Thursday, 13 August 2026

বিএনপি আসলে কোন রাজনৈতিক দল নয়

বিএনপি বিপদে মানে মহা বিপদে! আর দেশ পড়েছে ভয়ংকর বিপদে৷ বিএনপি আসলে কোন রাজনৈতিক দল নয়, এইটা আওয়ামিলীগের ভুলের কারনে বেঁচে থাকা কিছু মানুষের সম্মিলিত ভাবে গড়ে উঠা একটা ক্লাব বলা যেতে পারে৷ আওয়ামিলীগ, জামাত এই দল গুলোর আদর্শ আছে, সে আদর্শের আপনি পক্ষে বা বিপক্ষে থাকতে পারেন, তবে এই দুই দল গুলোর কর্মিরা একটা আদর্শকে ধারন করে দলে আসে, এখান থেকেই নেতা হয়। আর বিএনপি হল শুধুমাত্র আওয়ামী বিরোধীতাই তাদের বাঁচায় রাখছে, জনপ্রিয়তাও পেয়েছে আওয়ামী বিরোধী মানুষদের থেকে। আদর্শিক নয় তাই এদের রাজনৈতিক কোন থিংক ট্যাংক বলে কিছু নাই, যদি থাকতো তবে তারা নির্বাচনের জন্যে এত উতালা হইতো না। বরং ইন্টারিম সরকারকে সহযোগিতা করতো, দেশকে স্টাবেলিটি দেয়ার জন্যে কাজ করতো। ইন্টারিম সরকারের প্রথম দিন থেকেই এই দলটা অসহযোগিতা করে গেছে এবং সারাদেশে যে আইনশৃঙ্খলার অবনতি শুরু হয়েছিল এবং এখনো অব্যাহত তার সিংহভাগ দায়িত্ব এই দলটির তৃনমুলের নিয়ন্ত্রণহীনতা। চট করে এসে আমারে কমেন্টে যা খুশি লিখে ফেলতে পারেন, তবে একটু নিজ নিজ এলাকায় খোঁজ নিয়ে দেখেন - আওয়ামিলীগ সরকার পতনের দিন থেকে আজ পর্যন্ত আইনশৃঙ্খলার অবনতি কারা করছে, নিজেরাই উত্তর পেয়ে যাবেন। সারাদেশে আওয়ামিলীগের তৃনমুল নেতা কর্মিদের উপর অমানবিক অত্যাচার, তাদের সব কিছু দখল, খুন এইসবের সাথে জড়িত ৯৯ ভাগ পাবেন বিএনপির স্থানীয় নেতা কর্মিদের। সারাদেশে যত ভুয়া মামলা খোঁজ নিয়ে দেখেন এর ৯৯ শতাংশ মামলা করেছে বিএনপি। শিক্ষাঙ্গনে ছাত্রদল বলে যে সংগঠন, এইটা কি আদও কোন সংগঠন? একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আদও যারা ছাত্রদল বলে তাদের ছাত্রত্ব বলে কিছু আছে। প্রতিটি ইউনিটে যারা ছাত্রদল বলে নিজেদের তাদের কারও বয়স ৩৫-৪০ এর কম হবে না। নাই ক্যাম্পাস ভিত্তিক কোন রাজনীতি। এই দল কিভাবে ক্যাম্পাস দখল করবে, কিভাবে ছাত্র সংসদগুলোর ভোটে জিতবে৷ আপনার ভালো লাগুক অথবা নাই লাগুক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্রলীগ আর ছাত্রশিবিরের ধারে কাছেও ছাত্রদল হবে নাকি? ভোটে যদি ছাত্রলীগের ও ছাত্রশিবিরের মধ্যে হয় তবে শিক্ষা প্রতিষ্ঠানে হাড্ডাহাড্ডি লড়াই হবে ভোটে কিন্তু ছাত্রদলের কোন পাত্তা পাবার কোন কারন নাই। ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কাছে ছাত্রদল কোন ভাবেই পাত্তা পাবার মত সংগঠন না। আর এরাই এখন ক্যাম্পাসে শুরু করছে গায়ের জোর৷ যদিও দশ মিনিট টিকতে পারবে না এরা ছাত্রশিবিরের কাছে তবুও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অস্থিরতা শুরু করেছে৷ ছাত্রলীগ চাইলেও এখনও ক্যাম্পাসে যা করতে পারবে ছাত্রদল তাও পারবে না। এদের সেই যোগ্যতাও নাই। এত বড় গণঅভ্যুত্থান গেলো, বিএনপির যদি নুন্যতম রাজনৈতিক দুরদর্শিতা থাকতো তবে ইন্টারিম সরকারকে সহযোগীতা করতো বিএনপি। অথচ করলো উলটো। আনসার, নার্স, ডাক্তার থেকে আটো রিক্সা মিলিয়ে প্রায় একশোর অধিক আন্দোলন এর সাথে সরাসরি বিএনপি জড়িত ছিল৷ এমনকি বাচ্চাদের হামের ভ্যাক্সিনেশনের যে সমস্যা সেটাতেও বিএনপি জড়িত ছিল। শুধুমাত্র ইন্টারিম সরকারকে বিপদে ফেলে নির্বাচন করার ধান্দায় এইসব করে গেছে৷ লাভের লাভ কি হইছে - ছয় মাস হয় ক্ষমতায় আসছে তাতেই হাটু কাপা শুরু করেছে। বিএনপি কার সাথে বেইমানি করে নাই ইন্টারিম সরকারের আমলে? ১৮ মাস তারা প্রান্তিক অঞ্চলে আওয়ামিলীগের উপর অত্যাচার চালিয়েছে। আন্দোলনে এনসিপি, জামায়েত তাদের সহযোগী হলেও তাদের সাথে বেইমানি করেছে, ইন্টারিমের সাথেও বেইমানি করেছে৷ আর সাথে রাখছে কাদের ববি হাজ্জাজ, জুনায়েদ শাকি, নুরুল হক নুর, রাশেদ খানদের মত কতগুলো ক্লাউনকে৷ দেখেন বিএনপি যে কতটা অদক্ষতা দেখাচ্ছে তার প্রথম সিগনেচার স্টেপ ছিল - গভর্নর নিয়োগ। আপনাদের মনে আছে কিনা জানি না যেদিন গভর্নর নিয়োগ দিয়েছিল সেদিনই বলেছিলাম - বিএনপি দেশের বিশাল ক্ষতি করে ফেললো। বাংলাদেশের অর্থনীতিতে গভর্নর নিয়োগে এই ফালতু কাজের জন্যে দেশকে কতবছর ভুগতে হবে তা যতদিন গড়াবে তত স্পষ্ট হবে। বাংলাদেশের ইতিহাসে শুধু না, বিশ্বের যেকোন দেশের গভর্নর প্রফাইল চেক করুন - বাংলাদেশের বর্তমান গভর্নর প্রফাইল বিশ্বের সব থেকে লোয়ার প্রাফাইল গভর্নর বাংলাদেশের। আপনি নিজেই চেক করে দেখুন আমি সত্য লিখছি কিনা? একে নিয়োগের দিনই বলেছিলাম - বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর ধসে যাবে। আপনারা জানেন ইন্টারিম সরকারের আমলেও দেশের অর্থনীতি এত খারাপ অবস্থা ছিল না যা বিএনপি এই ছয় মাসে করে ফেলেছে৷ বাজেট যা দিয়েছে চীন থেকে টাকা না পেলে এই বাজেটের ডেভেলপমেন্ট পার্ট শুধু কাগজেই থেকে যাবে৷ দেখেন দেশের এত অস্থিরতার মধ্যেও ইন্টারিম সরকারের আমলে দ্রব্যমূল্যের অবস্থা কি ছিল আর এখন কোথায় নিয়ে গেছে মাত্র ছয়মাসে৷ যেকোন অভ্যুত্থানের প্রথম এক দুই বছর আইনশৃঙ্খলার অবনতি ঘটে, এইটা দূর্ভাগ্যজনকভাবে দ্রুব সত্য৷ সেখানে দেশে পুলিশ বলে কিছুই ছিল না, স্থানীয় প্রশাসন বলে কিছু ছিল না, তার উপর প্রত্যন্ত অঞ্চলে বিএনপির আওয়ামিলীগের সব দখল করার যে পাগলা ঘোড়ার রুপ নিয়েছিল, তাতেও আইনশৃঙ্খলা যত খারাপ হবে ভেবেছিলাম তত খারাপ ছিল না ইন্টারিমের সময়। আর এখন এই ছয়মাসে এমন একটা দিন যায় না যেখানে হত্যা থেকে ধর্ষন কিছুই বাদ যাচ্ছে না বরং কয়েকগুন বৃদ্ধি পেয়েছে৷ বিএনপির এই বিষয়ে কোন নিয়ন্ত্রণ নাই৷ আর দুর্নীতি বিএনপি এই ছয়মাসে যা করেছে আওয়ামিলীগ একটার্ম ( পাঁচ বছর) ধরে হিসেব করলে বিএনপি আওয়ামিলীগকে ছাড়ায় গেছে। শুধু বদলি বানিজ্য, মামলা বানিজ্য আর দলীয়করনের নামে দুর্নীতির সকল রেকর্ড ভেঙে দিয়েছে এই ছয় মাসে। বিএনপির নৈতিকতা কোন নিম্নস্তরের বুঝেন যে, আওয়ামিলীগের আমলে সব খারাপ শুধু এস আলম, নাসা গ্রুপ ও বসুন্ধরা বাদে৷ মানে আওয়ামিলীগের দুর্নীতির যে তিরস্কার আমরা করি, সেই দুর্নীতির প্রধান তিনজনকেই বিএনপি কোলে তুলে নিয়ে বসে আছে৷ বিএনপি যদি আর দুই বছর ক্ষমতায় থাকে তবে দেশের বারোটা বাজায় ফেলবে নিশ্চিত থাকতে পারেন অন্তত এই গভর্নর, এস আলম, বসুন্ধরা, নাসা গ্রুপ মিলিয়ে। প্রশাসনে কোন নিয়ন্ত্রণ নাই। যে যার ইচ্ছা মত যা ইচ্ছা করে যাচ্ছে কোন একাউন্টেবিলিটি নাই৷ সরকারের একজনের বডি ল্যাংগুয়েজ দেখে মনে হয় না, আমলারা এদের দুই পয়সা দিয়ে গুনে৷ বিএনপি কোন লেভেলের দল একবার চিন্তা করেন - একজন আমিনুল যে নিজে নির্বাচনে হেরেছে তাকে ক্রিয়া প্রতিমন্ত্রী বানাইছে যে কিনা নিজে একজন সাবেক ফুটবলার। তার সব মনোযোগ ক্রিকেট বোর্ড দখল করা৷ আর কয়দিন আগে যত ফেডারেশন হইলো অন্য খেলা নিয়ে সব গুলোর পদ পদবী বেচাবিক্রি করছে। যে নিজে খেলোয়াড় অথচ খেলার এত বড় ক্ষতি করল মাত্র ছয় মাসে৷ বুঝেন অবস্থা দেশের ফুটবল বিদেশী কোচিং স্টাফ সোসাল মিডিয়াতে এসে অভিযোগ করতেছে - তারা বেতন পাচ্ছে না৷ অথচ এই মন্ত্রী নিজে একজন ফুটবলার। আর ক্রিকেট বোর্ডে এক তামিম ছাচড়াকে প্রধান করে বাকী সব নেতাদের আত্মিয়সজন দিয়ে বানাইছে বোর্ড৷ সরকারের সব থেকে কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ক্রিয়া মন্ত্রণালয়ের কথা লিখলাম৷ বাকী সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের লিখলে তো বই লিখা যাবে ব্যার্থতা আর লুটপাটের এই ছয়মাসের৷ জানেন ইন্টারিমের সময়ে যত কলকারখানা বন্ধ হয় নাই তার থেকে বেশী এই ছয়মাসে হয়েছে। শিল্প কাঁচামাল আমদানিতে সমস্যা হচ্ছে, গ্যাস সংকট, জ্বালানি সংকট সব উল্টোপাল্টা হয়েগেছে, একদম নিয়ন্ত্রণের বাহীরে৷ এই গভর্নরের কোন যোগ্যতাই নাই এইসব সামাল দেয়ার জন্যে যে ডলার লাগবে তার সংস্থান করার। আমাদের যে ডেভলপমেন্ট পার্টনার দেশ গুলো আছে আমেরিকা, চীন, ইউরোপ সব গুলো দেশের সাথে ভেজাল লাগায় ফেলেছে মাত্র ছয়মাসে৷ বিদ্যুৎ ও জ্বালানিতে এত সমস্যা হইতো না যদি চীনকে ঠিক রাখতে পারতো। বুঝাই যাচ্ছে চীনের সাথে দুরত্ব বেড়ে গেছে, আর এখন যদি ভারতের কোলে উঠতে চায় চীন ছেড়ে তবে দিন গুনা শুরু করেন - দুর্ভিক্ষ দেশের কড়া নাড়া শুরু করবে। চীন ছাড়া দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে ওভার নাইট আর ভারতের সেই ক্যাপাসিটি নাই বাংলাদেশের অর্থনীতি বাঁচায় রাখার। আওয়ামিলীগের বিপক্ষে যদি থাকতে চান তবে জামাত এনসিপির সাথে লাগার কি দরকার। আবার আওয়ামিলীগের থেকে ভোট নিয়ে সরকার গড়লেন, তার পরেরদিন থেকে শুরু করলেন আওয়ামিলীগ নিধন। বেইমানির বাকী কি রাখলেন? আগামীতে আপনাদের আওয়ামিলীগ, জামাত, এনসিপি সব গুলো এক সাথে বেড় দিয়ে ধরবে । সেই লোড নেয়ার ক্যাপাসিটি আছে নাকি বিএনপির? মাঝে দেশটা আবার রাজনৈতিক সংকটে পড়বে৷ বিএনপি সরকার এখন কোন মুখে সহযোগিতা আশা করবে? নিজেরা দেশের চরম সংকটে দেশের জন্যে সামান্য সহযোগিতা না করে, বরং দেশকে আরও অস্থির করে একটা নির্বাচন নিয়েছে আর এখন কে যে তাদের চলাচ্ছে, কে যে তাদের নেত্রীত্ব দিচ্ছে তা আল্লাহই জানেন ভালো। আওয়ামিলীগ, জামাত, এনসিপি সকলের সাথে বেইমানি করে চেয়ারে বসেছে, এখন দেশটার সাথেও বেইমানি শুরু করেছে এরা৷ আওয়ামিলীগ থেকে ভোট চাইলেন, ভোট নিলেন। সরকারে এসে গত ছয়মাসে সারাদেশে অন্তত একশোর অধিক আওয়ামিলীগের মানুষদের হত্য হয়েছে যার ৯৯ ভাগই বিএনপি জড়িত এমন সংবাদ সংবাদপত্রেই আছে। (এই লিখায় চট করে একদল বেকুব আইসা কমেন্ট করবে - আমি ইউনুসের পক্ষে লিখেছি৷ আরে ছাগলের জাত এইটা ইউনুসের পক্ষের লিখা নয়৷ ৫ আগষ্ট দেশের গভর্নর থেকে খতিব সব পালায় গেছিলো। এই মুহুর্তে ইউনুস কেন জুলেখাও যদি ক্ষমতায় বসতো তবুও আমি বলতাম সকল রাজনৈতিক দলের উচিত ছিল দেশকে শান্ত করতে কাজ করা, সকলের উচিত ছিল জুলেখাকে অন্তত একটা বছর সহযোগিতা করতে। অন্তত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি পুনরুদ্ধারে সহয়াতা করতে৷ নির্বাচন ১৮ মাস পড়েই নিতো, ১৮ মাস পর নির্বাচন না দিলে আন্দোলনে যাইতো। কিন্তু প্রথম দিন থেকেই কেন? ইউনুস বা জুলেখা বিষয় না, বিষয় ছিল দেশের স্টাবিলিটি। আরেক গান্ডুর দল ট্যাগিং করবে জামাতের পক্ষে লিখেছি৷ এখানে কোথাও লিখি নাই জামাতের পক্ষে একটা শব্দও )

Sunday, 9 August 2026

‘জুলাই ব্যর্থ হয়েছে’ বেশ আজগুবি একটা বয়ান।

১ একজন ইউটিউবার আমাকে অনুরোধ করেছিলেন ‘জুলাই’র ব্যর্থতাগুলো’ নিয়ে তার ইউটিউব চ্যানেলে কিছু কথা বলার জন্য । বলেছিলাম—'স্যরি ভাই, আমি নিজেও জানতে এবং শিখতে চাই। অন্য কাউকে আনুন। যিনি ব্যর্থতাগুলো ভাল ধরতে পারবেন। আমার সঙ্গে ভিডিও লিংকটি শেয়ার করবেন। আমার খুব বোঝার আগ্রহ!’ তিনি এখনো শেয়ার করেননি। ফলে আমার জ্ঞানার্জন এখনো বাকি। তবে স্বল্প জ্ঞানে যেটুকু বুঝি—‘জুলাই ব্যর্থ হয়েছে’ বেশ আজগুবি একটা বয়ান। ঠিক আজগুবি নয়; মতলবি। জুলাই ব্যর্থ হলে রাতে ভোট কেন হলো না? গ্রহণযোগ্য নির্বাচন হলো কীভাবে? নতুন সরকার দেশ চালাচ্ছে কীভাবে? শেখ হাসিনা দেশে নাই কেন? পালালো কেন? তার সীমাহীন ক্ষমতার প্রাসাদ ধ্বসে গেল কেন? পাইক-পেয়াদা-বরকন্দাজ, হেভিওয়েট নেতানেত্রী, যুব-ছাত্র-ওলামা-মুন্সি বিশাল সাঙ্গাতকূল গর্তে কেন? কেউ কেউ দেখছি বয়ানটিকে যতোভাবে সম্ভব প্রতিষ্ঠিত করতে জানপ্রাণ বাজি রেখে নেমেছে। আমার ধারনা পেছনের উদ্দেশ্য বিশাল একটি জনগোষ্ঠী তৈরি করা—যে জনগোষ্ঠীটি থাকবে সন্দিগ্ধ, হতাশ ও বিভ্রান্ত। সবসময় ভাববে—‘আমরা বোধ হয় ২০২৪-এ আসলে ভুলই করেছিলাম’! ২ যারা আরেকটু চালাক চতুর, তারাই সম্ভবত আরেকটু কৌশলী বয়ান এস্টাব্লিশ করতে নেমেছে। তারা বলে—বলতে চাইছি জুলাই স্পিরিট বিচারে--প্রত্যাশা, চাওয়া-পাওয়া ইত্যাদি মানদন্ডে ব্যর্থ হয়েছে। চাওয়া-পাওয়ার মিসম্যাচ হলেই জুলাই ব্যর্থ? প্রত্যাশা করেছিলাম দাওয়াতকারী কাচ্চি বিরিয়ানি খাওয়াবে। কিন্তু খাওয়াল মুরগি পোলাও। এখন ‘কিছুই খেতে দিল না’ বা ‘খাইনি’ বা ‘দাওয়াতটিই ব্যর্থ’ বলব? এ রকম ভাষ্য-বয়ান চাতুরি ছাড়িয়ে শঠতার পর্যায়ের নয় কি? না কি নেহাতই নাদানি, না বুঝে, না ভেবেচিন্তেই কনক্লুশনে জাম্প করা? গুম-খুন কি হচ্ছে? ক্রসফায়ার? আয়নাঘর? কমনরুম কালচার, গেস্ট রুম অত্যাচার? সংসদে রাজবন্দনার গানবাজনা? ফেসবুকে তীর্যক কিছু লিখলেই ১৪টি মামলা? পুলিশ-ডিবি-র‍্যাবের আত্মীয়-স্বজন ভাইবোনদের বাড়িতে পৌঁছে যাওয়া? মিটমাটের জন্য থানায় এত্তেলা? নগদ নারায়নসহ যথাসময়ে যাবার আল্টিমেটাম। ইত্যাদি ইত্যাদি? (তালিকা দিতে গেলে হাজারটা দেওয়া যাবে!) প্রত্যাশা তো কতো কী-ই থাকে! কার না থাকে? নিজের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব মেলাতে গেলেও দেখি টেনেটুনে দশ ভাগের কাছাকাছিও মেটেনি। বলব আমি এবং আমার জীবন ব্যর্থ? দশভাগ সাফল্য নিয়েও শোকর আলহামদুলিল্লাহ বলতে থাকার মত অনেক অনেক বিষয়ই কি আমার প্রাপ্তির ঝুলিতে নেই? অনেকেরই বোধ হয় প্রত্যাশা ছিল জুলাই বাংলাদেশকে একটি ফেরেশতানগর-এ পরিণত করবে! অথচ, বাস্তবতা হচ্ছে, পৃথীবির যে কোনো দেশেই গণঅভ্যুত্থানের পর গড়ে কমপক্ষে দুইটি বছর থাকে চরম বিশৃংখলার। অন্তর্ঘাত-প্রতিবিপ্লব-গৃহযুদ্ধ, রক্তপাত ইত্যাদির উদাহরণও অনেক। ফরাসি বিপ্লবে আস্ত রাজতন্ত্রের পতনের পরও গৃহযুদ্ধ ছিল দশ বছর। স্পেনে ১৯৩১ সালে রাজতন্ত্রের পতনের পর স্পেনীয় দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও ১৯৩৬ সালে জেনারেল ফ্রাঙ্কো অভ্যুত্থান ঘটায়। পরের তিন বছরের গৃহযুদ্ধে মারা পড়ে পাঁচ লক্ষ মানুষ। মিশরে ২০১১র আরব বসন্তের পর ২০১৩ পর্যন্ত কী হয়েছে, এখনো কি চলছে? সুদান ২০১৯এ ওমর আল-বশির-এর পতন হতে ২০২৩ পর্যন্ত চার বছর নরক হয়ে ছিল। ২০০১-এ কাবুলে তালেবানদের পতনের পর নরক হয়ে ছিল পরের কুড়ি বছর। লিবিয়ায় ২০১১তে গাদ্দাফির পতনের পর পনের বছর চলছে। হাফতার বাহিনী চালাচ্ছে সমান্তরাল সরকার। আর কত উদাহরণ লাগবে? ইয়েমেন ভুগেছে ২০১১ হতে ২০১৭ পর্যন্ত, নিকারাগুয়া ১৯৭৯ হতে ১৯৯০ পর্যন্ত, কম্বোডিয়ায় ১৯৭৯ হতে ১৯৯৮, মিয়ানমারে তো ২০২১ সালে অগণিত ছাত্রের প্রাণহানির পরও গণআন্দোলনটি সাফল্যই পেল না। গণঅভ্যুত্থানও হয়ে উঠতে পারল না। ৩ ‘জুলাই ব্যর্থ’ বা ‘জুলাই প্রত্যাশা পূরণে ব্যর্থ’ বয়ানগুলো কি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার টেকনিক নয়? টেকনিকটির লক্ষ্য কি বিশাল একটি জনগোষ্ঠীর মনোবল ভেঙ্গে দিয়ে শক্তিমত্তার দিকটি দূর্বল করে দেওয়া নয়? যাতে জুলাই-এর শত্রুপক্ষ জোরদার প্রত্যাঘাত দিয়ে ফেরার বা মাঠ দখলে নেবার চেষ্টাকালেও বিশাল একটি গোষ্ঠী নিষ্ক্রিয় থাকে? যাতে ভাবে—ধূর, আমার কী! আগে একবার ভুল