Tuesday, 24 February 2026

হাদি বলেছিলেন

হাদি সেনাপ্রধান ওয়াকার-উজ্জা-মান" কে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন:— সাহস থাকলে ক্যু করে দেখান। জনগণ গিয়ে ইট খুলে আনবে ক্যান্টনমেন্ট থেকে। এটা কোনো হুমকি ছিল না— এটা ছিল জনতার শক্তির ঘোষণা। "হাদি প্রধান উপদেষ্টার" চোখে চোখ রেখে বলেছিলেন:— আমি বিশ্বাস করি, আপনি পালাতে আসেননি। তাই ভয় পাবেন না। নামগুলো বলেন- কারা আপনাকে কাজ করতে দিচ্ছে না। এই কথার ভেতর ছিল না ভদ্রতার মুখোশ, ছিল সত্য বলার চূড়ান্ত সাহস। "ইন্টেরিমের উপদেষ্টাদের" উদ্দ্যেশে হাদি বলেছিলেন:— একজন রিকশাওয়ালাও জানে- আপনাদের কেউ ভালো না। আপনারা জুলাইকে বেঁচে দিয়েছেন। এক পা বিদেশে, আরেক পা ক্ষমতার টেবিলে। শহীদদের রক্তের সঙ্গে আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। এই অভিযোগ কোনো গুজব না— এটা রাজপথের রায়। "হাদি বিএনপি"-কে বলেছিলেন:— শহীদ জিয়ার দলকে ভা'র'তের দাস বানাতে দেবো না। কারণ স্বাধীনতার নামে দাসত্ব মানে শহীদদের অপমান। "হাদি জামায়াতে ইসলামী"-কে বলেছিল:— নিজামী, সাঈদীর জামাতকেও ভা'র'তে'র দাস হতে দেবো না। কারণ আদর্শের কথা বলে পরাধীনতা মেনে নেওয়া সবচেয়ে বড় ভণ্ডামি। "হাদি এনসিপি"-কে সোজাসাপটা বলেছিলেন:— তোমরা জুলাইকে নিজেদের সম্পত্তি বানিয়েছ। মনে রেখো- জুলাই কোনো দলের না, জুলাই পুরো দেশের। এই কথায় কেঁপে উঠেছিল অনেকের সাজানো বয়ান। "হাদি এমনকি ফ্যাসিস্ট আওয়ামী-লীগের" ক্ষেত্রেও বলেছিলো:— যারা গণহ*/ত্যায় জড়িত না, তাদের সাথেও ইনসাফ করতে চাই। কারণ হাদির রাজনীতি ছিল প্রতিশোধের না। ন্যায়ের, ইনসাফের। ঢাকা–৮ আসনে হাদি নিজের প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস আর হেলাল উদ্দীনকে "ভাই" বলে দোয়া চেয়েছিলেন:— কারণ সে শিখিয়েছিলো, রাজনীতি মানেই শত্রুতা না, রাজনীতি মানেই মানবতা, আদর্শ। হাদি “হেভিওয়েট রাজনীতি”র মিথ ভাঙতে চেয়েছিলো:— ক্ষমতা আর টাকার কাছে মাথা নত না করে সবার জন্য সমান মাঠ গড়তে চেয়েছিল। হাদি প্রমাণ করতে চেয়েছিল:— সততা, ভালোবাসা, ত্যাগ আর জনগণের ভাষা বুঝতে পারলে, কোটি টাকার প্রার্থীকেও হারানো যায়। "হাদি চেয়েছিল" হিন্দুদের জন্য আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম:— যাতে কোনো দল আর কোনো সময় তাদের ভোটব্যাংক বানিয়ে ব্যবহার করতে না পারে। হাদি স্বপ্ন দেখেছিলো:— ভা'র'তীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশের মানুষকে এক কাতারে দাঁড় করানোর। হাদি কালচারাল ফ্যা'সি'জমের বিরুদ্ধে যোগ্য, দক্ষ সাহসী মানুষ তৈরি করতে চেয়েছিলো। হাদী চেয়েছিলো:- জুলাইয়ের শহীদদের খু*/নীদের বিচার। "৫৭ বিডিআর" হ*/ত্যার বিচার। ৫ই মে শাপলা গণহ*/ত্যার বিচার। সকল চাঁদাবাজি বন্ধ এবং বিচার বহিঃভূত হ*/ত্যাকান্ডের বিচার। Barrister Shariar Kabir

No comments:

Post a Comment