দিন নিজেই এর সুফল পা‌বেনই।
১০ বছর ধরে তিলে তিলে অর্থ জমা দিয়ে পদ্মা লাইফ ইন্সুরেন্সে একটা ডিপিএস আর একটা পেনশন স্কিম খুলেছিলাম। সম্ভবত ৯ম বছরে এসে এই ইন্সুরেন্স কোম্পানি এস আলমের কবলে পড়ে। সে বোর্ড অফ ডিরেক্টরস দখল করে পদ্মা লাইফের প্রায় ৪০০-৪৫০ কোটি টাকার ফান্ড লুটপাট করে বলে শুনেছি। আমার স্কিম দুইটা ম্যাচিউরড হওয়ার এক বছর পরে দাবী আদায়ে অফিসে দেখা করলে বলা হয়, এক দেড় বছরের মধ্যে পাওয়ার সম্ভাবনা নেই। কেন নেই? সরকারী রেজিস্ট্রেশন পাওয়া, শেয়ার বাজারে তালিকাভুক্ত একটা কোম্পানিতে ১০ বছর ধরে বিনিয়োগ করার পর সেটা রাষ্ট্রের ছত্রছায়ায় কোন এক মাফিয়া ব্যাংক লুটেরা এসে পুরোটা ডাকাতি করে নিয়ে যাবে, এ কেমন সভ্য দেশ? সেই ডাকাতের কোন বিচার হবে না৷ বরং তাকে পুরষ্কৃত করার জন্য নতুন সরকার এসে নতুন কালো আইন তৈরি করবে, এ কেমন রাষ্ট্র!! তখন এস আলমের মালিকানাধীন সব তলা বিহীন কোম্পানিতে তার এলাকার অযোগ্য কিছু লোকজনকে মাসিক বেতনে নিয়োগ দেয়া হয়েছিল৷ তারা বসে বসে অন্যদের উপরে মোড়লগিরি ফলানোর জন্য মাসিক চুক্তিতে ভাড়া খাটত। আর কোন অফিস কর্মচারী এস আলমের বিরুদ্ধে কিছু বললে তার চাকুরি যেত নইলে তার বিরুদ্ধে রিপোর্ট করা হত। যেমন ইসলামী ব্যাংকে হাজার হাজার অযোগ্য, কম শিক্ষিত আর কম অভিজ্ঞ লোকজনকে নিয়োগ দেয়া হয়েছিল। এদের অনেকের বিরুদ্ধেই চাকুরি দেয়ার বিনিময়ে নেয়া হয়েছিল বিশাল অংকের ঋণ। সেই ঋণ কিন্তু শোধ করার সামর্থ্য এদের নেই। এদের একটা বড় অংশকে যখন জনাব ওমর ফারুক চাকুরিচ্যুত করেন, তখন এই অর্ধশিক্ষিতরা হইচই শুরু করে। ৫টা লুটপাট হয়ে যাওয়া ব্যাংককে একত্রীকরণ করে তৈরি করা হয়েছে "সম্মিলিত ইসলামী ব্যাংক"। বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর আহসান এইচ মনসুর এস আলমের মত লুটেরা আর ব্যাংক মালিকদের ফিরে আসার পথ রুদ্ধ করে তৈরি করেছিলেন ব্যাংক আইন অধ্যাদেশ। সেই আইন পাশ করার পূর্ব মুহূর্তে কোন বিস্তারিত আলোচনা ছাড়াই বাংলাদেশ ব্যাংককে পাশ কাটিয়ে অর্থ মন্ত্রণালয় এতে একটা চরম বিতর্কিত ১৮(ক) ধারা যুক্ত করে, যাতে এস আলমের মত পূর্বের ডাকাত আর লুটেরা ব্যাংক মালিকরা মাত্র ৭.৫% অর্থ পরিশোধ করে, মালিকানায় ফিরে আসতে পারে। কমিটির অধিকাংশ সদস্য আর বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা এই আইনের বিরোধিতা করেছিলেন। বলা হচ্ছে, আগের সরকারের কোন দায়ের জন্য বর্তমান সরকারকে দায়ী করা যাবে না। তারা আগের সরকারের ঋণ পরিশোধ করতে বাধ্য না৷ তারা এস আলমদের লুট করা টাকা ফেরত আনতে পারবে না। তাহলে প্রশ্ন হল, তারা এস আলমদের ফিরে আসার দরজা কেন খুলে দিচ্ছে? একজন চোর বা ডাকাত হঠাৎ ভাল হয়ে যাবে, এরকম মিরাকল দুনিয়ায় ঘটে না৷ উলটা তারা আরো ফন্দিফিকির করবে কিভাবে বাকিটা লুট করা যায়। আমার দুইজন আত্মীয়ের ২৫ লাখ করে এফডিআর আছে এক্সিম ব্যাংক আর ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে। বিনিময়ে তারা দেয় মাসে ১০-১৬ হাজার টাকা। দুই বছর ধরে এফডিআর ভাঙ্গার কোন সুযোগ নেই। এখন বিএনপি যদি সোজা ব্যাংক দেউলিয়া ঘোষণা করে তাহলে লাখ লাখ আমানতকারী কই যাবে? তারা বাংলাদেশকে বিশ্বাস করেছিল, বাংলাদেশ ব্যাংককে বিশ্বাস করেছিল, নির্দিষ্ট একটা ব্যাংককে বিশ্বাস করেছিল। তারা তো বিনিয়োগ করেনি। তারা মূলত টাকা নিরাপদ রাখার জন্যই ব্যাংকে রাখত। রাষ্ট্র একটা সিস্টেম৷, এই সিস্টেমের দায় এর পরিচালকদের। পূর্ববর্তী পরিচালকদের ভুলত্রুটি মেটানোর দায় পরবর্তীতে যারা সেধে পরিচালক হবে তাদের৷ বিদেশী ঋণ কি তারা শোধ করে না? তাহলে দেশী ঋণ পরিশোধে তাদের গড়িমসি কেন? Atique UA Khan

Monday, 13 April 2026

ইউনুস থেকে তারেকে ক্ষমতার হাতবদলের এক অনিবার্য পরিণতি

গুম বিরোধী অধ্যাদেশকে আইনে পরিণত করা হবে না এবং সেটাকে বাতিল করা হবে—এটা ইউনুস থেকে তারেকে ক্ষমতার হাতবদলের এক অনিবার্য পরিণতি ছিলো। যারা আজকে খুব ‘শকড’ হয়েছেন, তাদের অবস্থা দেখে করুণা করবো নাকি আমিও ‘শকড’ হবো—ঠিক বুঝতে পারছি না। এ তো কেবল শুরু; সামনে আরো কী কী আসছে, সেটার আগাম বার্তাও বটে—যারা চোখ খোলা রেখে দেখেননি, তাদের জন্যে এই ‘শকড’ হওয়াটাই বরং এক ধরনের আত্মপ্রবঞ্চনা। গুমের সাথে যুক্ত সেনা অফিসারদের ক্যান্টনমেন্টের কথিত সাব-জেলে রাখা—এটা কি ইউনুস সরকার থামাতে পেরেছিলো? সরকার ও জন-আকাঙ্খাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওয়াকার এন্ড গং গুমের অভিযোগে অভিযুক্ত সেনা অফিসারদের সাধারণ কারাগারে স্থানান্তর করেনি। কাউকে কিছু না জানিয়েই তড়িগড়ি করে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ক্যান্টনমেন্টে অফিসারদের বিলাসবহুল ভবনকে সাব-জেল ঘোষণা করেছিলো। সেখানে শুধু ইন্টারনেট, টেলিফোন ও বাহারি খাবারের আয়োজনই ছিলো না—বৌদের নিয়ে থাকার ব্যবস্থাও ছিলো। চমৎকার জেল, তাই না? বিশ্বের অন্য কোথাও এ রকম ‘মানবিক’ জেল আছে কিনা আমার জানা নেই—যেখানে অভিযুক্তরা শাস্তি ভোগ করে না, বরং আরাম-আয়েশের জীবন কাটায়। শুধু তাই নয়—জাতির সাথে তামাশা করার জন্যে বিলাসবহুল এয়ার কন্ডিশন্ড বাসে করে খুনি সেনা অফিসারদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিলো। আশা করি সবুজ রঙের সেই বহুল আলোচিত প্রিজন বাসটিকে এতো তাড়াতাড়ি ভুলে যাননি। বিচার প্রক্রিয়াকে এভাবে সার্কাসে পরিণত করার নজির খুব কমই আছে—যেখানে অপরাধী যেন অভিযুক্ত নয়, বরং ভিআইপি অতিথি। এসব কেন সম্ভব হয়েছিলো? কিভাবে সম্ভব হয়েছিলো? কোন সমঝোতার ভিত্তিতে হয়েছিলো?