করেছিলাম, আবারো ভুল করব? এ রকম বিভাজিত একটি জনগোষ্ঠী তৈরি করার প্রকল্পটি পরাজিতদের সজ্ঞান ও সুপরিকল্পিত কৌশল নয় তো? ‘ব্যর্থ’ লেবেলটি ক্লাসিকাল ‘ডিভাইড অ্যান্ড রুল’এর প্রো ভার্সন নয় তো? শেখ হাসিনা ষোলো বছর টিকে ছিল ‘বিভাজন’এর রাজনীতি দিয়েই। নিস্পৃহ, নির্বিকার, হতাশ ও ঝিমুনিবাদী জনগোষ্ঠী তৈরির চলতি প্রজেক্টটি একই ‘ডিভাইড অ্যান্ড রুল’ ধরণের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার-এর সময়োপযোগী মডিফাইড ভার্সন সন্দেহ করা কি ভুল হবে? ‘পলাশীর আম্রকাননে সিরাউদ্দৌলাহর বাহিনী যখন কচূকাটা হচ্ছিল, অদূরেই ক্ষেত-খামারে কৃষকেরা ছিল নির্বিকার ও নিরুৎসাহী। নিত্যদিনের মতই তারা নিড়ানী দিচ্ছিল, হালচাষ করছিল। ভাবছিল, ধুর আমার কী! এগুলো রাজা-উজিরের ব্যাপার। ওদের সাপোর্ট দিয়ে আগে অনেক ভূল করেছি’। ফলাফল দুইশ’ বছরের গোলামি। ব্রিটিশরা না কি ‘বিভাজন’ টেকনিকটির সফল প্রয়োগ ঘটিয়েছিল পলাশি তৈরির আগে আগেই! অন্যভাবে বলা যায়, এই টেকনিকেই ব্রিটিশরা পলাশি জেতে, ভারতবর্ষ দখলে নেয়! ৪ জুলাই-এর অব্যবহিত পরের অন্তর্বর্তি সরকার দেবরাজ জিউসের পারিষদ ছিল না। ভুলভাল তাদেরও ছিল। থাকা স্বাভাবিক। ভোটে নির্বাচিত চলতি গণতান্ত্রিক সরকারও নানা হাবিজাবি কাজকর্ম ও ভুলভাল করছে। লক্ষণ বলছে আরো অনেক ব্লান্ডারই করবে। গণতান্ত্রিক রাষ্ট্রের সহজ নিয়ম--সরকার প্রতিবাদযোগ্য কাজ করলে প্রতিবাদ হবে, প্রতিরোধযোগ্য হলে প্রতিরোধ হবে। বাংলাদেশের চলতি সরকারও ফের শেখ হাসিনার শাসনের স্টাইল ধরলে পরিণতি হবে শেখ হাসিনার মতই। এ সবই ইতিহাসের পরম্পরা। সরকারে থাকলে দায়িত্ব, বিবেচনাবোধ, সহনশীলতা, সহ্যক্ষমতা অনেক বেশি থাকা বাধ্যতামূলক। গন্ডারের চামড়াও হতে হয় সময় সময়। বিরোধীদের জন্য বিষয়টা অতোটা বাধ্যতামূলক নয়। বিরোধীপক্ষ বিরোধিতার খাতিরে, মাঠ গরম রাখার প্রয়োজনে, প্রাসঙ্গিক ও দৃশ্যমান থাকার প্রয়োজনে; শুধুই বিরোধিতার জন্য হলেও বিরোধিতা চালিয়ে যাবেই। বিরোধীপক্ষের ভাগে যেহেতু পুলিশ-মিলিটারি, ক্ষমতা, আমলা, প্রশাসন, বিদেশভ্রমণ, অর্থকড়ির সুযোগ-সুবিধার কিছুই নেই—তারা এমনিতেই আশিভাগ ব্যাকফুটে থাকে। তাই তাদের ‘কম্পেন্সেটরি এলাউন্স’ হিসেবে সরকারকে অনেক ছাড় দিতে হয়, অনেক কিছু এলাউ করতে হয়। তারা ঘেউ করলেই সরকারপক্ষকে পালটা ঘেউ করতে হয় না। ‘ক্ষতিপূরণ’ ধরে নিয়ে এলাঊ করতে হয়। অর্থাৎ, দাঁত্-মুখ খিঁচে হলেও অনেক উৎপাত সহ্য করে যেতে হয়। কিন্তু, সরকারি দলের কর্মী-সমর্থকদের মাঝে এই সামান্য সিভিক পলিটিক্যাল সেন্সটুকু তৈরির চেষ্টাটুকুই তো নেই সরকার মহলের। মাঠের এবং ফেসবুকের গরম দেখে মনে হচ্ছে—'যেমন বুনো ওল, তেমন বাঘা তেঁতুল' অবস্থা। সরকারি অবস্থান ‘যেমন কুকুর, তেমন মুগুর’! তো এই ব্যর্থতার দায় তো সরকারের! ৫ জুলাইযোদ্ধারা সবাই কি ফেরেশতা? এটা কি কখনো সম্ভব? তাদের অনেকেই জুলাই বেচেছে, নানারকম ধান্দাবাজির চেষ্টা করছে, অপরাধ-অপকর্মে নেমেছে, বাড়াবাড়ি আচরণ করেছে, অপরিপক্ক ও অপরিণত আচরণ দেখিয়েছে, আবার সবকিছুতে অ্যামনেস্টি চাওয়ার মানসিকতাও দেখিয়েছে। তাতে কি জুলাই ব্যর্থ হয়ে যায়? না কি জুলাইশক্তির সকলকেই পাইকারি হারে দায়ী করা যায়? শুধু পাটোয়ারিই নয়, আরো অনেক রাজনীতিকেরই মাঠের ভাষা-ব্যবহার করার পাঠ নিতে হবে। এনসিপি সমর্থকদের কাউকে কাউকে বলতে শুনেছি--পাটোয়ারি তার নিজস্ব ভাষাশৈলি, ম্যানারিজম ও প্রকাশভঙ্গি দিয়ে একটা স্বতন্ত্র পার্সোনা তৈরি করতে পেরেছে, অনেকেই এই স্টাইল পছন্দও করে। আমার সোজাসাপ্টা কথা—এই ধরণের হাটুরে চিন্তার জগদ্দল হতে বেরিয়ে আসতে হবে। বের হয়ে আসতে হবে কারণ, এই সময়ে এসে রাজনীতিবিদের ভিশন লাগবে ‘স্টেটসম্যান’-এর। বিনোদনদাতা বা বানর নাচ দেখানো ক্যানভাসারদের মত আকর্ষণীয় না হয়ে যাবার। একবিংশ শতকের এই সময়ে এসে কেউ যদি আঞ্চলিক রাজনীতি বা স্থানীয় রাজনীতিই করে যাব ভেবে থাকে, সে এমপি-মন্ত্রি হলেও মানে-জ্ঞানে হবে বড়জোর ইয়াবা বদি বা মমতাজ, বড়জোর জয়নাল হাজারি গোছের। তাদের ভাবনায় যদি না থাকে পৃথীবির যে কোনো ফোরামে ও আসরে আন্তর্জাতিক রাজনীতিকদের টেবিলে-পোডিয়ামে সমান দর্শনদারী ও গুণবিচারি হিসেবে উপস্থিত হতে হবে, তাহলে মুক্তিযুদ্ধের বা জুলাইয়ের সফলতা-ব্যর্থতা—সকল আলোচনাই বৃথা! ৬ লাস্ট বাট নট লিস্ট, আমার কাছে বছরের সেরা অবিশ্বাস্য ঘটনা মনে হয়েছে রাশেদ খান ও নূর-এর পদায়ন। প্রধানমন্ত্রীর বিবেচনাবোধের পারমূটেশন-কম্বিনেশন-কম্প্রিহেনশন তো আর আমি বুঝব না। হয়ত তিনি সজ্ঞানেই কাজটি করেছেন ভেবে তাদের পারফরমেন্সের কিছু নমূনা (এই যেমন টিভি উপস্থিতি ইত্যাদি) দেখলাম। দেখেটেখে আমার আশ্চর্য হওয়া না কমে আরো বাড়ল। উল্টো নতুন ভাবনা বাড়ল—এইরকম ভাই-বেরাদার পন্থার পরিণামে গিয়াস মামুন বিষয়ক তাঁর মহাভোগান্তির ঘটনাটিও কি তিনি বিস্মৃত হয়ে পড়েছেন?