Thursday, 26 February 2026
আওয়ামীলীগ কখনও প্রতিশোধ নিতে ভুল করে না।
শুধু মনে রাখবেন, আওয়ামীলীগ কখনও প্রতিরোধ নিতে ভুল করে না।তারা হিসেব নেয় করায় গন্ডায়।
সয়ং বেগম খালেদা জিয়াকে ও জেল খাটতে হয়েছে।
আর মিথ্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁ*সি দিয়েছে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিণ্টু দুজনেই আওয়ামীলীগের আমলে ফাঁ*সির অপেক্ষায় কারাগারে ছিলেন।
নাসিরুদ্দিন পিন্টু ভাইকে তো কারাগারেই হ*ত্যা করা হয়েছে।
আর বছরের পর বছর জেল খাটতে হয়েছে দলের মহাসচিব থেকে শুরু করে থার্ড লেয়ারের প্রত্যেক নেতাকে।
আরেকটু ইতিহাসের পেছনের পাতায় যাই...
শুধুমাত্র আওয়ামীলীগের একজন কর্মী মৃত্যুর পর মাদারীপুরের রাজৈর উপজেলায় বিএনপির ৪ জন নেতাকে মৃত্যুদন্ড আর ১ জন কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলো শেখ হাসিনার আদালত।
আর ২৫ বছর আগে পাবনায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার জন্য বিএনপির নয় নেতাকে ফাঁ*সি দিয়েছিলো আওয়ামীলীগ সরকার।
(বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় কয়জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত)
আরও ইতিহাস শুনেন....
জেলহাজতে সাত বছর আগে মারা যাওয়া বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুবকে তিন বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছিলো আদালত। আবার দুই বছর আগে মারা গেছেন এমন এক নেতাকেও পৃথক মামলায় দেওয়া হয়েছিলো চার বছরের কারাদণ্ড।
শুধু কি তাই......শুধু বেগম খালেদা সঙ্গে ঘটে যাওয়া কিছু তথ্য মনে করিয়ে দেই...
বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলো।তারপর গুলশানের
বাসার পানির লাইন,বিদ্যুৎ লাইন,টেলিফোন লাইন আর বালুর ট্রাকের ইতিহাস তো সেই দিনের ঘটনা।
অসুস্থ অবস্থায়ও আদালতে হাজিরা দিতে হয়েছে।
আর তৃণমূল.....
কি বলবো ভাই, শীতের সময় ধান খেতে ঘুমাতে হয়েছে। মাথার নিচে ইট দিয়ে। ছেলে বিএনপি করে এই অপরাধে বাবাকে হ*ত্যা করার ঘটনা মনে আছে?
এগুলো কি ১৪০০ মানুষ *হত্যার পর গনঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়া বা বিএনপির পতনের পর বেগম জিয়ার মন্ত্রী সভার সব সদস্য পালিয়ে পাকিস্তান যাওয়ার পরের ঘটনা? না...
তত্বাবধায়ক সরকারের মাধ্যমে স্বাভাবিক, গনতান্তিক নির্বাচনের পর এমন সব দোজখ শুরু করেছিলো আওয়ামীলীগ সরকার।
আজ যারা আওয়ামীলীগের নেতা হ*ত্যা মামলার আসামী ইয়াবা বদি,আইভি রহমান,তালুকদার মোঃ ইউনুস,দবিরুল রহমান এমপিরা সহ,ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একাধিক গুরুত্বপূর্ণ নেতার জামিন দিয়ে মুক্ত করে দিয়েছেন।
লীগের, তাদের সকল নেতাকর্মীদের সব কিছু উন্মুক্ত করে দিয়েছেন, জেলগেট থেকে ফুল দিয়ে বরণ করছেন, হ*ত্যা মামলার আসামিকে খালাস পাইয়ে দিচ্ছেন।
আওয়ামীলীগ আবার ফিরলে হয়ত আতাতকারী,ইতিহাসের মীর জাফর আলী খান নামক সিনিয়র/ জুনিয়র কিছু নেতাদের তেমন ক্ষতি হবে না।
তবে তৃণমূলের নেতাদের উপর ভয়ানক দুর্যোগ যে নেমে আসবে তা বলার অপেক্ষা রাখে না।।
সেদিন ২০০৯-২০২৪ সালের অতীতের মত আমাদের বিএনপির নেতাকর্মীদের পক্ষে কেউ দাঁড়াবে না।
না কোন সুশীল সমাজ, না কোন ফেসবুক এ্যাক্টিভিষ্ট, না কোন মিডিয়া, না কোন সাহিত্যক, কিংবা প্রশাসনের কেউ।
তুষার আবদুল্লাহর মত কোন সফট দলীয় নেতাকেও পাব না।
সব কিছুর ভার বহন করতে হবে, শহীদ ছাত্রদল নেতা জনি,চট্টগ্রামের নুরুল আলম নুরুর মত আমাদের পরিবারকে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment