Thursday, 26 February 2026
বিএনপি টিকতে পারবে কি? সামনের চ্যালেঞ্জগুলো কি কি!!
১৯৭৩ সালে আওয়ামিলীগ ২৯৩ আসন পাইছিলো!
দুই বছর যেতে না যেতেই শেখ মুজিব বাকশাল ঘোষণা করলো! মানে "একদলীয় শাসন ব্যবস্থা"!
কিন্তু ২ বছরের ভিতরেই চান্দুর পুরো পরিবারসহ নাই করে দিছে।
*১৯৮৬ সালে ১৫১ টা আসনে জয়ী হইছিলো জাতীয় পার্টি কিন্ত জাতীয় পার্টির এরশাদ কাকু টিকলো মাত্র ১৭ মাস।
কারণ তখন বিএনপি নির্বাচন বয়কট করছিলো!
*১৯৯৬ সালের নির্বাচনে ২৭৮ আসনে জিতছে বিএনপি কিন্তু টিকতে পারছে মাত্র ১২ দিন।
কারণ আওয়ামিলীগ, জামাত নির্বাচন বয়কট করছিলো।
*২০২৪ সালে আওয়ামিলীগ ২২৩টি আসন পাইলো মাত্র ৮ মাস পর প্রজম্ম চুদলিং*পং করে দিলো।
এবার ২১২ টা আসনে বিএনপি জয়ী হইলো!
সরকার গঠন করলো!
প্রশ্ন হলো ,সামনে বিএনপি টিকতে পারবে কি? সামনের চ্যালেঞ্জগুলো কি কি!!
১,এবারের নির্বাচন পুরোপুরি লীগকে মাইনাস করে হইছে! আওয়ামী লীগের ভাষ্যমতে "গণতান্ত্রিক রীতি অনুসরণ করে নির্বাচন হয় নাই কারণ বড় একটা দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই।
সংবিধান অনুযায়ীও নির্বাচন হয়নি কারণ ২০২৮ সালের ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা।
২,জামাত -এনসিপির অভিযোগ," ইলেকশন ইঞ্জিনিয়ারিং" হইছে! মেবি দেশকে শান্ত রাখতে সহজেই সবকিছু মেনে নিচ্ছে!
৩,সবচেয়ে বড় আপত্তির জায়গা হলো "গণভোট নিয়া নতুন নাটক" চলছে!
মানে শপথ না নিয়ে গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে বিএনপি!
তারমানে পুরো দেশের মানুষের মধ্যে অলরেডি ক্ষোভ তৈরি হয়ে গেছে।
৪,আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিলো ,এমন একজন ব্যক্তিরে যে ব্যক্তি একজন গার্মেন্টস ব্যবসায়ী ,শুনলাম ঋণখেলাপীর সাথেও নাকি জড়িত।
এখানেই শেষ না! আজকে বিএনপির বিক্ষোভের মুখে রানিং গভর্নরের অফিস ছাড়তে হইছে ,মানে উনার সাথে মব করা হইছে!
এমন একটা যোগ্য লোকের সাথে যিনি ১৭ মাস চেষ্টা করে লুট হওয়া কেন্দ্রীয় ব্যাংক আগলে রাখছেন,দেশের রিজার্ভ ১৫ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে নিয়েছেন।
লীগের ব্যাংক ডাকাত, লুটেরাজ একটারেও ছাড় দেয়নি! বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল সেরা গভর্নর!
এই ঘটনা দেশের প্রত্যেকটা বিবেকবান সচেতন মানুষের মধ্যে দাগ কাটছে!
৫,কয়দিন আগে চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাইকে অপসারণ করে বিএনপির এক লোকেরে বসাইছে।
এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চিত হইছে, জুলাই হত্যাকান্ডের তদন্ত ও বিচার কাজ স্বাভাবিক চলবে কিনা জনমনে সন্দেহও তৈরি হইছে।
৬,কয়দিন আগে বিএনপির সড়ক ও পরিবহন মন্ত্রী বললো ,"সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা!"
