Wednesday, 18 February 2026

ব্রিটিশরা অতীতে যা করেছে তা পরিত্যাগ করেছে। বাংলাদেশ কেন এখনও সেই সংস্কৃতি ধরে রাখবে?

ঔপনিবেশিক ভারতে British East India Company এর শাসনামলে ব্রিটিশ কর্মকর্তারা অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন। তাদের অফিস ও বাসভবনে বহু কর্মচারী থাকত, যারা চা পরিবেশন থেকে শুরু করে ব্যক্তিগত কাজ পর্যন্ত করতো।উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য আলাদা সহকারী, দারোয়ান ও খাস কর্মচারী নিয়োজিত থাকত। পরবর্তীতে এই সংস্কৃতির কিছু অংশ ভারতীয় উপমহাদেশের সরকারি অফিসগুলোতে থেকে যায়। বাংলাদেশের অনেক সরকারি প্রতিষ্ঠানে এখনও পিয়ন বা চা পরিবেশনকারী কর্মচারী দেখা যায়। অথচ, আধুনিক ব্রিটেনের সরকারি অফিস সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। ব্রিটিশ সিভিল সার্ভিসে এখন ব্যক্তিগত সেবা দেয়ার জন্য কর্মচারী নিয়োগের কোনো প্রথা নেই। যেমন Home Office বা HM Treasury-এর মতো দপ্তরগুলোতে সাধারণত সবাই নিজ নিজ চা বা কফি নিজেই তৈরি করেন। অফিসে শেয়ারড কিচেন বা সেলফ-সার্ভিস ব্যবস্থা প্রচলিত। উচ্চপদস্থ কর্মকর্তারাও আলাদা সামাজিক মর্যাদাভিত্তিক সেবা পান না। তবে মন্ত্রী বা সিনিয়র কর্মকর্তাদের প্রশাসনিক সহকারী থাকে, তারা মূলত সময়সূচি ও নীতিগত কাজ সামলান। কিন্তু তারা ব্যক্তিগত ভৃত্য নন, বরং প্রশিক্ষিত পেশাজীবী।ব্রিটেনের বর্তমান অফিস সংস্কৃতিতে প্রকাশ্যে ক্ষমতা প্রদর্শনকে সামাজিকভাবে নিরুৎসাহিত করা হয়। ব্রিটিশরা অতীতে যা করেছে তা পরিত্যাগ করেছে। বাংলাদেশ কেন এখনও সেই সংস্কৃতি ধরে রাখবে? বাংলাদেশে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের দুর্নীতির বাহক এসব সহকারী, দারোয়ান, খাস কর্মচারী, পিয়ন ও গাড়ির চালক। বাংলাদেশের বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান কয়েক মাস আগেও লন্ডনে নিজের চা নিজেই বানিয়ে খেয়েছেন। লন্ডনে মায়ের জন্য খাবার বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুনামগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি কয়সর সেই খাবারের ক্যারিয়ার তারেক রহমানের হাত থেকে নিয়ে নিজেই বহন করতে চেয়েছিলেন কিন্তু তারেক রহমান কয়সরকে বহন করতে দেননি। সংবাদের ফুটেজে এই দৃশ্য স্পষ্ট দেখেছেন দেশে ও প্রবাসে অনেকে। বাংলাদেশের সরকারি অফিসের কর্মী নিয়োগ এবং অফিসের সংস্কৃতি কি এখন বদলাবে? আব্দুল হাই সঞ্জু ১৮ ফেব্রুয়ারি ২০২৬ লন্ডন #Bangladesh #BangladeshGovernment #BangladeshCivilService #BCS #PublicAdministrationBD #BangladeshBureaucracy #OfficeCultureBD #SouthAsiaGovernance #PostColonialLegacy #AdministrativeReform #GovernmentOffices #CivilServiceCulture #UKvsBangladesh #ComparativeAdministration #PolicyAndGovernance #UKPublicOffice #BritishCivilService #ColonialHistory #EastIndiaCompany #AdministrativeCulture #PostColonialStudies #SouthAsiaHistory #PublicAdministration #Bureaucracy #WorkplaceCulture #GovernmentReform #ModernBritain #CivilServiceReform #ComparativeGovernance