Friday, 27 March 2026

বিএনপি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেন এত ঝুঁকি নিতে চায়ছে?

আসলে বিএনপি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেন এত ঝুঁকি নিতে চায়ছে? সম্ভাব্য কারণ হতে পারে গণভোটের বিরুদ্ধে অবস্থান নেয়া বিএনপির একার সিদ্ধান্ত নয়।দিল্লির প্রেসক্রিপশন।বিএনপি এই প্রেসক্রিপশন মেনে চলতে গিয়ে হয় দানব হয়ে উঠবে অথবা খুব দ্রুত নিজেদের পতন ত্বরান্বিত করবে। যদি গণভোট বাতিলের পক্ষে বিএনপি রায় পেয়ে যায় তবে দানবীয় রুপে বিএনপিকে দেখা যাবে।আবার একটি আওয়ামী স্বৈরশাসন ফিরে আসবে।সেই আয়নাঘর,গু ম সব কিছু। অপরদিকে ১১ দলীয় জোট যদি বিএনপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়,রাজপথে নেমে আসে তাহলে বিএনপির পতন সময়ের ব্যাপার মাত্র। কেন? বিএনপির বিরুদ্ধে এই আন্দোলনে ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।সেনা হস্তক্ষেপ জায়েজ করার জন্য আওয়ামী লীগ জ্বালাও পোড়াও হ ত্যা শুরু করবে এবং পিছনের দরজা দিয়ে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এই একটি মাত্র কারণে নির্বাচন জালিয়াতির প্রমাণ থাকার পরও জামায়াত ইসলামী আন্দোলনে যায়নি। এখন কি করবে ১১ দলীয় জোট? গণভোট অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার লিখিত প্রস্তাব করেছে বিএনপি, তৃতীয় শক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের ভয়ে জামায়াত কি চুপচাপ তা মেনে নেবে, নাকি রাজপথে ফয়সালা করবে? জামায়াত যে আশঙ্কায় নির্বাচন জালিয়াতি মেনে নিয়ে নীরব থেকেছে বিএনপি সেই সুযোগকে কাজে লাগিয়ে আবার ঝোপ বুঝে কোপ মেরেছে।

No comments:

Post a Comment