Friday, 13 February 2026
নির্বাচনের ফলাফলের ব্যাখ্যা নিয়ে বাজারে তিনটা থিওরি
নির্বাচনের ফলাফলের ব্যাখ্যা নিয়ে এ পর্যন্ত বাজারে তিনটা থিওরি পেলাম। বলে রাখি, একটাও আমার নিজস্ব থিওরি না। বা আমি কোনোটাকে এন্ডর্সও করছি না। জাস্ট বাজারে প্রচলিত থিওরি আপনাদের সামনে তুলে ধরছি।
১। ডাম্ব থিওরি
দিনভর সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেনাবাহিনী সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে, কিন্তু ভোটগ্রহণ শেষেই সেনাবাহিনী হঠাৎ পল্টি মেরেছে।
জামাত জোট প্রায় জিতেই যাচ্ছিল। কিন্তু এরপর ডিজিএফআই সব মিডিয়ায় ব্ল্যাক আউট দিয়ে সবাইকে আসল সংবাদ চেপে যেতে বাধ্য করেছে।
এরপর কয়েক ডজন কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাদেরকে দিয়ে রেজাল্ট শিটে কাটাকাটি করিয়ে ফলাফল পাল্টে দিয়েছে এবং জামাত জোটকে হারিয়ে বিএনপি জোটকে জিতিয়ে দিয়েছে।
২। স্মার্ট থিওরি
পুরো নির্বাচনটাই ছিল ডীপস্টেটের একটা সাজানো নাটক। বাস্তবে সবকিছু আগেই সমঝোতার মাধ্যমে ঠিকঠাক করা ছিল।
তারেক রহমান দেশে ফেরার পরপরই তার সাথে শফিকুর রহমান, ড. ইউনুস এবং জেনারেল ওয়াকারের একটা সমঝোতা হয়ে যায়।
এই সমঝোতা অনুযায়ী সিদ্ধান্ত হয়, বিএনপিকে ২১০-২২০ টা এবং জামাতকে ৮০-৯০ টা সিট ধরিয়ে দেওয়া হবে।
বিনিময়ে ভারত এবং লীগকে আউট করে দেওয়া হবে, জামাতকে কোনো ধরনের পার্সিকিউশন ছাড়া শান্তিতে বিরোধী দলীয় রাজনীতি করতে দেওয়া হবে এবং সবশেষে ড. ইউনুসকে প্রেসিডেন্ট বানানো হবে।
অতঃপর সবাই মিলে সুখেশান্তিতে দেশ চালাতে থাকবে।
৩। এপিক থিওরি
এই থিওরি অনুযায়ী প্রথমে কোনো সমঝোতাও হয়নি, কোনো ইঞ্জিনিয়ারিংও হয়নি। সবকিছুই ঠিকঠাক চলছিল।
কিন্তু সমস্যা বাধে যখন দেখা যায় ঢাকা ১৫ আসনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হেরে যাচ্ছেন। এটা দেখে শফিক ডাক্তার চিন্তায় পড়ে যান।
কারণ পরোয়ার সাহেব আগেই হেরে গেছেন, এখন শফিক ডাক্তারও যদি হেরে যান, তাহলে সিনিয়রিটি এবং সম্মানী ব্যক্তি হিসেবে বিরোধী দলীয় নেতা হয়ে যাবেন মাওলানা মামুনুল হক। সেক্ষেত্রে জামাতের রাজনীতিই নাই হয়ে যাবে।
শফিক ডাক্তার তখন বিএনপির সাথে সমঝোতায় যান এবং মামুনুল হক আর নাসির পাটোয়ারির জেতা আসন দুটোতে বিএনপিকে জিতিয়ে দিয়ে নিজে ঢাকা ১৫ আসনে জয়ী হওয়ার নাটক করেন।
এই কারণেই এই তিন আসনের ফলাফল ঘোষণা করতে দেরি হচ্ছিল।
===
এই তিন থিওরির মধ্যে আপনার ফেভারিট কোনটা, বা আপনার কাছে যদি অন্য কোনো থিওরি থেকে থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment