Sunday, 26 May 2019

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ

১ - দুধে: ফরমালিন
২ - গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন
৩ - মাছে: ফরমালিন
৪ - শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট
৫ - আম, লিচু জাম পাকাতে: কারবাইড
6 - আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন
৭ - ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক
৮ - তরমোজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পারম্যাঙ্গানেট
৯ কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড
১০ - কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া
১১ - মসলায়: ইটের গুড়া
১২ - হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড
১৩ - মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া
১৪ - দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল
১৫ - আকর্ষণী করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং
১৬ - ফলের রস তৈরী: ক্যামিকেলস দিয়ে
১৭ - বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস
১৮ - চাল চকচক করতে: ইউরিয়া
১৯ - পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।

আরও আছে...

১ - পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেশিনে নয় হাতে ঢালা হয়। পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র পানিতে ধুয়া হয়।
২ - কলায় ক্ষতিকর কার্বাইড দেওয়া হয়।
৩- ফলে হরমোন প্রয়োগ করা হয়।
৪ - সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়।
৫ - সসেও তাই।
৬ - খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই।
৭ - চাষের মাছেও তাই।
৮ - ডিমতো মুরগি থেকেই আসে তো উপরের জিনিষ তো এখানে থাকবেই।
৯ - জুস, লাচ্ছি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।
১০ - রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।
১১ - ভাজাপোড়া এক তেল ২ দিনেই দুষিত হয় আর তা চলে টানা ১ মাস (হাই এসিড লেভেল)।
১২ - মসল্লায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।
১৩ - সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।
১৪ - সয়াবিনে পামওয়েল।
১৫ - শুটকিতে কিটনাশক।
১৬ - কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।
১৭ - আর সবার সেরা 'ফরমালিন', তিনি তো আছেন সবখানেই।

বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে।
আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই....

সোশ্যাল ডিজাস্টার এর মুখোমুখি দাঁড়িয়ে আমরা।
তবু বেহুশ।

সূত্র: ইত্তেফাক, পৃষ্ঠা: ২
তারিখ: ২৬।০৫।২০১৮

Saturday, 25 May 2019

শেখ কামাল ব্যালট বাক্স ছিনতাই

 পড়ুন তাহলে: ১/  ৭ই  মারচ ১৯৭৩ সালের  সাধারন  নির্বাচনের দিন সকালের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনস্টিউটের ভোট কেন্দ্রে ভোট দিয়ে জাসদ ছাএলীগের নেতা মহাবুবুল হক ও গনকন্ঠ পএিকার সম্পাদক আফতাব উদ্দিন কলাভবনের একতলায় রেলিংয়ের উপর বসে ছিলেন। বেলা ১১ টার দিকে হটাৎ শেখ কামাল তার কয়েকজন সহযোগীসহ তাদের দুইজনকে ধরে চোখ বেঁধে গাড়ীতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং শারিরীকভাবে নির্যাতন করে। পরে রাত ৯ টায় তাদের ছেড়ে দেওয়া হয়। আফতাব উদ্দিন পরে বলেছিলেন তাদের আবাহনী ক্লাবে নিয়ে যাওয়া হয়েছিল। [তথ্যসুএ জাসদের উথথান পতন-অস্থির সময়ের রাজনীতি বইয়ের পৃষ্ঠা নং ৯৮ লেখক মহিউদ্দিন আহমেদ]
২/   ১৯৭৩ আগষ্টের ডাকসু নির্বাচন। সন্ধায় দেখা গেল জাসদ সমর্থিত প্যানেল বিপুল ভোটে এগিয়ে। হল সংসদেও একিই অবস্থা। রাত ৮ টার দিকে মুজিব পন্থী পরিষদের নিশ্চিত পরাজয় হতে চলেছে জানতে পেরে শেখ কামাল ব্যালট বাক্স ছিনতাই করে। শেখ কামাল ও তার সহযোগীরা গুলি ছুড়তে ছুড়তে এক হল থেকে অন্য হলে যায়। প্রতিপক্ষ দলের ছাত্ররা এবং ভোট গণনার কাজে সংশ্লিষ্ট শিক্ষকরা আতংকিত হয়ে যে যেদিকে পারেন পালিয়ে যান। এ প্রসংগে মুজিববাদী ছাএলীগের একজন কর্মীর দেখা ও ব্যক্তিগত অভিজ্ঞতা উদ্ধৃত করা যেতে পারে। সন্ধার পর আমরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় দেখি শেখ কামাল বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, মুখে কালো কাপড় বাঁধা, তার পায়ের কাছে কয়কটি ব্যালট বাক্স, আরো কয়েকজন বন্দুকধারী তার চারপাশে। মিছিল বের করার আগে আমরা ধারনা করতেও পারিনি যে শেখ কামাল ইতিমধ্যেই ডাকসু নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করে ফেলেছে। [তথ্যসুএ জাসদের উথথান পতন-অস্থির সময়ের রাজনীতি বইয়ের পৃষ্ঠা নং ১০৫- ১০৬ লেখক মহিউদ্দিন আহমেদ] [ বিটু, ইজাজ আহমেদ (২০১৩), হতভাগা জনগন-পেক্ষাপট বাংলাদেশ, রাঢ়বংগ, রাজশাহী, পৃষ্টা ৪৬]

Sunday, 19 May 2019

মুরগীর খোপে আমার দিনলিপি। পর্ব-৫

মুরগীর খোপে আমার দিনলিপি। পর্ব-৫

মুরগির খোপ ছেড়েছি প্রায় বছর খানেক হলো। সেইসব বৈচিত্রময় দিনগুলো আজো আমার হৃদয় মানসপটে অম্লান। বঙ্গদেশ থেকে আগত মুরগিরা মুরগির খোপকে বৈচিত্রময় করে তুলেছেন তাদের চিন্তা এবং প্রাত্যহিক কর্ম দিয়ে।
সকালে মুরগিদের হাঁক ডাক আর শুনিনা, আকাশ-পাতাল সমতুল্য চাপাবাজি, নিত্য বিবি তালাকের ঝগড়া, মূর্খ আমিলিক-বিম্পির নেতাদের সস্তা গল্প, দ্বিতল খাটে শুয়ে প্রেমিকার কাছে ফরাসি দেশ কিনে ফেলার গল্প। একসময় এসব শুনে বিনোদিত হতাম।

চালন বাটি করা লাগবো
........................................
এইতো কিছুদিন আগে প্যারিসের বাঙালি পাড়া খ্যাত গার দে নর্ডে‘র রাস্তা দিয়ে হাটছি। মাঝ বয়সী বাঙালি চাচা আমার সামনে দিয়ে দ্রুত হেটে যাচ্ছেন, এক হাতে বাজার সদাইয়ের ব্যাগ অন্য হাতে ফোনে কথা বলছেন। ফোনের অপর প্রান্তের লোকটির উপর চাচা খুব বিরক্ত। বুঝলাম বাসায় যাওয়ার খুব তাড়া, পারলে হাওয়াই জাহাজে চড়ে যেতে চান। কিন্তু কেন এতো তাড়া ?
কিছুটা বিরক্ত হয়েই চাচা ফোনে লোকটিকে বললেন
“হেটার ঘরর হেটা, খল দেয়ার আর টাইম পাইসসনা। ঘরো গিয়া চালন বাটি করতাম, বাদে মাতুমনে। “
বুঝতে আমার আর অসুবিধা হলোনা, চাচা একটি মুরগীর খোপের দায়িত্বে আছেন, মুরগীর খাদ্য বন্টনের মহান কর্মে  নিয়োজিত। রাত ১০ টা বাজলে মুরগীরা খোপে ফিরতে শুরু করে। তার আগেই ছোট ছোট বাটিতে চালন (তরকারি) বন্টন শেষ করতে হবে। তরকারি সমভাবে বন্টন না হলে মুরগীদের মধ্যে কাজিয়া লাগার সম্ভাবনা আছে। এমনকি এ কাজিয়া রাতের ঘুম নষ্ট করে খুনোখুনি পর্যন্ত নিয়ে যেতে পারে। তবে মুরগী ব্যবসাtয়ীরা কাজিয়া বাড়তে দেননা।

