Wednesday, 21 October 2026

লক্ষ লক্ষ মূর্তি উন্মুক্ত জলাশায়ে ফেলা হলো।

আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মূর্তি উন্মুক্ত জলাশায়ে ফেলা হলো। মূর্তির রং, কেমিকেল মিশলো খাল, বিল, নদী, সমুদ্রের পানিতে। কয়েকদিনের মধ্যে মূর্তি ভেতরের অংশ পানিতে পচে পানিতে বিষাক্ত গ্যাস তৈরী করবে, আর সেই গ্যাসে মারা পড়বে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী। বাংলাদেশের পরিবেশবাদীরা অনেক কিছু নিয়ে সোচ্চার। পরিবেশের কথা বলে তারা মানুষের রুটি রুজি পর্যন্ত বন্ধ করে দেয়ার পক্ষে। কিন্তু আশ্চর্যজনক বিষয়, প্রতি বছর পূজার সময় লক্ষ লক্ষ মূর্তি উন্মুক্ত জলাশয়ে ফেলা হলে যে ভয়ঙ্কর নদী দূষণ হয়, সেটা নিয়ে তারা কখনো কথা বলে না। আপনাদের মনে থাকার কথা, কয়েক বছর আগে কোরবানীর ঈদে পশুর রক্ত বৃষ্টির পানিতে মিশে লাল বর্ণ ধারণ করায় মিডিয়াতে বেশ লেখালেখি হয়েছিলো। “গেলো গেলো পরিবেশ গেলো” বলে রব উঠেছিলো। কিন্তু বাস্তবতা হলো- রক্ত পানিতে মিশলে পানি দূষিত হয় না, বরং মাছের খাবার হয়। অপরদিকে মূর্তির রং কেমিকেল ও অভ্যন্তরীণ বস্তু পানিতে মিশে সুস্পষ্ট পানি দূষণ করলেও সেটা নিয়ে কাউকে কথা বলতে দেখা যায় না। হয়ত বলতে পারেন, হিন্দুরা সংখ্যালঘু বলে কী পানিতে ডুবানোর অধিকার পাবে না ? আরে ভাই, ইউরোপ আমেরিকা কিংবা মিডলইস্টেও তো হিন্দুরা সংখ্যালঘু। খবর নিয়ে দেখুন তো, সেখানে হিন্দুরা পূজার মূর্তি পানিতে ডুবাতে পারে কী না ? কখনই পারে না। বরং ইউটিউব ঘাটলে অনেক ভিডিও পাবেন, যেখানে ঐসব এলাকার হিন্দুদের প্রশিক্ষণ দেয়া হয়, কিভাবে বালতির মধ্যে পানি নিয়ে সেই পানিতে মূর্তি ডুবানোর আনুষ্ঠানিকতা শেষ করবেন। শুধু তাই না, খোদ হিন্দুর দেশ ভারতের গঙ্গায় মূর্তি ডুবানোর বিরুদ্ধে হাইকোর্টে রায় হয়েছিলো। এছাড়া সম্প্রতি তামিল নাড়ুতে সংবেদনশীল এলাকাগুলোতে উন্মুক্ত জলাশয়ে মূর্তি না ডুবাতে বলা হয়েছে। তাহলে একই কাজ বাংলাদেশে করলে সমস্যা কোথায় ? পরিবেশ রক্ষায় অবশ্যই বাংলাদেশে উন্মুক্ত জলাশায়ে পূজার মূর্তি ডুবানো নিষিদ্ধ করা উচিত।