Wednesday, 23 September 2026

টাকা ব্যবসা শুরু করে না, টাকা ব্যবসার গতি বাড়ায়।

টাকা নাই বলে ব্যবসা করতে পারতেছি না এই কথাটা প্লিজ বাইরে আর কাউকে বলতে যাইয়েন না। মানুষ মুখে সান্ত্বনা দিলেও পেছনে কিন্তু হাসে। কারণ সবাই জানে সমস্যাটা আপনার পকেটে না, সমস্যা আপনার মাথায়। একটু তিতা সত্য বলি? কাল সকালে যদি আপনার একাউন্টে ৫ লাখ টাকা পাঠিয়ে দেওয়া হয়, আপনি কী করবেন জানেন? সোজা গিয়ে একটা দোকান বা অফিস ভাড়া নেবেন। দেড় লাখ টাকা ডেকোরেশনে উড়াবেন। এসি লাগাবেন। ভিজিটিং কার্ড ছাপাবেন। আর বন্ধুদের বিরিয়ানি খাইয়ে উদ্বোধন করবেন। এরপর? তিন মাস কাস্টমারের অপেক্ষায় মাছি মারবেন। আর চার মাসের মাথায় শাটার নামিয়ে ফেসবুকে পোস্ট দেবেন, "মার্কেট বড় খারাপ ভাই, দেশে ব্যবসার পরিবেশ নাই!" টাকা ব্যবসা শুরু করে না ভাই। টাকা ব্যবসার গতি বাড়ায়। যার কাছে সাইকেল চালানোর ব্যালেন্স নাই, তার হাতে সাড়ে তিন লাখ টাকার ইয়ামাহা R15 তুলে দিলে সে এক্সিডেন্টই করবে। ব্যবসা কী জানেন? একদম সোজা হিসাব কারো একটা জ্বলন্ত সমস্যা খুঁজে বের করে সেটার সমাধান দেওয়া। ভোর ৪টায় কাওরান বাজারে দাঁড়িয়েছেন কখনো? বহু পোলাপান আছে, পকেটে ৫০০ টাকাও নাই। তারা শুধু আড়তদার আর পাইকারের মাঝখানে দাঁড়িয়ে এক ট্রাক সবজি এদিক থেকে ওদিক হ্যান্ডওভার করিয়ে দিয়ে সকাল ৮টার মধ্যে ৩-৪ হাজার টাকা প্রফিট নিয়ে নাস্তা করতে বসে। তাদের তো দোকান নাই। গোডাউন নাই। বাপের কোটি টাকাও নাই। তাহলে তাদের কী আছে? ১. ভোর ৪টায় বিছানা ছাড়ার ডিসিপ্লিন। ২. পণ্যের কোয়ালিটি চেনার চোখ। ৩. আর মানুষের সাথে কথা বলে ডিল ফাইনাল করার সাহস। আসলে আমাদের সমস্যা কী জানেন? আমরা শুরুতেই 'মালিক' সাজতে চাই। শুরুতেই টেবিলে পা তুলে এসি রুমে বসতে চাই। আমরা লজ্জা পাই মানুষের দ্বারে দ্বারে গিয়ে কথা বলতে। আমরা ভয় পাই কেউ 'না' করে দিলে সেই অপমান সহ্য করতে। আর এই নিজের অলসতা আর অহংকার ঢাকার জন্য আমরা সবচেয়ে মিষ্টি একটা অজুহাত খুঁজে নিই "আমার তো ভাই পুঁজিপাটা নাই!" টাকা কোনো সমস্যা না। বাজারে কোটি কোটি টাকা অলস পড়ে আছে। সমস্যা হলো আপনার এমন কোনো স্কিল বা নেটওয়ার্ক নাই, যা দেখে কেউ আপনার ওপর আস্থা রাখবে। বুকে হাত দিয়ে বলেন তো, আপনার আসলেই টাকার অভাব? নাকি মাঠে নেমে জুতা ক্ষয় করার সৎ সাহসের অভাব? ভালো লাগলে আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের সাথে নিয়েই এগিয়ে যেতে চাই। (লেখা ও ছবি: মাওলানা আব্দুল্লাহ বিন হাসান। আইডি লিংক কমেন্টে। ভালো লেগেছে বলে আমি শেয়ার দিলাম। )

Monday, 21 September 2026

Refugee Status বা Protection Subsidiaire পেলে Minor সন্তানের কী হবে?

🇫🇷 ফ্রান্সে বাবা-মা Refugee Status বা Protection Subsidiaire পেলে Minor সন্তানের কী হবে? আসসালামুয়ালাইকুম সবাইকে। আজকের বিষয়টি নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন ও বিভ্রান্তি আছে। আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই।OFPRA-এর বর্তমান নিয়ম অনুযায়ী বিষয়টি মূলত পরিস্কার করতে চাই: ১. Asylum আবেদন করার সময় সন্তান যদি ফ্রান্সে বাবা-মায়ের সঙ্গে উপস্থিত থাকে: বাবা-মায়ের asylum আবেদন minor সন্তানের জন্যও আবেদন হিসেবে গণ্য হয়। বাবা-মা protection পাওয়ার সময় সন্তানও OFPRA-এর protection-এর আওতায় আসে। বাবা-মায়ের একজন Refugee Status পেলে পরিস্থিতি অনুযায়ী সন্তানও refugee status পেতে পারে; আর প্রযোজ্য ক্ষেত্রে protection subsidiaire দেওয়া হতে পারে। OFPRA-এর সিদ্ধান্তে minor সন্তানের সিদ্ধান্তও উল্লেখ থাকতে পারে। ২. বাবা-মায়ের asylum আবেদন রেজিস্টার করার পরে সন্তান ফ্রান্সে এসেছে বা ফ্রান্সে জন্মেছে: এক্ষেত্রে সন্তানকে protection দেওয়ার জন্য সরাসরি OFPRA-তে চিঠি/ফাইল পাঠিয়ে নতুন asylum application শুরু করা যায় না। সন্তানের ব্যক্তিগত পরিস্থিতির কারণে asylum/protection প্রয়োজন হলে বাবা-মাকে প্রথমে Préfecture-এর মাধ্যমে সন্তানের নামে asylum application রেজিস্টার করতে হবে। এরপর OFPRA সেই আবেদন পরীক্ষা করবে। ২০২৬ সালের ১২ জুন থেকে এই ধরনের minor সন্তানের জন্যও নতুন formulaire unique de demande d’asile ব্যবহার করা হচ্ছে। Préfecture-এ রেজিস্ট্রেশনের সময় সংশ্লিষ্ট procedure নির্বাচন করে ফর্ম দেওয়া হয়। ৩. গুরুত্বপূর্ণ বিষয়: বাবা-মা protection পাওয়ার পরে ফ্রান্সে জন্ম নেওয়া বা তাদের সঙ্গে পরে যোগ দেওয়া minor সন্তানের জন্য আলাদা asylum আবেদন করা বাধ্যতামূলক নয়। OFPRA বলছে, এমন সন্তান বাবা-মায়ের international protection-এর কারণে ফ্রান্সে থাকার অধিকার পায়। প্রয়োজন হলে Préfecture থেকে DCEM (Document de circulation pour étranger mineur) এবং পরিস্থিতি অনুযায়ী TIV (Titre d’identité et de voyage)-এর আবেদনও করা যায়। সন্তান প্রাপ্তবয়স্ক হলে, যদি এর মধ্যে French nationality না পেয়ে থাকে, তবে তার residence permit-এর বিষয়টি তখন নিশ্চিত করা হয়। সহজ কথায় বলতে গেলে: 👉 Asylum করার সময় বাচ্চা সঙ্গে থাকলে → সাধারণত বাবা-মায়ের asylum case-এর সঙ্গেই সন্তানের বিষয়টি বিবেচিত হয়। 👉 Asylum application-এর পরে বাচ্চা এসেছে/জন্মেছে → প্রয়োজন হলে সন্তানের আলাদা asylum application Préfecture দিয়ে শুরু করতে হবে, সরাসরি OFPRA দিয়ে নয়। 👉 বাবা-মা protection পাওয়ার পরে জন্মানো/যোগ দেওয়া minor সন্তানের শুধু ফ্রান্সে বৈধভাবে থাকার জন্য আলাদা asylum status নেওয়া বাধ্যতামূলক নয়। সরকারি তথ্য: OFPRA — Enfants de bénéficiaires d'une protection internationale⁠ বিশেষ দ্রষ্টব্য: আমি যতটুকু সম্ভব সরকারি সূত্র দেখে তথ্যগুলো সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। তারপরও আমার লেখায় বা তথ্যে অনিচ্ছাকৃত কোনো ভুল-ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঠিক তথ্য জানা থাকলে সংশোধন করে দেওয়ার অনুরোধ রইল। আইন ও প্রশাসনিক নিয়ম সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে, তাই নিজের পরিস্থিতির ক্ষেত্রে OFPRA বা Préfecture-এর সর্বশেষ তথ্য যাচাই করে নেবেন। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। 🖋অ্যাডভোকেট শায়লা ইসলাম #BangladeshiCommunityFrance #প্রবাসী #ফ্রান্সপ্রবাসী #ফ্রান্সে_আশ্রয় #রিফিউজি_স্ট্যাটাস #সাবসিডিয়ারি_প্রোটেকশন #OFPRA_তথ্য