মুরগির খোপে রাজনীতি
........................................
সভ্যতার বিবর্তনে মানুষ একস্থান থেকে অন্যস্থানে গিয়ে বসতি গড়ে তোলে। সেইসাথে নিয়ে যায় নিজস্ব সংস্কৃতি, রাজনৈতিক মতাদর্শ।
বাঙালি পৃথিবীর যে দেশে গিয়েছে, সে দেশেই বাংলাদেশের রাজনীতি নিয়ে গিয়েছে। শুনেছি পরবর্তী টার্গেট নাকি চাঁন্দের দেশ। ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, আমেরিকা, জাপানে আমিলিক-বিম্পির রাজনীতির পর এবারের টার্গেট নাকি উগান্ডা আর ঘানা !!!! তো মুরগির খোপ কেন রাজনীতির বাহিরে থাকবে। মুরগির খোপে আমার থাকার বন্দোবস্ত হবার পর বুঝলাম দুই ধরণের রাজনীতির চর্চা হয় এখানে। প্রথমত, মুরগির খোপের আধিপত্য এবং ঘুমের বেপারীকে তেল মারার রাজনীতি। দ্বিতীয়ত, বাংলাদেশের আওয়ামীলীগ -বিএনপির রাজনীতি।
মুরগির খোপে গ্রূপিং থেকে রাজনীতির সূত্রপাত হয়। অনেক কারণে গ্রূপিং হয় যেমন আঞ্চলিকতা, আমিলিক-বিন্পি এবং কাগজধারী সম্প্রদায়ের ভিত্তিতে। এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে মুরগি ব্যবসায়ীর কান ভারী করে। অমুকের তরকারি মজা হয়নি, একজনের চালন আরেকজন খেয়ে ফেলছে, টয়লেট ব্যবহার করে ফ্ল্যাশ করেনি, নাক ডাকা সহ এমন অভিযোগ এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে প্রায়ই করে। তবে ঘুমের বেপারী (মুরগি ব্যবসায়ী) এ ব্যাপারে নিরপেক্ষ। ঘুমের ব্যবসা টিকিয়ে রাখতে হলে নিরপেক্ষ থাকতেই হবে।

পুলিশে ধরবে
....................................
ফ্রান্সে বাঙালি সমাজে স্বদেশী কুতুবদের কাজকর্ম অত্যন্ত হাস্যকর। কুতুবদের কেউ কেউ নিজেকে আওয়ামীলীগের, কেউ বিএনপির, কেউ কমিউনিটি নেতা দাবি করে। কেউ মুরগী পালন করেন, অনেকে সাংবাদিক ( পড়ুন সাংঘাতিক) লালন পালন করে, আবার কেউ চামচা পোষে। একজন আরেকজনকে ভয় দেখিয়ে নিবৃত করে, অনৈতিক সুবিধা আদায় করে। মুরগীর খোপে পুরাতন মুরগীরা নতুন মুরগীকে ভয় দেখায়, নতুন কেউ আসলে সবাই মিলে মিশে ভয় দেখায়। এটা করবেননা, সেটা করবেননা, করলে পুলিশে ধরবে।

ফরাসি দেশে আসার আগেই আমি রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নিয়ম-কানুন এবং পর্যাপ্ত তথ্য নিয়ে আসি। কেনো এসব তথ্য আমি জানি, এ নিয়ে মুরগির খোপের আদি বাসিন্দাদের প্রবল ক্ষোভ !!! কেনো আমি তাদের কাছে তথ্য জানতে চাইনা !!!
নতুন মুরগীকে(মেস মেম্বার) দিয়ে রান্নার কাজ করানো প্যারিসের বাংলাদেশী মেস গুলোর অন্যতম বদঅভ্যাস। কিছুদিন আগে নোয়াখালীর একজনের সাথে কথা হলো এ বিষয়ে। ৬ বছর আগে তিনি ফ্রান্সে আসেন। এসেই তিনি মুরগির খোপে উঠেন, পুরাতন মুরগিরা তাকে ঘর থেকে বের হতে দিতোনা পুলিশের ভয় দেখিয়ে।  অত্যন্ত ক্ষোভের সাথে তিনি তাঁর মেসের মেম্বারদের সম্পর্কে বললেন “ মা******র হুতেরা আঁরে দি ৩ মাস ভাত রান্দাইছে” 😁 (অর্থাৎ  মা******র পোলারা তাকে দিয়ে প্রতিদিন রান্না করিয়েছে।) মেসের কথা উঠলেই তিনি গালি দেন। মনে তার অনেক ক্ষোভ, ব্যথা। মুরগির খোপের মালিক এবং মুরগি ব্যবসার প্রতি তার আজন্ম ঘৃণা।

হারামি খোর
......................
ফরাসী দেশে বাঙালি সমাজে একটি বহুল ব্যবহৃত শব্দ হলো ”হারামি খোর”😁 যারা সরকারি ভাতা খায় তাদেরকে এই উপাধিতে ভূষিত করা হয়। সহজ বাংলায় এটা হলো “বেকার ভাতা“
অনেকে বছরের পর বছর বেকার ভাতা খেয়েই যাচ্ছে কাজ কর্ম ছাড়া। অনেকে আবার সরকারকে ট্যাক্স না দিয়েই নগদ বেতনে কাজ করছেন সাথে বেকার ভাতাও পাচ্ছেন। যারা “বেকার ভাতা“ পাননা অথবা ভাতা পাওয়ার যোগ্য নন, তারাই মূলত “হারামি খোর“ বলে অভিহিত করেন। আবার ব্যক্তিগত রেষারেষির এবং প্রতিহিংসার কারণেও একজন আরেকজনকে ”হারামি খোর” বলেন। মুরগি খোপে এই বিষয়ে বহু বিতর্ক এবং ঝগড়া বিবাদ হতে দেখেছি। ২০১৬ সালের দিকে আমার দ্বিতীয় মুরগির খোপে এ নিয়ে বিশাল বিরোধের সূত্রপাত  হয়েছিল। বিতর্ক সহিংসতায় রূপ নিলে, মধ্যরাতে আমাকে মধ্যস্থতা করে দুপক্ষকে শান্ত করতে হয়েছে।

টাহা দিয়া খাইতেয়াছি
..............................
খেলাধুলায়, ব্যবসায় কিংবা নির্বাচনে প্রতিযোগিতা আমরা প্রায়ই দেখি। এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। ফরাসি দেশে বাঙালি মুরগির খোপে খাওয়া নিয়ে প্রতিযোগিতা আমাকে আশ্চর্য করেছে। কে কার চাইতে বেশি খাবে তা নিয়ে চরম প্রতিযোগিতা !!!
 ৬ জনের মুরগির খোপে ৫ কেজি মাংস মুহূর্তেই নাই !!!
তাজ্জব হয়ে গেলাম 🙄 রাতে ঘুমাতে যাওয়ার আগে “ডক ডক ডক“ করে গ্লাসে দুধ খাচ্ছে !!!
এরপর একজন আরেকজনকে দোষ দেয় “অমুকে বেশি খায়, তমুকে বেশি খায়” । মুরগিদের মনোভাব ”টাকা দিয়ে খাই, কম খামু কেনো” !!!!
প্রতিযোগিতা করে খাওয়া নিয়ে একদিন মুরগির খোপে উত্তাপ ছড়িয়ে পড়লো। সকাল ৮ টা, গভীর নিদ্রা মগ্ন আমি। হটাৎ ঘুম ভেঙে গেলো মুরগিদের হাঁকডাকে। কান খাড়া করে শুনলাম দুধ খাওয়া নিয়ে বিরোধের সূত্রপাত। কেউ একজন দুধ বেশি খেয়েছে, সকালে  অন্যদের জন্য নাই, তাই তার বিরুদ্ধে অভিযোগ। তিনজন মিলে একজনের বিরুদ্ধে অভিযোগ করছে “বেশি দুধ“ খায় বলে। তবে আমার মনে হলো “অভিযুক্ত ব্যক্তি“ রাজনীতি কিংবা ষড়যন্ত্রের শিকার। সাতসকালে আমি প্রস্তাব করলাম এ বিষয়ে রাতে রাতে বৈঠক হবে। অভিযোগকারী তিনজন এটি মেনে নিতে নারাজ, তাদের দাবি একটাই অভিযুক্ত ব্যক্তিকে যেন মুরগির খোপ থেকে বের করে দেয়া হয়। অবশেষে রাতের বৈঠকে সিদ্ধান্ত হলো ”নাস্তা” উঠিয়ে দেয়ার। পরে অভিযুক্ত ব্যক্তিকে বলতে শুনলাম “মুই টাহা দিয়া খাইতেয়াছি, মাগনা খাই ?”

সম্বাদিক  বনাম  সাংবাদিক
........................................
প্যারিসে বাংলা সাংবাদিকতার সংজ্ঞা : মানুষের মুখের সামনে বুম/মাইক ধরে ভিডিও করাকে সাংবাদিকতা বলে। ধারণকৃত ছবি এবং ভিডিও পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ”ইউরো ভর্তি খাম” নেয়াকেও সাংবাদিকতা বলে। 😁
চারিদিকে শুধু সম্বাদিক, কিন্তু সাংবাদিক দেখিনা। গত কয়েক বছরে ফ্রান্সে বাংলা সাংবাদিকতার বাম্পার ফলন হয়েছে। প্যারিসের অলিতে-গলিতে বাঙালি সম্বাদিক। সবাই শুধু সম্বাদিক হতে চায় !!! ফেইসবুক লাইভের সম্বাদিক, অনলাইন পোর্টালের সম্বাদিক, টেলিভিশন চ্যানেলের সম্বাদিক। সম্বাদিক হিসেবে পরিচয় দিতে অনেকে গৌরব বোধ করেন।
অনেকের মতে প্যারিসে বাংলা “সাংবাদিকতা” একটি গালি। সাংবাদিকতার অপর নাম চ বর্গীয় গালি 😁

“সাংবাদিকতা”র পশ্চাৎদেশ মেরে দিয়েছেন এই বিশিষ্ট সম্বাদিকরা 😁। সেদিনই বুঝেছি সাংবাদিকতা ধর্ষিত  হয়েছে, যেদিন ভাতের হোটেলের মালিক এবং মুদি  দোকানদারকে বানিয়েছে অনলাইন পত্রিকার সম্পাদক !!!
ফরাসি দেশে আসার পর কয়েকটি সভা-সেমিনারে গিয়ে “সম্বাদিক“ দেখার সৌভাগ্য হয়েছে।সভা শেষ হওয়া পর্যন্ত ঘুরে ঘুরে ভিডিও/ছবি ধারণ করেন। দুই /তিনটা প্রোগ্রাম একসাথে থাকলে দ্রুত স্থান ত্যাগ করেন এবং যাওয়ার সময় আয়োজকদের বলে যান “আচ্ছা ভাই দেখা হবে“😁 অর্থাৎ “টাকা ওয়ালা খাম“ সম্পর্কে কিছু বলেন 😁 আয়োজকরা চুপি চুপি একটা কোনায় গিয়ে “খাম“ হস্তান্তর করেন অথবা বলেন “আচ্ছা আমি বিকেলে দেখা করবো“ 😁😁😁
প্যারিসে সাংবাদিকতার (পড়ুন সম্বাদিকতা) ব্যবসা চলে মূলত টেলিভিশনে খোমা দেখানো নিয়ে। কমিউনিটি নেতা নামক বীর পুঙ্গব গুলো টেলিভিশনে খোমা দেখালেই খুশী 😁। টেলিভিশনে প্রবাসী নিউজে ২০ সেকেন্ড দেখালেই সফল।  খুশীতে গদ গদ হয়ে সম্বাদিক নামের প্রাণী গুলোকে টাকা দেয়। দুই পক্ষই খুশী !!! পরেরদিন কমিউনিটি  ন্যাতা-খ্যাতা গুলো নিজের ফেসবুকে ওই নিউজ শেয়ার করে। এতেই নিহিত সুখ। এটাই সমাজ সেবা !!! সম্বাদিক খুশী, নেতাও খুশী 😁
মাস ছয়েক আগে এমনি এক সম্বাদিকের সাথে দেখা হলো  বাঙালিপাড়া খ্যাত গার দে নর্ডে। স্বল্প পরিচিত এক লোক পরিচয় করিয়ে দিলেন বিশিষ্ট সম্বাদিকের সাথে !!!! জিজ্ঞেস করলাম কোন পত্রিকায় কাজ করেন। “অনলাইন পত্রিকায়“ সম্বাদিকতা করেন বলে জানালেন। ২/৩ লাইন বলার পর আর শুদ্ধ আসেনা। “সাংবাদিক” শব্দটাকে উচ্চারণ করেন “সম্বাদিক“ বলে 😁। আর সাংবাদিকতা  সম্পর্কে যা বলছেন সব উদ্ভট, অপ্রাসঙ্গিক এবং বালখিল্যতা। পরে বিশিষ্ট বীর পুঙ্গব সাংবাদিকের ফেইসবুক একাউন্টে গিয়ে দেখলাম অন্যের নিউজ শেয়ার করে ওয়াল ভরিয়ে ফেলেছেন। নিজের হ্যাডম নাই এক লাইন লেখার। মনে মনে বলি ”আপনারাই সাংবাদিকতার পো.....ঙ্গা মেরে দিয়েছেন ” 😁।

কালের বিবর্তনে সাংবাদিক হয়েছে সম্বাদিক, পরবর্তী যাত্রা সম্বাদিক থেকে হাম্বাদিক। জয় হোক হাম্বাদিকতার।

(চলবে)

বিঃ দ্রঃ নিজ দায়িত্বে পড়িবেন। কোনো বিষয় অযথা নিজের উপর টানিয়া লইয়া লেখককে দায়ী করা যাইবেনা।

Tuesday, 14 May 2019

মুরগীর খোপে আমার দিনলিপি। পর্ব-4

অতঃপর মুরগির খোপে আমার জীবন অতিবাহিত হতে লাগলো। আমি কথিত রোমান্টিক শহর প্যারিসে দিনাতিপাত করিতে লাগিলাম।অবশেষে মুরগির খোপের মধু চন্দ্রিমার দিনগুলো শেষ হইলো।
নির্ধারিত হইলো সপ্তাহে একবার আমাকে রান্না করিতে হইবে। বিলেতে থাকাকালীন ২/৩ জন মানুষের খাবার আমি রান্না করিয়াছি, কিন্তু ৮ জন মানুষের খাবার রান্না করিবার পূর্ব অভিজ্ঞতা আমার নাই। মশলার পরিমাণ বুঝিতে পারিনা , কোনোদিন তেল বেশি, কোনোদিন হলুদ। এ নিয়ে আড়ালে আবডালে কানা-ঘুষা চলিতে লাগিলো। একদিন এক কাগজধারী সবজান্তা শমসের ফোনে বলিতেছিলেন “লন্ডন থেকে আসা সব বাল পাকনা, কাজের কাজ কিছুই জানেনা, শুধু চাপাবাজি”. দরজায় দাঁড়াইয়া আমি শুনিলাম, দুয়ার খুলিতেই একগাল কৃত্রিম হাসি দিয়া কিছু একটা লুকানোর চেষ্টা করিলেন। তারপর রাজ্যের পিনপতন নীরবতা !!!! মনে মনে চিন্তা করিতে লাগিলেন তাহার কথা আমি শুনিয়াছি কিনা। “বিলেত ফেরত” কিংবা “লন্ডনে ছিলাম“ এ কথা বলিলেই ২৪ হাজার ভোল্টেজের ইলেকট্রিক শক !!! মনে হয় কতিপয় মানুষের পশ্চাৎ দেশে ধুতরার গোটা অথবা চুতরা (বিছুটি) পাতা লাগাইয়া দেয়া হইয়াছে। ফরাসিদের ইংরেজ বিদ্বেষ জানিতাম, বাঙালিদের ইংরেজ বিদ্বেষ প্রথম দেখিলাম !!! যেন বিলেত ফেরত মানুষেরা প্যারিসের বাঙালিদের বাড়া ভাতে ছাই ঢালিয়া দিয়াছে, রিজিকে ভাগ বসাইয়াছে।
ঢাকা শহরের “মালার মা” “মর্জিনার মা“ কিংবা “শাবানা“ বুয়ার রান্না ভক্ষণ আমি অভ্যস্ত। ঢাকা শহরের মেসে বড়জোর ডিমভাজি করিয়াছি। রান্নার হাত আমার ভালো নহে। মজাদার খাবার রান্না করিবার নিমিত্তে আমার চেষ্টার কোনো কমতি রাখিয়াছি বলিয়া মনে করিতে পারিনা। প্রায়ই শুনিতাম “হেই মিয়া কিয়া রান্ধে, আন্ডা খাইতাম হারিনা।হারাদিন পরিশ্রম করি আই এগানদি ভাত খন যায়নি ?” মানে তিনি কি রান্না করে, এগুলো দিয়ে ভাত খাওয়া যায়না। এত পরিশ্রমের পর এ তরকারি দিয়ে কি ভাত খাওয়া যায় ? লজ্জায় আমি কুঁকড়ে যাইতাম, কিছুই বুঝিয়া উঠিতে পারিতামনা। মনে মনে আমি মর্জিনার মা, মালার মা এবং শাবানা বুয়াদের অভাব হাড়ে হাড়ে টের পাইতেছিলাম। গুটি কয়েক বুয়া যদি প্যারিসের মুরগির খোপে আমদানি করা যাইতো, তাহা হইলে আমার মতো হাজারো নব্য মুরগির টেনশন কিছুটা লাঘব হইতো।
রন্দভুঁ এবং খাউজানী ********************* ফরাসি দেশে আরেক বিডম্বনার নাম “রন্দভু” বা এপয়েন্টমেন্ট। মানুষকে ইচ্ছে করিয়া হয়রানি করিতে ফরাসিদের জুড়ি মেলা ভার। মাঝে মাঝে ইহা আমার কাছে “কান্ডজ্ঞানহীনদের” দেশ বলিয়া মনে হয়, যুক্তি যেখানে অচল, জবাবদিহিতার বালাই নেই। সরকারি দফতরে সবাই মিলে মিশে চুরি করে, কাজে ফাঁকি দেয়। হয়রানির বিরুদ্ধে অভিযোগ জানাইবার সুযোগ নাই বলিলেই চলে। অফিসের বড় কর্তা থেকে সিকিউরিটি গার্ড সকলেই চোর, কাম চোর। মনে হয় বিদেশিদের হয়রানি করিবার নিমিত্তে এইসব “চোরদের“ নিয়োগ করা হইয়াছে। “ রন্দভুঁ “ বা “এপয়েন্টমেন্ট ” শব্দটি শুনিলে আমার জ্বর আসিয়া পড়ে। অফিসিয়াল রন্দভুঁতে সময়মতো যাইতে ব্যর্থ হইলে আর রক্ষা নাই, বিনা কারণে ঘুরিতে হইবে দিনের পর দিন। সময়মতো উপস্থিত হইতে ব্যর্থ হইলে ফরাসি দেশের মানুষ ইহাকে ব্যক্তিগত “রাগ-অনুরাগ“ এবং রেশারেশিতে লইয়া যায়। এনিয়ে আমি কয়েকবার বিবাদে লিপ্ত হইয়াছি ফরাসিদের সাথে। ফরাসিদের অনুকরণ করিয়া এখন “বাঙালিদের” সাথেও রন্দভুঁ লইয়া কথা বলিতে হয়। এবিষয়ে অন্য একদিন আলাপ করা যাইবে।
ফরাসি সরকারি দপ্তর গুলোতে কেন আমি “ফরাসি ভাষা জানা” লোক নিয়ে যাইনা এ নিয়ে মুরগির খোপের মানুষদের মারাত্মক খাউজানী উঠিয়াছে।আমার উপর তাহাদের চরম ক্ষোভ, কেনো আমি তাহাদেরকে অনুরোধ করিনা আমার সাথে অনুবাদক হিসেবে সরকারি দপ্তরে যাইতে। তাঁহারা আমাকে বিশেষায়িত করিতে লাগিলো আমি নাকি “বাল পাকনা“ “পন্ডিত“ “বেশি বুঝে“ !!!
ফরাসি দেশে হিজরত করিবার পূর্বে আমি জানিতামনা যে সরকারি অফিস-আদালতে ফরাসি ভাষা জানা ছাড়া কার্য সম্পাদন করা যাইবেনা। ভাষা না জানিলে অনুবাদক লইয়া যাইতে বলা হইয়া থাকে। প্রথমবার অভিবাসন অফিসে যাইবার স্মৃতি মনে পড়িলে আজো আমি আতংকিত হইয়া পড়ি। কাকডাকা ভোরে হিমশীতল শৈত্য প্রবাহে লাইনে দাড়াইয়া কার্য সম্পাদন করিতে গেলাম। ঘন্টা তিনেক লাইনে দাঁড়াইয়া আছি আফ্রিকান এবং কথিত খেজুর(আলজেরিয়ান, তিউনিসিয়ান এবং মরোক্কান) ভাইদের মধ্যখানে। সকাল নয়টার দিকে ভদ্র মহিলা আসিলেন টিকেট বন্টন করিতে। আমার কাছে জানিতে চাহিলেন কি কর্মে আসিয়াছি। আমি ইংরেজিতে বলিলাম, অমুক কর্মে আসিয়াছি। কঠোর ভাষায় আমাকে নির্দেশ দিলেন এই বলে ” ইফ ইউ আর ফ্রান্স, মাস্ট স্পিক ফ্রেঞ্চ”. সাথে সাথে বলিলাম “ আমি এদেশে আসিয়াছি মাত্র ১০ দিন হইয়াছে, ফ্রেঞ্চ পারিনা এবং ফ্রেঞ্চ বলিতে আমি বাধ্য নই।” ভদ্র মহিলা তেলে-বেগুনে জ্বলিয়া উঠিলেন এবং আমার দিকে টোকেন ছুড়িয়া মারিয়া প্রস্থান করিলেন। আমি পুরা “মাননীয় স্পিকার“ হইয়া গেলাম তাঁহার এমন রোমান্টিক আচরণে। এমন বহুবার ঘটিয়াছে আমার সাথে। রোমান্টিক ফরাসি ভাষা না জানার কারণে আমার ফাইল আটকাইয়াছে মাসের পর মাস। বাসায় আসিয়া একদিন বলিলাম এসব ঘটনার ব্যাপারে।মুরগির খোপে বসবাসকারী ”ফ্রান্সের কাগজধারী” এবং “সবজান্তা“ ভাইয়েরা আমাকে উপদেশ করিলেন ইহা বলিয়া যে ” অফিসে যাই সবসময় মাথা নিচু করি কথা বইলবেন, তাইলে ফরাসিরা খুশি হয় !!!! ফরাসি ভাষা শিখেন, ইংরেজির দাম নাই এটা ভুলি যান। “
কিছু কাল আগে আমার বন্ধু বলিলেন, ফরাসি দেশে মানব শরীরের গুপ্ত কেশ ফেলিবার কিংবা ক্ষৌর কর্ম করিবারও অবকাশ নাই। তাহার এই সত্য কথন আমি এক বাক্যে মানিয়া নিলাম। সরকারি অফিসে দৌড়াইয়া আমার পাদুকা জোড়া ক্ষয় হইয়া চরণ যুগল ক্ষয় হওয়া শুরু হইলো। তাহার পরও আমার কর্ম শেষ হইলোনা। সাদা চামড়া ব্যতীত সকলেই দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণীর নাগরিক হইয়া থাকিতে হয়। “তথাকথিত কাগজধারী” বাঙালি ভাইদের মতে ইহা মানবাধিকারের স্বর্গরাজ্য। মনে মনে এমন মানবাধিকারকে আমি “বলাৎকার” করিতে লাগিলাম।
মাইকেল মধু চোদন দত্ত এসিটিক খাইছে ফ্রান্সে !!!!! ****************************************** কোনো এক রাতে মুরগির খোপে ডিনার করতে বসিয়াছি। সাথে সব “কাগজধারী” “পন্ডিত“ ব্যক্তিবর্গ। কথা উঠিলো “ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়” লইয়া। কথার প্রসঙ্গে আসিলো সনেট কবি ”মাইকেল মধু সূদন দত্তের” কথা। আমি বলিলাম মধু সূদন দত্ত ফরাসি দেশে আসিয়াছিলেন ভাষা শিখে সাহিত্য রচনা করিবার জন্য। আচমকা একজন বলিয়া উঠিলেন “ আরে মধু চোদন দত্ত তো এসিটিক খাইছে। কেস না পাইয়া আবার দেশে চলে গেছেন “ আমি জিজ্ঞাসা করিলাম “তাই নাকি ?” তিনি জবাবে বলিলেন “হ্যা“ আমি বলিলাম “নতুন কিছু শিখিলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ “ আহা মুরগির খোপে এমন “শিক্ষিত” “পন্ডিত“ ব্যক্তি !!! আমার জন্য বড় পাওয়া। ..!!!
এস আলম /কেস মারছেন ? **************************** ফরাসি দেশে হিজরত করিবার কিছুকাল পরেই বাঙালি পাড়া খ্যাত গার দে নর্ডে আমার সাথে সাক্ষাৎ হইলো জনৈক “কাগজধারী“র। প্রথম সাক্ষাতের কথোপকথন নিম্নরূপ : কাগজধারী : ভাই এস আলম মারছেন ? 📷😁 আমি : এস আলম কি ? কাগজধারী: কেস মারছেন ? 📷😁 আমি : কেস কি ? কাগজধারী: আরে ভাই কেস বুঝেননি(বিরক্ত হয়ে) আমি : না বুঝিনি কাগজধারী: এদেশে থাকার জন্য আবেদন আমি : ও আচ্ছা, এসাইলাম কাগজধারী: হা এসাইল আমি : হা আবেদন করেছি। মৌখিক সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছি। কাগজধারী : দেখেন কি হয়। (তাচ্ছিল্যের সুরে)
আমার অনুধাবন: কেস মারা/ এস আলম মারার কথা আমি বুঝিনি বলে তাহার মতে আমি বোকা, বলদ এবং আমাকে দিয়ে কিছু হবেনা। তিনি ফ্রান্সের কাগজধারী, তিনি সব বুঝেন, সবজান্তা।
লাইকা কার্ড নাহলে ধইন্যা পাতা বিক্রি করেন। *************************************** ফরাসি দেশে আসিয়া অফুরন্ত অবসর পাইলাম। খাদ্য ভক্ষণ, নিদ্রা যাওয়া এবং সপ্তাহে কয়েকবার অফিসে আদালতে যাওয়া ছাড়া আর কোনো কর্ম নাই। বাঙালি পাড়া খ্যাত গার দে নর্ডে বসিয়া বন্ধুর সাথে আলোচনা করিতেছিলাম বিভিন্ন বিষয় লইয়া। বন্ধু তাহার এক দুঃখের কথা বলিলেন। আমার মতো তাহারও অবসর। এই অফুরন্ত অবসর দেখিয়া জনৈক মেস মেম্বার কহিলেন “ ভাই বসি থাকি কি করবেন “ লাইকা কার্ড (লাইকা মোবাইল কার্ড) নাহলে ধইন্যা পাতা বিক্রি করেন।” এইকথা শুনিয়া সত্যিই আমি চো******না হইয়া গেলাম। কোনো কর্মই পৃথিবীতে ছোট নহে ইহা আমি জানি। কিন্তু এমন অনধিকার চর্চায় আমি অভ্যস্ত নই।
বৌয়ের চিঠি, মায়ের চিঠি আনতে হবে। ********************************* প্রিয় মফিজ কেমন আছো বাবা ? আশা করি ভালো আছো। পর সমাচার এই যে তোমার বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলার রায় দিয়েছে।রায়ে তোমার ফাঁসি হয়েছে। তোমার বিরুদ্ধে দায়েরকৃত অস্র মামলায় ১২ বছর জেল এবং নারী নির্যাতন মামলায় অভিযোগ পত্র দিয়েছে পুলিশ। বাবা তুমি যে দেশে আছো সে দেশে থাকো। তুমি মানবতার দেশ ফ্রান্সে থাকো। দেশে আসলে আবুল বেপারী এবং তার ভাই কাবিল বেপারী তোমাকে মেরে ফেলবে। আমরা তোমাকে হারাতে চাইনা। আমাদের কথা চিন্তা করোনা। ইতি তোমার দুঃখিনী মা
প্রিয়তম আবুল আশা করি ভালো আছো। আমি ভালো নেই তোমাকে ছাড়া। তুমি আজ কত দূরে। পর সমাচার, তোমাকে না পেয়ে জয়নাল শিকদারের লোকজন আমাদের ঘর জ্বালিয়ে দিয়েছে। আমি টুনটুনিকে নিয়ে কোনোরকমে পালিয়ে জান বাচাই। তোমার বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিট হয়েছে। অস্র মামলায় ১৪ বছর জেল হয়েছে তোমার। পুলিশ-র্যাব তোমাকে খুঁজছে ক্রস ফায়ারে দেয়ার জন্য। ওগো প্রাণের স্বামী তুমি দেশে এসোনা। তোমাকে হারালে আমি আর টুনটুনি কাকে নিয়ে বাঁচবো। তুমি বিশ্ব মানবাধিকারের দেশ ফ্রান্সে থাকো। আমাদের জন্য দোয়া করো। ইতি তোমার জরিনা বিবি
প্রথম চিঠিটি মা তার পুত্রকে লিখিয়াছেন এবং দ্বিতীয় চিঠিটি স্ত্রী তাহার স্বামীকে। রাজনৈতিক আশ্রয় প্রাপ্তির ক্ষেত্রে এই চিঠি দিলে নাকি অভিবাসন কর্তৃপক্ষ দয়া করে। এমন একটি মিথ চালু রহিয়াছে প্যারিসে এবং পুরাতন কাগজধারীরা “অবশ্যই চিঠি দিতে হবে” বলে মনে করে। ইহার কারণে বাঙালিরা ফ্রান্সে বসে নিজে চিঠি লেখিয়া ইমেইলের মাধ্যমে দেশে পাঠাইয়া দেয়, সেই চিঠি আবার পোস্ট অফিসের/ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্রান্সে লইয়া আসে। অতঃপর চিঠিখানা অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে মায়ের অথবা বৌয়ের চিঠি হিসেবে।
মুরগির খোপে আসিয়া মুরগি হইবার কিছুকাল পরে এই চিঠির শানে নূযুল আমি বুঝিলাম। জনৈক “কাগজধারী” আরেকজনকে কঠিন উপদেশ প্রদান করিলেন মায়ের চিঠি আনিতে। আমাকে একজন অনুরোধ করিলেন একটি মায়ের চিঠি লেখিয়া দিতে। আমি বলিলাম এই ইন্টারনেট, ফোনের যুগে এমন চিঠির কি ভূমিকা কি !!!! তিনি আমাকে বলিলেন, “কাগজধারী চিঠি আনতে বলিয়াছেন, অতএব দিতে হবে “ ”চিঠি লিখে দিতে কোনো সমস্যা নাই, কিন্তু এ চিঠি অর্থহীন” আমি বললাম। পরে শুনিতে পারিলাম, কাগজধারী ওই লোককে বলিলো “ উনার কথা শুনবেননা, উনি(আমি) কি বা*****ল বুঝে ” অবশেষে বুঝিলাম “ মহান বুঝদার কাগজধারী ” ভাইয়ের জ্ঞানের গভীরতা মাপা সম্ভব নয়। তাঁহার জ্ঞানের কাছে পরাজয় বরণ করিলাম। মনে মনে প্রণাম ঠুকিলাম তাঁহার চরণে। “হে মহা জ্ঞানী বুঝদার ভাই, মানিয়া লইয়াছি আপনার হেডম, মুরগি পালিবেন আমরাও সেটা চাই, বিনিময়ে হবে কি একটু ঠাঁই “
ধুর মিয়া সৌদি আরব রোজার দিনে ইফতার খাবায় ****************************************** মুরগির খোপ সত্যিই বৈচিত্রময়। বহুঘাটের পানি খাইয়া, বহুদেশ ঘুরিয়া মুরগীগণ এ রোমান্টিক শহর প্যারিসে তশরিফ আনিয়াছেন। তাহারও পূর্বে কেউ কেউ আরব দেশে গমন করিয়াছেন। ২/১ জন মালয়েশিয়া গমন করে লাল ঘরে যাওয়ার অভিজ্ঞতার কথাও জানাইলেন। একদিন কথা উঠিলো মধ্যপ্রাচ্য লইয়া। সৌদি আরবের রাজনীতি, মুসলিম উম্মাহর প্রতি দায়িত্ববোধ লইয়া আলোচনা চলিতেছিল। আমি বলিলাম “সৌদি আরবের রাজতন্ত্র অবসান হওয়া উচিৎ, আমেরিকার গোলামী থেকে বেরিয়ে আসা দরকার। “ আরেকজন বলিলো “ সৌদি আরব মুসলমানদের সাথে মুনাফেকি করিতেছে, ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক করে। “ হটাৎ সিনা টান টান করিয়া “সৌদি ফেরত” জয়নাল হাজারীর উম্মত বলিয়া উঠিলো ”ধুর মিয়া, সৌদি আরব রোজার দিনে অন্যদেশের শ্রমিকদের ইফতার খাবায়, বাংলাদেশে এত বড় বড় বিল্ডিং হইছে, কে কইচ্চে জানেন ? সব সৌদি আরব কইচ্চে।” আমি আবারো “মাননীয় স্পিকার”হইয়া গেলাম, “সৌদি রাজতন্ত্র বনাম ইফতার” এবং “সৌদির ইসরায়েল কানেকশন বনাম বাংলাদেশে বড় বড় বিল্ডিং”য়ের মধ্যে সম্পর্ক খুঁজিতে লাগিলাম।📷😁 ইহার পর হইতে জ্ঞান গর্বে গর্ভবতী ভাইদের সাথে বিতর্ক করিবার সাহস পাইনি। তাহাদের চরণে ভক্তি করিবার মনস্থির করিলাম। (চলবে)
পুনশ্চ : বিনোদিত হউন কিন্তু নিজ দায়িত্বে পড়িবেন। কোনো ঘটনা নিজের উপর টানিয়া লেখককে দায়ী করা যাইবেনা।

Murgir khop 3

ফ্রান্সে যারা বৈধতা পায়নি তারা বৈধদের (তথাকথিত কাগজধারীদের) কাছে নমঃশূদ্র।
ফ্রান্সে অধিকাংশ বাঙালীদের কাছে সফলতা মানেই ফ্রান্সের একটি কাগজ, দুই/চারটা ঘর ভাড়া নিয়ে মুরগী পালা অথবা একটি রেস্টুরেন্টের মালিক হওয়া।
বছর দেড়েক আগের কথা, গার দে নর্ডের
বাঙালি গলিতে ফুটপাতে দাঁড়িয়ে কথা বলছিলাম এক বন্ধুর সাথে। কিছুক্ষন পর বন্ধুর এক পূর্ব পরিচিত মাঝ বয়সী লোক আসলো। পরনে থ্রি কোয়ার্টার একটি প্যান্ট, কাঁধে একটি ছোট ব্যাগ ঝোলানো এবং পায়ে লাল রঙের কেডস পরিহিত লোকটাকে উদ্ভট প্রকৃতির মনে হলো। তারপরও হাসিমুখে হ্যান্ডশেক করলাম সেই সাথে কুশল বিনিময়।
""কি অবস্থা ভাই কেসের খবর কি ?" লোকটি আমাকে জিজ্ঞেস করলো। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম "আবেদন দ্বিতীয় ধাপে(CNDA) তে আছে।" সাথে সাথে লোকটির মুখাকৃতি শুয়োরের অবয়ব ধারণ করলো। আমাকে বললো "কি আর করবেন, চেষ্টা করতে তাহেন " যেন কাগজ না পাওয়ায় আমি ধ্বংস হয়ে গেছি, তিনি ব্রাম্মণ আমি নমঃশূদ্র অথবা ফ্রান্সের "কাগজের" কাছে আমি/ আমার যোগ্যতা তুচ্ছ !!!!!
প্রথম পরিচয়ে একজন মানুষ আরেকজন মানুষকে তার "বৈধতার" কিংবা "কাগজের" কথা জিজ্ঞেস করতে পারে, এ কথা আমি কখনো ভাবিনি। "তথাকথিত কাগজ" না পাওয়া যেন প্যারিসে পাপ, ভাগ্য বিডম্বনা এবং জীবনের ব্যর্থতা।
"কাগজ" বলতে সাধারণত আমরা বুঝি লেখা সংরক্ষণের উপকরণ। দৈনন্দিন জীবনে আমরা কাগজে লিখি, পত্রিকা-বই ছাপা হয় কাগজে।
ইউরোপে বসবাসরত বাঙালিদের কাছে "কাগজ" হলো কোনো দেশে থাকার বৈধতা। "রেসিডেন্স পারমিট" বললে অনেকে আশ্চর্য্য হয়, সেটা আবার কি !!! "ভাই কাগজ হইছেনি, কাগজ পেতে কতদিন লাগবে, কাগজ জমা দিবেন কখন, কাগজের মেয়াদ কতদিন ?"
এ রকম প্রশ্ন, আলাপ প্রায়ই শুনি বাঙালিদের কাছে।
একজন আরেকজনকে বিচার করে "কাগজ" দিয়ে। বহু বাঙালিকে বলতে শুনেছি "কাগজ না থাকলে দাম নাই " !!!!! কাগজ থাকাই ব্যক্তিকে মূল্যায়ন/ সম্মান করার অন্যতম শর্ত !!!!
মাস তিনেক আগে, লা চ্যাপেলের বাঙালি অনুবাদ কেন্দ্রের পাশে রেস্টুরেন্টে বসে কফি পান করছি। পাশের টেবিলে এক লোক মনোযোগ সহকারে অনুবাদকৃত পত্রিকার রিপোর্ট দেখছে। কথার প্রসঙ্গে তিনি বললেন সাংবাদিক হিসেবে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। ইমিগ্রেশন অফিস থেকে সাক্ষাৎকারের চিঠি পেয়েছেন তাই প্রস্তুতি নিচ্ছেন। আমাকে জানালেন সিলেটে সাংবাদিকতা করে এসেছেন। কোন পত্রিকায় জিজ্ঞেস করলে বললেন "অনলাইন পত্রিকা" !!!! অনেকগুলো রিপোর্ট করেছেন সরকার এবং পুলিশের বিরুদ্ধে, তাই হুমকি পেয়ে দেশ ত্যাগ। এ বিশিষ্ট অনলাইন সাংবাদিকের শব্দ চয়ন শুনেই বুঝলাম, এ মালের ভিতরে কালির অক্ষর নাই। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই সাংবাদিকতা মানে কি ?
তিনি আমাকে বললেন "তুমি কইয়া দাওনা বা সাংবাদিকতা কিতা " !!!!! কিছুদিন পর ইমিগ্রেশন অফিসে দেখা "অনলাইন সাংবাদিকের" সাথে। ততদিনে তিনি "কাগজধারী" ফ্রান্সের জামাই !!!! আর কি লাগে !!!
প্যারিসের পথে প্রান্তরে এমন বহু বাঙালি "কাগজধারী"কে দেখা যায়। শুনেছি নতুন কাগজধারী হলে নাকি কিছু পরিবর্তন আসে এবং বৈশিষ্ট্য থাকে। যাতে মানুষ বুঝে তিনি কাগজধারী। এ রকম এক কাগজধারীর সাথে একদিন দেখা হলো। চিরাচরিত বাঙালি বেশভুষা "কাগজধারী" লোকটির কাছে দেখলামনা। ফিতা ঝুলানো থ্রি কোয়ার্টার প্যান্টের সাথে লাল কেডস, গায়ে সবুজ রঙের আঁটসাঁট টি শার্ট এবং কাঁধে ছোট আকৃতির একটি ব্যাগ। মনে মনে বললাম আচ্ছা মানুষটির কোনো সৌন্দর্য জ্ঞান নেই !!!
লন্ডনে আফ্রিকান এবং এশিয়ান অল্প বয়সী ছেলেরা এরকম বেশ-ভুঁশায় চলতে দেখেছি। তাদের অধিকাংশই ড্রাগ বেচাকেনা করে এবং নিজেরা ড্রাগ নেয়। প্যারিসে এসেও দেখলাম আফ্রিকান, আলজেরিয়ান, মরোক্কান এবং তিউনিসিয়ান বংশোদ্ভূতদের কাছে। কিন্তু বাঙালিরা কেন এ বেশ-ভুশায় চলে ? এলাকার ছোট ভাইকে জিজ্ঞেস করতেই বললো "এরকম বাঙালি দেখলেই বুঝবেন তিনি নতুন কাগজধারী" !!!!!
একরকম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম "ভাই আপনার কাছে ঠান্ডা লাগছেনা ?" আমাকে অবাক করে দিয়ে লোকটি বললো, না তার ঠান্ডা লাগছেনা।
লোকটি আরো বললো " জ্যাকেটে শরীর গামায়, মোবাইল আর সিজর(রেসিডেন্স কার্ড) রাখতে অসুবিধা হয়. তাই সিজর ছোট ব্যাগেই রাখি " !!!!!!!! সিজরের কথাটি আমাকে ইচ্ছে করেই বারবার বলছিলেন !!! বুজলাম তিনি কাগজধারী, আমাকে বুঝিয়ে দিলেন তার হেডম !!!!
এমন সস্তা, হাস্যকর বালখিল্যতা আমাকে ব্যাপক বিনোদিত করে। মাঝে মাঝে ইচ্ছে করে একটি লেখা লিখতে, যার শিরোনাম হবে "যে মূর্খতার শেষ নেই।"
এসব "তথাকথিত কাগজধারীদের" ভীড়ে হাতেগোনা কয়েকজন ব্যক্তিত্ববান এবং জ্ঞানী মানুষের সাথে আমার পরিচয় হয়েছে প্যারিসে। কয়েকজন তরুণ চমৎকার কাজ করছে বাঙালি কমিউনিটিকে এগিয়ে নিতে। আমার সৌভাগ্য হয়েছে এমন এক জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে আসার, যিনি নিজের গাঁটের পয়সা খরচ করে মানুষকে বুর্জোয়া রাজনীতি সম্পর্কে সচেতন করেন, সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন,পড়ার উৎসাহ দেন। আমি বিশ্বাস করি এসব মানুষরাই সমাজকে এগিয়ে নেবেন, ইতিহাসে স্থান করে নেবেন। (চলবে)

পর্ব ৪ পড়তে এখানে ক্লিক করুন
পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন

মুরগির খোপ 2

অতঃপর ছারপোকা নামক রাজাকারের কাছে পরাজিত হয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ খ্যান্ত দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাজ্যের যত ঘুম আমার চোখে। বেলা সাড়ে এগারোটায় ঘুম ভেঙে গেলো চিৎকার চেঁচামেচিতে। চোখ খুলে দেখলাম মুরগি ব্যবসায়ী দেশে কথা বলছে। চিৎকার-চেঁচামেচিতে প্রকম্পিত আমাদের ছোট্ট মুরগির খোপ। আমার প্রতি তার কোনো
ভ্রূক্ষেপ নেই, সগৌরবে কথা বলে চলেছেন, তিনি ফ্রান্সে অমুক দলের শিক্ষা এবং গবেষণা বিষয়ক সম্পাদক !!! বাংলাদেশের তমুক মন্ত্রীর সাথে ছবি উঠিয়েছেন ফ্রান্সে। তার রাজনৈতিক খিস্তি খেউর আর শেষ হতেই চায়না। "আঁইতো জনাল আজারির স্টাডিং (জয়নাল হাজারীর স্টিয়ারিং )কমিটির সদস্য আছিলাম" মুরগি ব্যবসায়ী ফোনের অপর প্রান্তে থাকা লোকটিকে বললো। আমার আর বুজতে বাকি রইলনা জয়নাল হাজারীর মূর্খ উম্মত প্যারিসেও হাজির। বুজলাম তিনি আকার ইংগিতে আমাকে তার মহান রাজনৈতিক হেডম প্রদর্শন করে চলেছেন। আমার মতো নব্য মুরগি যেন তার মতো "ফ্রান্সের কাগজধারীকে !! " অনেক কিছু মনে করি, সম্মান করি।
মুরগি ডিলারের কথা শেষ হতে না হতেই আরেকজন শুরু করলো কাজিয়া। ঘরের বিবির সাথে কাজিয়া। নব বিবাহিত বধূ বাপের বাড়িতে দুইদিন দিন বেশি থেকেছে বলে শ্বশুর-শাশুড়ির অভিযোগ। অতঃপর এই ঝগড়ার সূত্রপাত। সদ্য বিবাহিত মেয়েটি কিছু বলেনা ফোনের অপর প্রান্তে, আমি ধারণা করি। হয়তো গরীব কিংবা মধ্যবৃত্ত পরিবার থেকে আসা মেয়েটি ভয়ে কুঁকড়ে যাচ্ছে "তথাকথিত ফ্রান্সের কাগজধারী" জামাইয়ের কথা শুনে। "তোরে আঁই আর রাইকতান্ন" মানে আমি তোকে আর রাখবোনা। ২ ঘন্টার ঝগড়ায় অন্ততঃপক্ষে ২০ বার বিবি তালাক দিলো লোকটি !!!! যেনতেন তালাক নয় একেবারে বাইন তালাক।
মনে মনে চিন্তা করি, আল্লাহ আমাকে কই আনছো !!! মুরগি ডিলার, রাজনীতিবিদ আর "ফ্রান্সের কাগজধারী"দের ভিড়ে আমি এক এতিম অসহায়। কথা আর শেষ হয়না, খালাতো ভাই, মামাতো ভাই, চুদির ভাই। সব ভাইয়ের সাথে কথা বলে সন্ধ্যা ৬ টায় খেমা দিলো। ততক্ষনে আমি বিরক্তির চরম সীমানায়।
বাসা থেকে বের হব বলে উদ্যত হলাম। " ভাই বেশি ঘুরিয়েননা, পুলিশে দৈৱবো" মুরগি ডিলার বললো। ইচ্ছে করছিলো তার পশ্চাৎ দেশে কষিয়ে একটা লাথি দেই। নিজেকে সংযত করে হাসি মুখে বললাম " আইচ্চা ঠিক আছে "
মাসিক ভাতা ৩৬৯ ইউরো কিংবা ৫৩৫ ইউরো সবাইকে সমান করে ফেলেছে। সত্যিই ফরাসি দেশ সাম্যবাদের দেশ। সব উদ্বাস্তু সমান টাকা পায়।
পড়ালেখা ? মাস্টার্স পাশ ? ধুর মিয়া পড়ালেখা দিয়ে কে কি করতে পেরেছে !!! কাগজ না থাকলে কোনো দাম নাই !!! কাগজ থাকলে বুক ফুলাই বাংলাদেশে যাবেন !!!
মুরগির খোপে নিজের পড়াশোনার কথা বলা আর নিজের পায়ে কুঁড়াল মারা একই কথা। খোপের মাঝে বিদ্যান মুরগির অভাব নেই। কেউ আলু তোলা, মুলা তোলা, জালা তোলা এমনকি মুদি দোকানের উপর পিএইচডি করে এসেছে। একেকজন জ্ঞানেৱ জাহাজ, সর্ব বিষয়ে পন্ডিত। তাইতো আমি নিজেকে বলি স্বশিক্ষিত।
বাহিরে ঘন্টা কয়েক থেকে রাত নয়টায় ফিরলাম মুরগির খোপে। বাসায় ঢুকতেই উৎকট এক গন্ধ নাকে ধাক্কা দিলো, দেখলাম মৎস্য ভাজা চলছে, দরজা-জানালা সব বন্ধ। ধোঁয়ায় আচ্ছন্ন সারা ঘর, নিশ্বাস নিতে পারিনা। এ যেন জলে কুমিরের ভয়, আর ডাঙায় বাঘের। ঘন্টা দেড়েক পরে ডাক এলো রোমান্টিক প্যারিসের রোমান্টিক ডিনারের। হস্ত যুগল ধৌত করে বসলাম খেতে।
দুই লোকমা মুখে দিতেই শুনি পারমাণবিক বোমা বিস্ফোরণের শব্দ !!! আসে পাশে আড় চোখে তাকিয়ে দেখি কিছু দেখা যায় কিনা !!! কিন্তু না কিছু দেখিনা। বাকি তিনজন স্বাভাবিকভাবে ভক্ষণ করে চলছে নীরবে-নিভৃতে। একবার না প্রায় তিনবার শুনলাম এমন বিস্ফোরণের শব্দ। অবশেষে বুজলাম "ইহা পায়ু পথে বায়ু নির্গমনের শব্দ" !!!! বায়ু ত্যাগের শব্দ এত জোরে হতে পারে এবং খাদ্য ভক্ষণরত মানুষ তা শুনবে, এটা আমার কল্পনার বাহিরে ছিল। প্রকৃতির ডাকে সাড়া দেয়ার ঘরটি এত ছোট আর লক্কড় -ঝক্কড় মার্কা, সামান্য কাশি দিলেও বাহিরে শব্দ শোনা যায়।
এরই মাঝে আরেকজন দ্রুত খাবার শেষ করে ঝেড়ে কাশি দিয়ে কফ ফেললো বিনের মধ্যে। ভাত আর নিচের দিকে যায়না। খাওয়া শেষ করার আগেই "ত্যাগী মানুষটা" বীরবিক্রমে বের হলেন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে। তাঁর মুখে ত্যাগের আনন্দ, ত্যাগের মহিমায় তিনি উদ্ভাসিত।
তবুও আমার মোহ ভাঙ্গেনা, আমার বিশ্বাস অটুট থাকে প্যারিসের রোমান্টিকতায়, প্যারিসের সৌন্দর্যে।
রবি ঠাকুরের এক অমর বাণী জপতে জপতে ঘুমানোর চেষ্টা করলাম। সাত কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। (চলবে )

মুরগীর খোপ 1

মুরগীর খোপে আমার দিনলিপি-- পর্ব ১

লেখকঃ Azimul Haque Khan

২০১৫ অক্টোবরের মাঝামাঝি আমি ফরাসী দেশে তশরীফ আনি। পেছনে রেখে আসি উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া সোনার বাংলাদেশকে। ঝলমলে প্যারিস, লাস্যময়ী প্যারিস, রোমান্টিক প্যারিস কিংবা ভালোবাসার শহর প্যারিস আমার হৃদয়ে ঘুরপাক খেতে থাকে। আইফেল টাওয়ার দেখার কত সাধ, শিল্পের শহর দেখার কত আকুলতা !!!
মোহ ভঙ্গ হতে বেশি সময় লাগলোনা। এলাকার ছোট ভাইয়ের
বদান্যতায় একটি মুরগীর খোপ বরাদ্ধ হলো আমার জন্য। ছোট ভাই আগেই মুরগী ব্যবসায়ীর সাথে কথা বলে একটি খোপ নিশ্চিত করলো আমার মতো নব্য মুরগীর জন্য। এ দূর দেশে বড়ো পাওয়া !!! কয়জনের ভাগ্যে এমন মুরগীর খোপ জুটে ? মধ্য রাতে কর্ম শেষ করে ছোট ভাই আসলো আমাকে নিয়ে যেতে। সেই দুপুর থেকে অপেক্ষা গার দে নর্ডে, অবাক বিস্ময়ে রোমান্টিক শহরের মানুষ দেখা। বাসে উঠে রওয়ানা দিলাম মেরি ডে ক্লিশীর উদ্দেশ্যে। আহা কি আনন্দ আজ আকাশে- বাতাসে। নিশ্চয় ইউরোপীয়ান বাড়িঘর অনেক সুন্দর, দামি টাইলস, মার্বেল পাথরের ফ্লোর, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
একি !!! আমি ভুল দেখছিনাতো !!! সরু একটি সিঁড়ি ভেঙে উঠলাম। মট মট আওয়াজে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান। ভেতর থেকে মাঝ বয়সী এক লোক এসে দুয়ারে দাড়ালো। "আইয়েন ভাই ভিত্তে আইয়েন" বলেই ভিতরে যাওয়ার অনুরোধ করলো। মনে মনে বললাম " ওমা আংগো নোয়াখালীর জাপানী কাগু প্যারিসে ও হাজির " . অতঃপর পরিচয় পর্ব। " আংগো বাই হেনি, আঁই ৪ বছর দরি ফ্রান্সে আছি, কাগজ হাইছি " মানে আমার বাড়ী ফেনী, চার বছর যাবৎ ফ্রান্সে আছি, আমি বৈধতা পেয়েছি এ দেশে থাকার জন্য। বুজলাম উনিই বিশিষ্ট মুরগী ব্যবসায়ী, স্বামী-স্ত্রী থাকার এক রুমের এ ঘরকে তিনি মুরগীর খোয়াড় বানিয়েছেন।
মুরগী ব্যবসায়ী এবং তার ছোট ভাই সহ ৭ জন থাকে, আমি সহ ৮ জন হলো। হায় প্যারিস, হায় রোমান্টিক শহর !!! আমার থাকার ব্যবস্থা হলো রান্নাঘরে, একটি চোকি ফেলা হলো। এখানেই আমাকে থাকতে হবে যতদিন এখানে থাকি। এ দূর দেশে মহান মুরগী ব্যবসায়ী আমাকে থাকতে দিয়েছেন এর চেয়ে বড় আর কি হতে পারে ! ঢাকা শহরের মেসে থাকা, মালার মা কিংবা মর্জিনার মা নামক বুয়ার রান্না খেয়ে বেঁচে থাকা আমার জন্য নতুন মুরগীর খোপে থাকা মোটেই কষ্টের নয়। এ জীবনে আমি অভ্যস্ত।
দফারফা হলো ১৫০ ইউরো প্রতি মাসে। কৃষকের মুখে যেমন ফসলের হাসি তেমনি মুরগী ব্যবসায়ীর ঠোঁটে ডিম পাড়া মুরগীর কক কক শব্দ। আমার বিস্ময়ের শেষ নেই। স্বাদহীন রুই মাছ দিয়ে ভোজন পর্ব শেষ করলাম। মাছ খেলাম নাকি মাটি খেলাম কিছুই বুজতে পারলামনা। এ যেন অভিশপ্ত মাছ, স্বাদ- গন্ধহীন। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে চূড়ান্ত বিস্ময়ের সাক্ষাৎ। সোজা হয়ে কমোডে বসার উপায় নাই, ছোট একটা বেসিন সাথে গোছল করার জন্য নেংটির মত একটি পর্দা দিয়ে ঢাকা সরু একটি জায়গা। অবাক বিস্ময়ে অনেক্ষন তাকিয়ে রইলাম। এটা কি ইঁদুর মারার কল নাকি অন্য কিছু ? গোছলের জায়গায় হাত নাড়ানো যায়না !!! প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বের হয়ে ছোট ভাইকে জিজ্ঞেস করলাম বিশেষ এ ঘরটি এতো ছোট কেন। "সব জায়গায় এমন" ছোট ভাই জবাব দিলো। ক্লান্ত শরীরে ঘুমাতে গেলাম, আহা প্রশান্তির ঘুম।
একি !!! ঘুম ভেঙে গেল রাজাকারদের মুহু মুহু আক্রমণে। পদাতিক বাহিনী আমাকে আক্রমণ করেছে সকল সৈন্য সামন্ত, অস্রশস্র নিয়ে। ছারপোকা আর ছারপোকা, কেউ বলে উরাস !!! ছারপোকার এ সম্রাজ্যে আমি যে এক এতিম অসহায়। রক্তে রঞ্জিত আমার হাত, ছারপোকা নামক রাজাকার মেরে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করছি। শাহবাগের মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি তো কি হয়েছে, প্যারিসের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি !!! এ আমার বড় পাওয়া।
মুরগী ব্যবসায়ী সহ বাকিরা অঘোরে ঘুমাচ্ছে, শুধু জেগে আছি আমি। যখনি লাইট নিভাই, রাজাকার হামলে পরে আমার উপর। একসময় মুক্তিযুদ্ধে খ্যান্ত দিয়ে ঘুমিয়ে পড়লাম, রাত শেষ হয়ে দিনের আলো ফুটতে শুরু করেছে। আর কিছু মনে নেই আমার। (চলবে)