—এসব প্রশ্ন যারা করেননি, গুম বিরোধী অধ্যাদেশ বাতিলের কারণে তারাই আজকে ‘শকড’ হয়েছেন। প্রশ্ন না করা, হিসাব না চাওয়া, ক্ষমতার এই নোংরা আপসকে মেনে নেয়া—এসবেরই যৌক্তিক পরিণতি হচ্ছে আজকের এই বাস্তবতা। জুলাই বিপ্লবের পর ওয়াকার ও চুপ্পুকে কেন সরানো হয়নি? সরল উত্তর—বিএনপি সেটা চায়নি। এটা কোনো অনুমান কিংবা ষড়যন্ত্র তত্ত্ব নয়; নির্মম বাস্তবতা। আপনার আমার চোখের সামনেই ঘটেছে। ‘বুকে পাথর চাপা দিয়ে’ ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নেয়া ওয়াকার কি একদিনের জন্যেও জুলাইয়ের রক্তস্নাত বিপ্লবের পর জন-আকাঙ্খা ও অনুরোধের কারণে প্রধান উপদেষ্টা হতে রাজি হওয়া ড. ইউনুসের প্রতি আনুগত্য দেখিয়েছে? রাওয়া ক্লাবে যখন আঙ্গুল তুলে নাম ধরে ড. ইউনুসকে সম্বোধন করেছিলো—তখন সেই ঔদ্ধত্য শুধুই কি ড. ইউনুসের বিরুদ্ধে ছিলো, নাকি আপামর জনগণের বিরুদ্ধে ছিলো? সেই প্রশ্ন কি কখনো করেছেন? প্রজাতন্ত্রের একজন কর্মচারী—সে ওয়াকার হোক বা অন্য কেউ—দায়িত্বরত কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা সমমানের কাউকে পদবী ছাড়া নাম ধরে সম্বোধন করা নিছক ধৃষ্টতা নয়, এটা রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি প্রকাশ্য অবজ্ঞা। প্রধান উপদেষ্টার অনুমতি না নিয়ে দেশের অত্যন্ত স্পর্শকাতর সময়ে বৈরী রাষ্ট্র ভারতের উচ্চপদস্থ প্রতিনিধির সাথে ‘ওয়ান টু ওয়ান’ মিটিং করেছিলো ওয়াকার। সরকারকে পাশ কাটিয়ে সেনাপ্রধান বৈরী রাষ্ট্রের প্রতিনিধির সাথে ‘রুদ্ধদ্বার বৈঠক’ কোন ক্ষমতা বলে ওয়াকার করেছিলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে বাস্তবতা সামনে আসে, তা অনেকের জন্যই অস্বস্তিকর—কারণ সেখানে রাষ্ট্র নয়, সমঝোতাই নিয়ন্ত্রক শক্তি। শেখ হাসিনার রেখে যাওয়া চাকর-বাকর ও ফ্যাসিবাদের দোসর সরকারি আমলা ও সচিবরা প্রধান উপদেষ্টার কথা শুনছিলো না—সে কথা তো প্রকাশ্য সাক্ষাৎকারে ড. ইউনুস নিজেই বলেছিলেন। অর্থাৎ, ক্ষমতার চেয়ারে বসা মানেই ক্ষমতা হাতে থাকা নয়—এই নির্মম সত্যটি তখনই স্পষ্ট হয়ে গিয়েছিলো। হাসিনার রেখে যাওয়া সামরিক ও বেসামরিক আমলা—যাদের ‘টিকি দিল্লিতে বাঁধা’—তারাই দিল্লীর মধ্যস্থতায় তারেককে ক্ষমতায় বসিয়েছে; তাদের ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স’ নিয়েই লন্ডন থেকে ঢাকায় এসেছিলো তারেক। খালেদা জিয়া ‘ক্লিনিক্যালি ডেড’ হওয়া সত্ত্বেও এই ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স’ না থাকার কারণে ঢাকায় আসতে পারেনি তারেক—অর্থাৎ, আসতে দেয়া হয়নি। কে আসবে, কে আসবে না—এই সিদ্ধান্ত যদি অন্য কোথাও নেয়া হয়, তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে বড় বড় বক্তৃতা নিছক প্রহসন ছাড়া আর কিছু নয়। দিল্লীর হয়ে এসবের সকল মধ্যস্থতার কেন্দ্রবিন্দু ছিলো এই শিলং উদ্দিন। শিলং উদ্দিনের দাপটে বিএনপি’র ত্যাগী শীর্ষনেতারা কপোকাত। শুধু কি তাই—প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে তার সামনেই সংসদে প্রধানমন্ত্রীর হয়ে বক্তব্য দেয় শিলং উদ্দিন। তারেকের মা খালেদা যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন তিনি তো সংসদীয় কায়দায় ঠিকমতো কথাই বলতে পারতেন না; জাতিসংঘের এক অনুষ্ঠানে কোনো রকমে, তড়িগড়ি করে ‘রিডিং’ পড়ে বক্তব্য শেষ করেছিলেন—এসব ভিডিও এখনো ইউটিউবে পাওয়া যায়। কিন্তু তারপরও তিনি নিজের হয়ে অন্য কাউকে দাঁড় করিয়ে বক্তৃতা দেননি। অর্ধশিক্ষিত এই মহিলা তো কখনো সংসদে বা বিদেশে নিজে বসে থেকে তার পক্ষ থেকে কাউকে দিয়ে বক্তৃতা দিতে দেননি। এইটুকু আত্মসম্মানবোধ খালেদারও ছিলো। তারেকের সমস্যাটা কি শুধুই আত্মসম্মানহীনতা, নাকি হাত-পা শিকলে বাঁধা? নাকি শুধুই পুতুল প্রধানমন্ত্রী হয়ে চেয়ার তা’ দেয়াকেই জীবনের সবচেয়ে বড় অর্জন ও গৌরব বলে মনে করছেন? এই প্রশ্নগুলো এখন আর ব্যক্তিগত নয়—এগুলো রাষ্ট্রীয় প্রশ্নে পরিণত হয়েছে। তারেকের আত্মসম্মানহীনতা কিংবা অথর্বপনা এখন আর নিজের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি এখন প্রধানমন্ত্রীর চেয়ারে। তার এই আত্মসম্মানহীনতা ও অথর্বপনা বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তাকে ইতিমধ্যেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে—এটা শুধু রাজনৈতিক ব্যর্থতা নয়, রাষ্ট্রীয় বিপদের আলামত। জুলাই বিপ্লব ও জন-আকাঙ্খার কবর রচনা করার জন্যে যা যা করা দরকার, তার সবকিছু করার বিনিময়েই তারেককে লন্ডন থেকে ঢাকায় এনে অতঃপর পাপেট হিসেবে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। ক্ষমতার এই লেনদেনের ভেতরে গণতন্ত্রের কোনো স্থান ছিলো না—ছিলো শুধু নিয়ন্ত্রণের রাজনীতি। ‘বিশ্ববাটপার’ আসিফ নজরুল, শিলং উদ্দিন ও ওয়াকার—এই ত্রিভূজের মধ্যে তারেককে বন্দি করে খেলা চালিয়ে ছিলো ভারত। আগে হাসিনা ও আওয়ামী লীগের ওপর সওয়ার ছিলো, এখন ‘নতুন গাধা’ তারেক ও মূর্খ বিএনপি’র ওপর সওয়ার হয়ে জাতির কুলাঙ্গার সামরিক ও বেসামরিক আমলাদের মাধ্যমে (যাদেরকে অনেকে ‘ডীপ-স্টেইট’ বলে রাজনীতিক প্রজ্ঞা জাহির করে) বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে বাফার স্টেইট বানিয়ে রেখেছে ভারত। খেলোয়াড় বদলায়, খেলা বদলায় না—এই বাস্তবতাই সবচেয়ে ভয়ঙ্কর। আর ভারতকে এসব করার সুযোগ করে দেয় ‘দলদাস’, ‘আত্ম-সম্মানহীন’ ও ‘অথর্ব’ লোকগুলো—যারা ব্যক্তি ও যোগ্যতা দেখে না, দেখে মার্কা। যাদের কাছে রাজনীতি হলো বর্বর চর দখলের লড়াই; যে লড়াইয়ে বিজয়ীদের সাথে একাত্মতা পোষণ করে তারা আদিম অসভ্য সুখ অনুভব করে। কিংবা সেই সব লোকগুলো—যাদের কেউ ভোটের বাজারে হাঁস-মুরগির দামে বিক্রি হয়, কেউবা ‘বুদ্ধি-বেশ্যা’ বৃত্তিতে লিপ্ত, আর কেউবা ‘স্তনমৈথনের মতো করে বিবেক বিলিয়ে’ দিয়ে দুই পয়সা কামিয়ে নেয়। এই প্রজাতির ইতরগুলোর কাছে দেশপ্রেম কোনো বিবেচ্য বিষয় নয়—সামান্য স্বার্থের জন্যে তারা সব করতে পারে, এবং করছে। মইনুল হক ডেট্রয়েট, মিশিগান।