Friday, 24 March 2023
সরকারের ব্যর্থতা এবং মিডিয়ায় পাকিস্তানের তুলনা
আমাদের কতিপয় মিডিয়া সরকারের ব্যর্থতা ঢাকতে সবকিছুতেই পাকিস্তানের তুলনা দেয়। পাকিস্তানে দ্রব্যমূল্য বেশী, পাকিস্তানে ডলার সংকট আমাদের থেকেও বেশী, পাকিস্তানে বিদ্যুত নেই আরও কত কি।
আরে বাবারা পাকিস্তান খারাপ বলেই না আজ থেকে ৫২ বছর আগে আমরা ওদের ত্যাগ করেছিলাম। তারপরও সেই পরিত্যাক্ত পাকিস্তান নিয়ে কেন এত ঘ্যানঘ্যান?
Thursday, 23 March 2023
আমার দরিদ্র আম্মা এবং রমজান
আমার দরিদ্র আম্মারে মিস করতেছি, রমজান নিকটে এলেই বাড়িঘর, উঠোন, যাবতীয় আসবাবপত্র ও কাপড়চোপড় যা কিছু থাকে, রমাজানের আগে সবকিছু পলিশ করে রাখাতে যে আভিজাত্য একটা ব্যাপার থাকে, আম্মার এইসব ব্যস্ততা দেখেই অনুমান করা যাইতো।
পেঁয়াজ কুচি করার সময় আম্মা প্রায়ই আব্বারে উদ্দেশ্য করে বলতেন, আগামীকাল রোজা, ভোর রাতে কি খাবো, এইসব নিয়ে কোন চিন্তা নেই, এখন প্রায় রাত দশটা কখন আসবে, কখন রান্না করবো এইসব বলতে বলতে আম্মা হাঁপিয়ে যেতেন।
দারিদ্রতা এমনভাবে মুখিয়ে থাকতো যে, পুরো একটা মাস আম্মার কপালে চিন্তার ভাঁজ পড়ে থাকতো।
আম্মার দারিদ্রতা কিছুটা মসৃণ হয়েছে সম্ভবত, কিন্তু চিন্তা কমছেনা।যত চিন্তা আমাদেরকে নিয়ে, মানে তার সন্তানদের নিয়ে।
কিছুক্ষণ পর আম্মা সেহরী খেতে উঠবেন নিশ্চয়ই, কি রান্না করেছেন, আগের মতো এখনো রোজার বাজার না হওয়া নিয়ে চিন্তা গুলো মনে পড়ে কিনা, জিজ্ঞেস করতে ইচ্ছে হয়।
একটা অর্থসংকটের জীবন সার্ভাইভ না করলে অবশ্য জীবনকে চেনা যায় না।
আম্মার সুস্থতা কামনা করছি।
Courtesy: Mohammad abu sofaen
Thursday, 9 March 2023
একটি শ্রেণী মানসিকতা
আমাদের দেশে কিছু মানুষ আছে খুব মেজাজী। প্রায় সবার সাথেই খারাপ ব্যবহার করেন। কিন্তু একই সাথে সবার সাথে এমন না। খারাপ ব্যবহার হয় বেছে বেছে।
আবার এই সব মানুষরাই প্রভাবশালী বা যাদের সাথে পেরে উঠবে না তাদের সাথে খুবই নরম/মিষ্টি ব্যবহারকারী হয়ে উঠেন।
এই বিষয়টি সম্ভবত আমাদের ডিএনএ তে আছে। প্রথমে আমরা মানুষদের কে মাপি, তারপর ব্যবহার ঠিক করি। শ্রেণী টা খুবই কাজ করে আমাদের মধ্যে। আমাদের কারো সাথে নতুন পরিচয় হলে প্রথম প্রশ্ন থাকে- কি করেন, কোথায় পড়েছেন, বাবা কি করেন, তারপর দেশের বাড়ি। এইভাবে আমাদের মানুষ কে মাপামাপি হয়ে যায়। তারপর ঠিক হয় কি ধরণের ব্যবহার হবে।
এই সব মানুষদের মনের মধ্যে একটি শ্রেণী মানসিকতা বাস করে বলে আমার মনে হয়।
Courtesy:Minhaj uddin choudhury
Tuesday, 7 March 2023
আমার বড় ফুফু এবং লাউশাক পাতা
আমার বড় ফুফু মলা মাছ রান্নার সময় নামানোর আগে কড়াইয়ের একপাশে কয়েকটা লাউশাক পাতা চিড়ে দিতেন।চিড়ে দিতেন। খাওয়ার সময় প্লেটের একপাশে লাউশাক পাতা রেখে, অল্প অল্প করে মাখিয়ে খেতেন। ফুফু বলতেন, মলা মাছের ঝোলে দেয়া লাউশাক খেতে খুব মজা। আসলেই অনেক মজা খেতে। ফুফুদের বাড়ি ছিলো কর্ণফুলী নদীর কাছেই, টাটকা মাছ রান্না হতো, ফুফুর হাতের রান্নার সেই স্বাদ এখনো মিস করি। আজকে মলার ঝোলে আমিও লাউশাক দিয়েছি। ফুফুকে মিস করছি খুব। তিনি বেঁচে নেই, স্মৃতিটা রয়ে গেছে। আসলে খাবার শুধু খাবার নয়, এর সাথে জড়িয়ে থাকে আমাদের প্রতিদিনের ইমোশন।
Collected From Facebook
Saturday, 4 March 2023
সহনশীল হোন। অপরকে সম্মান করুন।
কাদিয়ানীরা কাফের - কারণ তারা আমার প্রিয় নবী মুহাম্মদ (সা) কে অস্বীকার করে।
তাই তাদের বিরুদ্ধে আপনি গর্জে উঠে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলেছেন। ফেলতেছেন। ফেলুন।
তো, হিন্দুরাও তো আমাদের প্রিয় নবীকে স্বীকার করে না - তারাও তো কাফের! ঠিক কি না?
খৃস্টানারাও আমাদের প্রিয় নবীকে স্বীকার করে না - তারাও তো কাফের। তাই না?
ইহুদীরাও আমাদের প্রিয় নবীকে স্বীকার করে না - তারাও কাফের।
বৌদ্ধরাও আমাদের প্রিয় নবীকে স্বীকার করে না - সুতরাং তারাও কাফের।
আপনি বাদে আর যারা যারা ইসলাম ধর্মকে স্বীকার করে না তারা সকলেই কাফের। আর এদের সংখ্যা টা হচ্ছে ৬.৮ বিলিয়ন। এই পৃথিবীতে নামকাওয়াস্তে মুসলিমের সংখ্যা হচ্ছে ১.৮ বিলিয়ন; আউট অব ৮ বিলিয়ন।
অর্থাৎ ৬.৮ বিলিয়ন কাফেরের সংগে আপনি কেন বসবাস করে চলছেন! এবার একটু লজ্জা করছে না? আপনার মতমাতের সংগে ৬.৮ বিলিয়ন মানুষেরই কোন মিল নেই। তারা কি আপনাকে অপছন্দ করে যতটা আপনি তাদের ঘৃণা করছেন?
সহনশীল হোন।
অপরকে সম্মান করুন।
এই ৬.৮ বিলিয়ন কাফেরকে ইসলামের পথে আনেতে আপনার কি আদৌ কোন ভূমিকা আছে? রেখেছেন কোনও ভূমিকা? আপনি নিজে আজ ফজরের নামাজে মসজিদে গিয়েছেন?
এই ৬.৮ বিলিয়ন কাফের আপনার ঠিক কোন গুনটা দেখে আপনার ইসলাম ধর্মের প্রতি সম্মান জানাবে একটু বলতে পারবেন? আছে আপনার সেরূপ কোনও গুন - যা দেখে অন্যে আপনাকে সম্মান করবে?
আগে নিজে মানুষ হোন।
আগে নিজে আপনি মুসলিম হোন।
আপনি যেদিন প্রকৃত মুসলিম হতে পারবেন - সেদিন আর এভাবে ভিন্ন মতের মানুষদের প্রতি উগ্রতা প্রদর্শন করবেন না। তখন সহসশীল হতে শিখবেন।
মুহাম্মদ (সা) নবুয়ত পাবার পর কি আরবদের ‘কাফের’ কাফের’ করে গালাগালি শুরু করে দিয়েছিলেন না কি নিজের মহানুভবতা, নিজের ব্যক্তিত্ব দিয়ে তাদের সম্মানের সংগে ইসলাম কবুলের আহ্বান জানিয়েছিলেন?
আপনাদের ভাব দেখে মনে হচ্ছে সেই আমলে ফেইসবুক থাকলে মুহাম্মদ (সা) তাদের কাফের কাফের করে ফেইসবুকে ভাইরাল করে ফেলতেন।
ইসলাম সহসশীলতা শিখায়।
কাউকে গালি দিয়ে বা জোরে করে ধর্মে আসতে ইসলাম শিক্ষা দেয়নি।
আপনার আচরণে যেন অন্যেরা ইসলামে আগ্রহী হয় - সেটাই ইসলাম শিখায়।
সেই আচরণ কি আপনি আদৌ প্রদর্শন করেছেন কখনও?
আগে নিজে সুস্থ মানুষ হোন, তারপর অন্যকে গালাগালি করবেন; তবে মনে রাখবেন সুস্থ মানুষরা ভিন্ন মতাবলম্বীদের গালাগালি করে না।
এভাবে চিল্লাফাল্লা করে কাদিয়ানীদের থামাতে পারবেন না। কাজেই অপ্রয়োজনীয় চিৎকার চেচামেচি মুল্যহীন। নিজের গলা ব্যাথা হয়ে যাবে।
আপনি বরং আপনার নিজের আচরণ পরিশুদ্ধ করুন।
অতপর দেখবেন, তারাসহ অন্যরাও তখন আপনাকে দেখে মুগ্ধ হবে, সম্মান জানাবে, আপনার কথা শুনতে চাবে।
এভাবে ইসলাম প্রতিষ্ঠা হয় না।
বরং ইসলামের গাম্ভীর্য নস্ট হয়, আপনার জন্য ইসলামী মুল্যবোধ নস্ট হচ্ছে।
আগে নিজে শুদ্ধ হোন।
আর যে বা যারা আমাদের রাসুল মুহাম্মদ (সা)কে মানে না - সে তো অটোমেটিক্যালী অমুসলিম হয়ে যাচ্ছে, তাতে আপনার চিল্লাচিল্লিতে কি আসে যায়?
আপনাকে কে সার্টিফিকেট ইস্যূ করার দায়িত্ব দিলো?
Thursday, 2 March 2023
তুমি বলেছিলে
তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না;
আমি বুঝেছিলাম সময় চাইছো;
তুমি বলেছিলে আকাশে কী মেঘ করেছে দেখো!
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।
তুমি বলেছিলে চুলে জট বেধেছে;
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।
তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।
তুমি বলেছিলে অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;
তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।
তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;
তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চু মু খেতে চাইছো;
তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;
তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে;
তুমি বলেছিলে এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।
তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মা ম লা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।
এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;
তুমি জিজ্ঞেস করেছিলে, কেমন আছো?
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।
শেষ পর্যন্ত তাই হলো! একজন হুমায়ুন ফরিদী!
Tuesday, 28 February 2023
ফুলপরী এবং বেজন্মাদের গল্প !!!
ফুলপরী, বাবা-আদর করে নাম রেখেছে মেয়েটির। স্কুল-কলেজ শেষ করে মেয়েটি পড়তে যায় বিষবিদ্যালয়ে। সেখানে গিয়ে ছাত্রলীগ নামের বেজন্মা-নষ্টদের নির্যাতনের শিকার হয় ফুলপরী। বিবস্র করে নির্যাতন করা হয় সেইসাথে ভিডিও করে রাখা হয়।
ছাত্রলীগের বেজন্মারাই তদন্ত করে জানায় এই ধরণের ঘটনা ঘটেনি !!! রাষ্ট্র-আদালত-বুদ্ধিজীবী-নারী নেত্রী সবাই নিশ্চুপ।
ফুলপরীর দুর্ভাগ্য, সে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য নয়। সংখ্যালঘু হলে বিচারের দাবিতে সরগরম হতো রাজপথ,বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাস। নারী নেত্রীরা ছুটে আসতেন, মানবাধিকার কর্মীরা আসতেন হয়তো উচ্চ আদালত স্বপ্রনোদিত হয়ে রুল জারি করতো।
চারিদিকে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। ব্যাক্তিগত লাভ, চাটুকারিতা এবং ভয়ের সংস্কৃতি জেঁকে বসেছে মানুষের মনোজাগতিক বিষয়ে। জাতি হিসেবে নির্লজ্জ এবং বিবেকহীনতার সর্বনিম্ন স্তরে অবস্থান করছি।
চোখের সামনে দানব-বেজন্মাদের এই আস্ফালন দেখা কষ্টের !
Subscribe to:
Posts (Atom)

