Tuesday, 21 July 2026

ড‌রে তা‌রেক রহমা‌নের ভয় কাঁপ‌তে‌ছে।

হা হা হা ম‌নে হইতে‌ছে ড‌রে তা‌রেক রহমা‌নের ভয় কাঁপ‌তে‌ছে। মূল ব‌্যাপার হল, বাংলাদেশ থে‌কে বছ‌রে ফেসবুক ও ইউটিউব ১০০ থে‌কে ১১০ কো‌টি ডলা‌রের বিজ্ঞাপন পায়। প্রায় ১৩ হাজার কো‌টি টাকা। এর আবার ৪৫ থে‌কে ৫৫ শতাংশ কন‌টেন্ট ক্রিয়েটর‌দের দেয়। যা থে‌কে ৭ থে‌কে ৮ হাজার কো‌টি টাকা। বাংলা‌দেশে টি‌ভি, প‌ত্রিকা, অনলাইন আছে শত শত। এর স‌ঙ্গে আছে শত শত নিউজের পেইজ। সারা‌দিন প্রচুর কন‌টেন্ট দেয় (নিউজ/ভুয়া নিউজ) দেয়। এরপর আছে লা‌খে লা‌খে কন‌টেন্ট ক্রিয়েটর। বাংলা‌দে‌শি, ভারতীয় বাজার ধর‌তে জাপা‌নি, আমে‌রিকান, ইউরোপীয়, আফ্রিকান কন‌টেন্ট ক্রিয়েটররা পর্যন্ত বাংলা হি‌ন্দি গা‌নে না‌চে। কারণ, রিলস শটস এই অঞ্চ‌লে জন‌প্রিয়। মা‌নে এক বা‌টি ক্ষীর, ১২ জন পীর- এই অবস্থা। এই তীব্র প্রতি‌যো‌গিতার বাজা‌রে যে যারা রাজ‌নৈ‌তিক বিশ্লেষণ ব‌লে বা লি‌খে তা‌দের জন‌্য ডলার কামা‌নো আরও মুশ‌কিল। কারণ ব‌্যাপারটা ফা‌নি না ভাইরাল ভি‌ডিওর মত না যে, মানুষ দেখ‌বেই। তাই ভিউয়ে‌র চা‌পে এই '‌বি‌শ্লেষকরা' যা নয় তা ব‌লেন। যত আজগুবি সেন‌সেশন তৈ‌রি করা যা‌বে, তত ভিউ। আর টা‌র্গেট হল, অনলাইনে যখন যে ধর‌নের দর্শক বে‌শি, তখন তা‌কে এপিজ করা। এ কার‌ণে দেখ‌বেন, আগে বিএন‌পি বা জামায়াত‌কে তেল মারা 'বি‌শ্লেষক' এখন আওয়ামী লীগ‌কে এপিজ কর‌ছে। আগে ভারত‌কে গালাগা‌লি করা বি‌শ্লেষক এখন পা‌কিস্তান, আসে‌রিকা হামলা কর‌ছে। এটার কারণ হল, ৫ আগ‌স্টের পর বিএন‌পি, জামায়া‌তের লোকজন অনলাইন ছে‌ড়ে রি‌য়েল লাইফে চ‌লে গে‌ছে। 'শিগগির হা‌সিনার পতন হ‌বে ‌যে ৫ কার‌ণে', 'হা‌সিনা ভ‌য়ে কাঁপ‌ছে', 'আমে‌রিকা দিল আওয়ামী লীগ‌কে বাম্বু'- এই জাতীয় ভি‌ডিও খে‌য়ে আশাবাদী হওয়ার টাইম তা‌দের নাই। এখন এই জাতীয় ভি‌ডিও শু‌নে শেখ হা‌সিনার সমর্থকরা। এই আপা ফিরল, তা‌রেক রহমান ভাগল- এই জাতীয় আলাপ তা‌দের‌কে ভরসা না দি‌লেও ম‌নে ক্ষনি‌কের সুখ দেয়। জামাত, এন‌সি‌পি, ইউনুসকে গালাগা‌লি শুন‌লে ভা‌লো লা‌গে। ক‌মি‌উনি‌কেশন স্পেশা‌লিস্ট হি‌সে‌বে নবনীতা এগু‌লো বো‌ঝেন। ফ‌লে এসব ব‌লে ডলার কামা‌চ্ছেন। ডলারের লো‌ভে মা‌ঝেমা‌ঝে ম‌নে হয়, আমিও এগুলা বলা শুরু ক‌রি। করব না‌কি?

No comments:

Post a Comment