Wednesday, 23 September 2026
টাকা ব্যবসা শুরু করে না, টাকা ব্যবসার গতি বাড়ায়।
টাকা নাই বলে ব্যবসা করতে পারতেছি না এই কথাটা প্লিজ বাইরে আর কাউকে বলতে যাইয়েন না।
মানুষ মুখে সান্ত্বনা দিলেও পেছনে কিন্তু হাসে।
কারণ সবাই জানে সমস্যাটা আপনার পকেটে না, সমস্যা আপনার মাথায়।
একটু তিতা সত্য বলি?
কাল সকালে যদি আপনার একাউন্টে ৫ লাখ টাকা পাঠিয়ে দেওয়া হয়, আপনি কী করবেন জানেন?
সোজা গিয়ে একটা দোকান বা অফিস ভাড়া নেবেন।
দেড় লাখ টাকা ডেকোরেশনে উড়াবেন।
এসি লাগাবেন।
ভিজিটিং কার্ড ছাপাবেন।
আর বন্ধুদের বিরিয়ানি খাইয়ে উদ্বোধন করবেন।
এরপর?
তিন মাস কাস্টমারের অপেক্ষায় মাছি মারবেন।
আর চার মাসের মাথায় শাটার নামিয়ে ফেসবুকে পোস্ট দেবেন,
"মার্কেট বড় খারাপ ভাই, দেশে ব্যবসার পরিবেশ নাই!"
টাকা ব্যবসা শুরু করে না ভাই।
টাকা ব্যবসার গতি বাড়ায়।
যার কাছে সাইকেল চালানোর ব্যালেন্স নাই, তার হাতে সাড়ে তিন লাখ টাকার ইয়ামাহা R15 তুলে দিলে সে এক্সিডেন্টই করবে।
ব্যবসা কী জানেন?
একদম সোজা হিসাব কারো একটা জ্বলন্ত সমস্যা খুঁজে বের করে সেটার সমাধান দেওয়া।
ভোর ৪টায় কাওরান বাজারে দাঁড়িয়েছেন কখনো?
বহু পোলাপান আছে, পকেটে ৫০০ টাকাও নাই।
তারা শুধু আড়তদার আর পাইকারের মাঝখানে দাঁড়িয়ে এক ট্রাক সবজি এদিক থেকে ওদিক হ্যান্ডওভার করিয়ে দিয়ে সকাল ৮টার মধ্যে ৩-৪ হাজার টাকা প্রফিট নিয়ে নাস্তা করতে বসে।
তাদের তো দোকান নাই।
গোডাউন নাই।
বাপের কোটি টাকাও নাই।
তাহলে তাদের কী আছে?
১. ভোর ৪টায় বিছানা ছাড়ার ডিসিপ্লিন।
২. পণ্যের কোয়ালিটি চেনার চোখ।
৩. আর মানুষের সাথে কথা বলে ডিল ফাইনাল করার সাহস।
আসলে আমাদের সমস্যা কী জানেন?
আমরা শুরুতেই 'মালিক' সাজতে চাই।
শুরুতেই টেবিলে পা তুলে এসি রুমে বসতে চাই।
আমরা লজ্জা পাই মানুষের দ্বারে দ্বারে গিয়ে কথা বলতে।
আমরা ভয় পাই কেউ 'না' করে দিলে সেই অপমান সহ্য করতে।
আর এই নিজের অলসতা আর অহংকার ঢাকার জন্য আমরা সবচেয়ে মিষ্টি একটা অজুহাত খুঁজে নিই
"আমার তো ভাই পুঁজিপাটা নাই!"
টাকা কোনো সমস্যা না।
বাজারে কোটি কোটি টাকা অলস পড়ে আছে।
সমস্যা হলো আপনার এমন কোনো স্কিল বা নেটওয়ার্ক নাই, যা দেখে কেউ আপনার ওপর আস্থা রাখবে।
বুকে হাত দিয়ে বলেন তো,
আপনার আসলেই টাকার অভাব?
নাকি মাঠে নেমে জুতা ক্ষয় করার সৎ সাহসের অভাব?
ভালো লাগলে আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন,
আপনাদের সাথে নিয়েই এগিয়ে যেতে চাই।
(লেখা ও ছবি: মাওলানা আব্দুল্লাহ বিন হাসান। আইডি লিংক কমেন্টে। ভালো লেগেছে বলে আমি শেয়ার দিলাম। )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment