Friday, 13 February 2026

বিএনপি’র শাসনামলে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে।

বিএনপি’র শাসনামলে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে। ১) যদি পতিত ফ্যাসিস্ট জনধিকৃত আওয়ামী লীগ বাংলাদেশে আবারও রাজনীতি করার অনুমতি পায় তাহলে বুঝতে হবে বিএনপি ভারতের দাদাগিরি মেনে নিয়ে বাংলাদেশে ক্ষমতা ভোগ করছে। ২) যদি বিএনপি প্রফেসর মুহাম্মদ ইউনুস’কে দেশের প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিতে অনুরোধ করে, তাহলে বুঝতে হবে বিএনপি যথেষ্ঠ বুদ্ধিমত্তার সংগে ভারতের সংগে কুটনৈতিক বিষয়াবলি হ্যান্ডেল করতে পারবে এবং তারা ভারতের কাছে নতজানু থাকতে রাজী নয়। ৩) বিএনপি এককভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল হিসাবে ক্ষমতা গ্রহন করতে যাচ্ছে। ওদিকে গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়াতে তাদের জন্য সংবিধান সংশোধন বাধ্যতামূলক হয়ে উঠেছে। তারা কিভাবে সংবিধান সংশোধন করে সেটাও তাদের পরিপক্কতার প্রমাণ দিবে। ৪) বিএনপি সরকার জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে ঠিক কিভাবে ডিল করে - সেটাতেও বিএনপির রাজনীতি কোনদিকে যাবে তা ফুটে উঠবে। ৫) চীন ও পাকিস্তানের যৌথভাবে প্রস্তাবিত সামরিক জোট গঠন, চায়না কর্তৃক প্রস্তাবিত তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন এবং পদ্মা ব্যারেজ নিয়ে বিএনপি সরকার কি করে - তাতেও দলদির পরিপক্কতা এবং সার্বিক সফলতার অনেকাংশই বোঝা যাবে।

No comments:

Post a Comment