মানে চাঁন্দাকে বৈধতা দেয়ার চেষ্টা করলো! পুরো দেশে একটা ক্যাচাল লেগে গেলো! অলরেডি জনরোষ তৈরি হইলো।
৭,মেবি ২১ শে ফেব্রুয়ারিতে জ্বালানি মন্ত্রী বললো,"আজকের জেন-জি যদি ইনকিলাব বলে, তবে আমার রক্তক্ষরণ হয়। বাংলাকে ধারণ করতে হলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না"।
তারপর পুরো তরুণ প্রজম্ম তেলেবেগুনে জ্বলে ওঠলো।
কারণ এই স্লোগান দিয়েই হাসিনার পতন হইছে ,বিএনপির লোকেরা মুক্তি পাইছে,ভদ্রলোক এখন মন্ত্রী হইছে।
৮,দেশের বিভিন্ন জায়গায় আওয়ামিলীগের লোকদের অফিস খোলে দেয়া হচ্ছে। ধরেন ১-২ বছরের ভিতরে তারা দেশে ফিরলো!
আপনার কি মনে হয় তারা বিএনপি সরকারকে মেনে নিবে? জীবনেও না!
বরং সরকার বিরোধী কোন আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা থাকবে লীগের কারণ তারা অলরেডি নির্বাচন বয়কট করছে।
সবচেয়ে বড় কথা হলো ,জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে কয়েক হাজার লাশের বিনিময়ে বিএনপি ক্ষমতায় আসলো!
যারা দেশে পরিবর্তন চায়, যারা সংস্কার আর বিচার চায় তাদের প্রত্যাশাকে বাদ দিয়া বিএনপি আগামী ৫ বছর ক্ষমতায় টিকতে পারবে কি?
জামাত,এনসিপি আর লীগের চুপ থাকার মানে কিন্তু নীরবতা না! খুব সম্ভবত তারা বিএনপিকে তাদের ভুল শোধরানোর জন্য সময় দিতে চাইছে!
কারণ ঈদের পর কঠোর আন্দোলন এসব বুলি তারা দিবে না, মেবি ঝোপ বুঝে কোপ মারার ধান্দায় বিক্ষুব্ধ জনগনরে সাথে নিয়া বসে আছে।
তিক্ত হলেও সত্য, এই জেনারেশন দেশে পরিবর্তন চাই!
পুরোনো ধারার রাজনীতি, লীগ স্টাইলের রাজনীতি,স্বজনপ্রীতি ,দুর্নীতি, স্বৈরাচারী আচরণ, মামলা বানিজ্য ,বিচারহীনতার সংস্কৃতি, বাকস্বাধীনতা হরণ, জঙ্গি নাটক সাজানো, সন্ত্রাসী ,চান্দাবাজি ,ধর্ষণ ,বিদেশীদের গোলামী ,পুলিশ দিয়া নতুন নতুন স্ক্রিপ্ট সাজানো, প্রশাসন দিয়া ভয়ভীতি দেখানো,গুম -খুন ,নতুন আয়নাঘর ,ভিন্নমতকে ধমন পীড়ন ,জাতির সাথে বৈষম্য আর দেখতে চাই না!
বাস্তাপচা রাজনীতি কেউ দেখতে চাইছে না!
আমরা চাই, বিএনপি টিকে থাকুক। তারা জনগণের সমর্থন আর ভালোবাসা নিয়া টিকে থাকুক কারণ রাজনৈতিক অস্থিরতা আর ভাল্লাগে না!
আর হ্যাঁ প্রজম্মের প্রত্যাশাকে বাদ দিয়া বাংলাদেশে রাজনীতি করা প্রায় অসম্ভব কারণ এটা মিডিয়ার যুগ!
এ প্রজম্ম রাজনীতি নিয়া বহু সচেতন! তারা এতোটাই সচেতন, জীবন যৌবন ,ক্যারিয়ার,প্রেম,ভালোবাসা,নাটক,সিনেমা,কৌতুক ,জোকস ,ইনজয় সব ভুইলা গেছে। দেশপ্রেমের নেশায় মেক্সিমাম তরুণ হাবুডুবু খাচ্ছে!
প্রজম্ম এতোটাই সাহসী ,তারা দেশের স্বার্থে , জনগণের স্বার্থে বুলেটের সামনে বুক পেতে দিতে বিন্দুমাত্র পরোয়া করে না!
বুঝলে বুঝ পাতা ,না বুঝলে তেজ পাতা!!!#
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment