Sunday, 23 February 2020

পাপিয়া এবং খদ্দেরলীগ সমাচার

গতকাল থেকে এক পাপিয়া নিয়ে অনলাইন মাতোয়ারা, কিন্তু এত কেনো! সে কি করেছে? কাউকে জোর করে কিছু করেছে কি? সরকারী লীগের যেসব রথি মহারথিরা দেশসেবা(!) করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেত, তাদের সেবা করতে পাপিয়া প্রেসিডেন্সিয়াল সুইট ভাড়া করেছিল। যে মানের খদ্দেররা যেখানে যেত, তাদের জন্য প্রেসিডেন্সিয়াল সুইট না থাকলে মানান সই হয় কি? এজন্য তাকে মাসে বিল দিতে হত ৩ কোটি টাকা, ডেইলি মদের বিল দিত আড়াই লক্ষ টাকা!

ড্যাডিবর্ষে সেবার মান তো এমনই হওয়া উচিত! তবে পা্প্পি মাসি ঝামেলা বাধিয়েছে- মধুকরদের স্টিল ও ভিডিও রেকর্ড ধরে রাখত! অনেকের এক্স-রেটেড ভিডিও নাকি অনলাইনে এসে গেছে। এটাই হয়েছে তার কাল, কিন্তু যারা সেখানে গিয়ে মাল গিলত এবং খসাত, তারা এখন সবাই দুধে ধোয়া তুলশিপাতা! তবে হামিদ ছাব, তোফা ছাব, কামাল ছাব, বেনজির ছাব, জয় ছাব, মেয়র ছাব, মোল্লাজি- এদের সাথে পাপিয়া খালার পিকচার দেখেই আবার যেনো মনে করিয়েন না এদের সবার রগরগে ভিডিও পাবেন, কারণ যারা ধরেছে, তাদের গুরু যদি ওখানকার ভিজিটর হয়, তবে তাদের বাঁচানোর মহান দায়িত্ব কার? তাই সবকিছু পাওয়া যাবে না।

নারীদের দিয়ে জোর করে দেহব্যবসা, মাদক, চাঁদাবাজি, চাকরি দেয়া ও কর্মকর্তাদের বদলী বানিজ্য, টেণ্ডারবাজিসহ ভয়ঙ্কর অপরাধ কর্মকাণ্ডের জন্য পাপিয়াকে এখন গালমন্দ করছে অপু উকিল, সাবিনা আক্তার তুহিনরা, কিন্তু এরা কি কেউ কম যায়? অনেকেই আছে এই র‌্যাকেটিয়ারে। সত্যি কি সমাজবিরোধী এসব ক্রিমিনালরা ধরা পড়বে, নাকি দেখতে হবে- লোকদেখানো অপারেশনের নামে ক্যাসিনো সম্রাটকে সরিয়ে দিয়ে ধামাচাপা দেয়ার পূণরাবৃত্তি?





Thursday, 20 February 2020

Wednesday, 22 January 2020

ভন্ড পীরের তালিকা

২/১ জন বাদে সব পীর ভন্ড তার মধ্যে কয়েকটি পীরের
তালিকা তৈরি করে দেওয়া হল
ভন্ড পীরের তালিকা
_________________________
0☆চরমোনাই পীর
1★মাইজ ভান্ডার দরবার ফটিকছড়ি, চট্টগ্রাম
2★ঝিনজি শাহ্, বাঁশখালী, চট্টগ্রাম।
3★হেইত হইত ও হেঁহু ফকির শাহ্, আনোয়ারা,
চট্টগ্রাম।
4★গোলাফ শাহ, ঢাকা।
5★আদু মামা শাহ, ফেনী।
6★আমীর ভান্ডার, পটিয়া চট্টগ্রাম
7★লেংড়া শাহ, চট্টগ্রাম।
8★আগুনপানি শাহ চট্টগ্রাম।
9★ধনভান্ডার শাহ, ফটিকছড়ি,
10★মুকিম শাহ, চট্টগ্রাম।
11★গুই বাবা শাহ্, পটিয়া, চট্টগ্রাম।
12★লতা শাহ্, বাঁশখালী, চট্টগ্রাম।
13★কাতাল শাহ্, পটিয়া, চট্টগ্রাম।
14★গুনাগার আলী শাহ্, সাতকানিয়া, চট্টগ্রাম।
15★পেটান শাহ্-১, বাঁশখালী, চট্টগ্রাম।
16★পেটান শাহ্,-২, লোহাগাড়া, চট্টগ্রাম।
17★জঙ্গি শাহ্, বাদুরতলা, চট্টগ্রাম।
18★গাট্টি ফকির, বাঁশখালী, চট্টগ্রাম।
19★মা'জুর অলি শাহ্, বাঁশখালী, চট্টগ্রাম।
20★বাঘ শাহ্ ফকির, বাঁশখালী, চট্টগ্রাম।
21★ডলম পীর, বাঁশখালী, চট্টগ্রাম।
22★কল্লা শাহ্, খরমপুর, বি. বাড়িয়া।
23★লুদত শাহ্ কুটান্দর, সায়েস্তাগনজ।
24★টংটং শাহ্, লাখাই, হবিগনজ।
25★উলু শাহ্, কালাপুর, চুনারুঘাট।
26★পতুশাহ্, কালাপুর, চুনারুঘাট।
27★বেজি শাহ্, পটিয়া,চট্টগ্রাম।
28★কালু শাহ্, হাটহাজারি, চট্টগ্রাম।
29★মিসকিন শাহ্, চট্টগ্রাম।
30★গরিব শাহ্, চট্টগ্রাম।
31★পানি শাহ্, চট্টগ্রাম।
32★বদনা শাহ্-১, হাটহাজারি, চট্টগ্রাম।
33★বদনা শাহ্-২, প্রবর্তক, চট্টগ্রাম।
34★বালু শাহ্, চট্টগ্রাম ।
35★পাগলা শাহ্, ফেনী।
36★ভেনভেনিয়া শাহ্, চট্টগ্রাম।
37★ফাইল্লা পাগলা শাহ্, সখিপুর, টাঙ্গাইল।
38★পাঙ্খা বাবা,মহনগঞ্জ।
39★লেংটা বাবা, ধর্মপাশা, সুনামগঞ্জ।
40★মাস্তান শাহ্, দূর্গাপুর, নেত্রকোনা।
41★ছাওয়াল (বাচ্চা) পীর, শেরপুর।
42★লেডির কান্দা,পূর্বাধলা, নেত্রকোনা।
43★শাখা মাজার, চট্টগ্রাম।
44★নিদর্শন দরবার, চট্টগ্রাম।
45★গাঁধা শাহ্।
46★ননুশাহ, সন্দীপ, চট্টগ্রাম
47★জহির শাহ, বাউফল,পটুয়াখালী।
48★কোকোনাট বাবার মাজার মোহছেন আউলিয়ার
মা..
পাশে।
49★রাজার বাগ দরবার শরীফ
50★কুতুববাগ দরবার শরীফ
51★চিল্লা শাহ, পটিয়া।
52★নারী খুর শাহ, কলকাতা।
53★ডলম পির
54★গুনাগরি বদনা শাহ্ চকবাজার
55★বিরি বাবা শাহ
56★গোলাপ শাহ, গুলিস্থান, ঢাকা ।
57★শাহজী,চান্দগাও,চট্টগ্রাম।
58★ডাইল,চাইল,সিলেট।
59★মৌরাজা হবিগঞ্জ।
60★ডেকাশাহ সোনাপুর নবিগঞ্জ, হবিগঞ্জ।
61★ঢাকাইয়্যাশাহ সোনাপুর,
62★কালাশাহ ধাইপুর সুনামগঞ্জ।
63★চেগেনশাহ ধাইপুর সুনামগঞ্জ।
64★মারফতশাহ ধাইপুর সুনামগঞ্জ।
65★সুরশ্বরি ধাইপুর সুনামগঞ্জ।
66★হবিগনজে ডাইলা শাহ
67★টেক্সি ফকির-চট্টগ্রাম।
68★বালতি শাহ, সিলেট।
69★লেংলেং শাহ, সুনামগঞ্জ।
70★কালু শাহ মিরসরাই চট্টগ্রাম!।
71★গরম বিবি শাহ, দামপাড়া পুলিশ লেইন চট্টগ্রাম।
72★জ্বিনের বাদশা জ্বীন বাবা পীর সাহেব বালিয়া
73★বোতল শাহ্, পটিকছড়ি, চট্রগ্রাম।
74★পাতা শাহ, বড়লেখা, মৌলভীবাজার।
75★কাবেরি শাহ, বড়লেখা, মৌলভী বাজার।
76★কেতলি শাহ, কোলাউড়া, মৌলভীবাজার।
77★পাঁচ পীরের মাজার, বিয়ানীবাজার, সিলেট।
78★চাচা পাগলা, বগুড়া।
79★চরম শাহ্, বরিশাল।
80★জিনের বাদশা লিটন দেওয়ানের জিন্দা
পীরের দরবার
81★পানি বাবা
82★বিড়ি বাবা
83★শিকল বাবা
84★ভুখা ফকির, বোয়ালখালী, চট্টগ্রাম।
85★টাকশাহ্ মিয়া, চকবাজার, চট্টগ্রাম।
86★জিনজির পীর মৌলভী বাজার
87★ভন্ড পীর আমজাদ বেপারী সিরাজগঞ্জ
88★সোলেমান লেংটার মাজারে, মতলব।
89★ইমাম মাহদীর সেনাপতি লুৎফর রহঃ গোপীবাগ।
90★কুত্তা শাহ আজমিরীগঞ্জ।
91★ল্যাংটা বাবার বাইজিখানা মাজার
92★সোলায়মন শাহর মাজার কওরান বাজার।
93★তালা বাবা
94★দেওয়ান বাগি রাজারবাগ, ঢাকা।
95★কুতুববাগ আটরশি।

এদের ভিতর সব থেকে বড় শায়ত্বান হলো:
"দেওয়ানবাগী" "আটরশী" "মাইজভাণ্ডারি"••••!)))।

Saturday, 11 January 2020

French Lesson in Bangla

আসুন আজে বাজে সময় না কাটিয়ে কয়েকটি ফরাসি বাক্য শিখি।
তো চলুন শুরু করা যাক

১। Bonjour (বু জু খ) শুভ সকাল /

শুধু সকাল নয় দিনের যেকোনো সময় ও বলা যায়। পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলাপ হবে আপাতত বুজুখ শব্দটা শিখে নিন। যাকে দেখবেন তাকে বুজুখ বললে তারা আপনাকে অত্যন্ত ভদ্রলোক মনে করবে।

২। Ça va (ছা বা) কেমন আছেন?

৩। Je vais bien.
( জ-বে বিয়া)  =আমি ভাল আছি

৪। comment va votre famille
( ক-ম বা- ভত-খ- ফামি)
=আপনার পরিবার কেমন আছে?

৫। ma famille aussi bien
মা-ফামি উছি বিয়া
আমার পরিবার ভাল আছে।

৬। comment se passe votre travail
(ক-ম-ছ পাছ ভত-খ ত্রাখাবাই)
আপনার কাম কাজ কেমন যাচ্ছে?

৭। Tout est bien Alhamdulillah
(তুত এ বিয়া  আলহামদু লিল্লাহ )

সবকিছু ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ

৮। Merci ( মেখছি) ধন্যবাদ

৯। de rien ( দ-গিয়া)  স্বাগতম

যেখানে আলাদা আলাদা করে অক্ষর দিয়েছি সেগুলোকে পুরুপুরি উচ্চারণ করবেন যেমন " ক ম বা ভত খ ফামি
একসাথে কম্বা ভতখ ফামি বলবেননা।

১০।  je t'aime (জু তেম)
আই লাভ ইউ



Day 3
=====


১। প্রতিদিন =Tous les jours (তু-লে জুখ)
উদাহরণ: je vais travailler tous les jours ( জবে ত্রাখাবাইয়ে তুলে জুখ)

অর্থ: আমি প্রতিদিন কাজে যাই

২। মাঝে মধ্যে=  Parfois (পাখফোয়া)
j'écoute la radio parfois

জে'কুত লা রাডিও পাখফোয়া
আমি মাঝে মধ্যে রেডিও শুনি।

৩। এখন= Maintenant (মেথনো)
Appelle-moi maintenant
(আপেলe মোয়া মেথনো)
আমাকে এখন কল করো।

৪। একটু পরে = Plus tard (প্লু তাখ)
Appelle moi plus tard
আপেলe মুয়া প্লু তাখ
একটু পরে কল করুন।


৫। যথেষ্ট = Assez
je n'ai pas assez d'argent
(জ'নেপা আসে দাখজো)
আমার কাছে যথেষ্ট টাকা নেই

৫। চিন্তার কারন নেই /টেনশন করনা
-ne t'inquiète pas
(ন তানকেত পা)

৬। অসম্ভব - Impossible( আমপছিব'ল)
উদাহরণ:  c'est impossible
ছেত আমপছিব'ল
এটা অসম্ভব!

৭। দেখ/লক্ষ্য করো  Regardez (রিগার্দ.)
উদাহরন: regarde la télé
( রিগার্দে লা তেলে)
(টিভির দিকে তাকাও)

৮ এটা খুব ভাল  C’est bien ! (ছে-বিয়া)

৯। চমৎকার - Excellent (একছিলন্ট)
Excellente idée (এক্সিলন্ট ইদে)
চমৎকার আইডিয়া।

১০। আপনার সন্ধাটি শুভ হোক

bonne soirée
( বন ছুয়া-খে)

Day 4
-------------------------
সহজ পদ্ধতিতে ফরাসি ভাষা শিখুন।

 j'aime bien parler avec toi
(জেম বিয়া পাগলে আবেক তুয়া)
আমি তোমার সাথে কথা বলতে খুব পছন্দ করি)

Je dois y alle.
(জ দুয়া ইয়ালে)
আমাকে যেতেই হবে।

Restez en contact !
খেস্তে অ কনটাকট
(কাছে থাকুন)

Au revoir
উ খিবওয়াখ
শুভ বিদায়।

কারও কাছ থেকে বিদায় নিলে উ গিবওয়াখ অথবা আখবওয়াখ বলতে ভুলবেননা। কারণ এগুলো বলা ভদ্রতার লক্ষণ।

Je reviens tout de suit
জ গুবিয়া টুত দু ছুইট

মনে করুন কারও কাছ থেকে অল্প কিছুক্ষণের জন্য বিদায় নিতে চান এবং দ্রুত ফিরে আসবেন তার কাছে তখন বলবেন "জ গুবিয়া টুত দু ছুইত "
আমি দ্রুত ফিরে আসছি।

j'adore votre leçon
জাদগ ভত খ লুছুন
আমি আপনার লেসন খুব পছন্দ করি।


..............................................
Day-5  এসো ফরাসী ভাষা শিখি।
========================
Qu’est-ce que tu veux faire aujourd’hui?

(কেস ক চু ভু ফেখ উ-জুখদি?)
আজ তুমি কি করতে চাও?

Tu veux aller au tour eiffel ou au Gare du Nord ?
চু-বু আলে উ টুখ ইফেল ও উ গার্দে নর্খদ

তুমি আইফেল টাওয়ার যাবে নাকি গার্দে নর্দে যাবে?

je voudrais aller à la tour eiffel
(জ-ভুদখে আলে আ লা টুখ ইফেল)
আমি আইফেল টাওয়ারে যাব।

À quelle heure?
আ কেল অখ /অগ
কয়টার দিকে (যাবে)?

À treize heures. ( আ ত্রেখে জখ)
১৩টার দিকে ( মানে দুপুর ১টা)

est-ce que je peux aller avec toi
এস-ক, জ পু আলে আভেক তোয়া?
আমি কি তোমার সাথে যেতে পারি?

Oui, bien sûr, avec plaisir
(উই, বিয়া সুখ, আভেক প্লেজিখ)
হ্যাঁ, অবশ্যই, এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার।
tu es trop gentille (তু এ ত্রুখু জনতি)
তুমি খুব দয়ালু /খুব ভাল মানুষ।

Merci beaucoup, ( মেখছি বকু)
অনেক অনেক ধন্যবাদ।



Day 6
=====
আসুন ফরাসি কিছু শব্দ শিখি।
বুঝার সুবিধার্থে ফরাসি, ইংলিশ, বাংলা তিন ভাষায় লেসন দেওয়া হল।

je-জ I, আমি ,
avec-আভেক with-আমি
tout-থো  All, very সব
faire-ফেখ - to do, make কিছু করা, বা বানানো।
nous-নো we, আমাদের
mettre-মেথখ - to put, রাখা
autre -উত,খ other অন্যান্য।
on ঊন (নাক দিয়ে উচ্চারণ করতে হবে।  one,- we এক, বা আমরা।
mais-মে  but কিন্তু
leur-লখ - them, তাদের
comme-কম, like, as যেমন।
ou -উ or অথবা
si- সি if, whether যদি, কি না
avant-আ ব-ন (ন এর উচ্চারণ নাকে হালকা থাকবে) - before আগে

dire-দিখ -to say বলা।
elle-এল she, সে
devoir-দুবওয়াখ  to have to, দায়িত্ব, কর্তব্য।
donner-দনে to give দেওয়া।



                            

Friday, 10 January 2020

কোথায় হারিয়ে গেল শৈশব ? আহা......... ঝলমলানি শৈশব।

কোথায় হারিয়ে গেল সেই দিনগুলি??"

#শুক্রবারে সিনেমা দেখতাম। দিন ঘুরে নতুন
নিয়ম বৃহস্পতি, শনিও হত। পুরো বাড়িতে একটা
সাদাকালো টিভি, ঘরভর্তি মানুষ। সাড়ে তিনটায়
সিনেমা শুরু, তিনটা থেকেই জায়গা দখলের চেষ্টা। সেই সুবাদে সিনেমা শুরু হবার আগে আবহাওয়ার খবর
দেখা,
#বৌদ্ধদের ত্রিপিটক পাঠ শোনা। তারপর সেই মাহেন্দ্রক্ষণ "সিনেমা শুরু"।

#মনেমনে প্রার্থনা,  এড (বিজ্ঞাপন) যেন না আসে। কিন্তু
বিজ্ঞাপন ঠিকই আসে। বড়রা বিজ্ঞাপনের ফাঁকেফাঁকে অনেক কাজ সেরে নিত।
আমরা ছোটরা, আঙুল দিয়ে বিজ্ঞাপণ গুনতাম।
ত্রিশটা বিজ্ঞাপণ দেখানোর পরই সিনেমা শুরু হবে
ততোদিনে আমাদের মুখস্ত ছিল।

#রুবেল, দিতি, জসীম, সাবানা, ববিতা, রাজ্জাক ছিল
সেসময়ের কাঙখিত নায়ক নায়িকা। এদের কেউ নেই
মানে সিনেমা পানসে।

#রাজীব, রানি, শরীফ, জাম্বু ভিলেন থাকার কারণে কতো গালিই যে খেত তার হিসেব নেই। নায়ক মার খেলে আমাদের আফসোস হত, ভিলেনকে মারার সময় বলতাম, "মার..মার..

#কোকাকোলার সাথে পাওয়া "ইও ইও" খেলনা ছিল
বেশ জনপ্রিয়। হাতের মধ্যে সুতা দিয়ে পেচিয়ে
চ্যাপটা আকৃতির রাউন্ড গোলকটা কে করবার হাতে
আপ ডাউন করাতে পারে তা নিয়ে হত প্রতিযোগিতা।

# বিভিন্ন খেলা হত। মেয়েরা কাপড়ের তৈরি পুতুল বানাত, সেই পুতুলের জামা বানাতো, বিয়েও দিত
অনুষ্ঠান করে। টাকাওয়ালা বাবার মেয়েরা খেলত
একটা ব্যাটারিচালিত পুতুল দিয়ে। সেই পুতুলের সুইচ
অন করলেই বাজত ‘চল ছাইয়া ছাইয়া’ গান। ছেলেদের সব থেকে দামী খেলনা ছিলো রবোকোপ আর পিস্তল।

#বিকেলটা ছিল ছুটোছুটির। তখন খেলতাম
ইচিং বিচিং, কুতকুত, বৌ ছি, ফুলের টোকা, বরফ পানি, ছোঁয়াছুঁয়ি, সাতচারা, ডাংগুলি, মাংস চোর। খুব
ছোটরা খেলার বায়না ধরলে তাদেরকে "দুধভাত" হিসেবে খেলায় নিতাম, তবুও ছোট বলে তাকে বঞ্চিত করতাম না।

#খেলার মাঝে যদি কারো সাথে ঝগড়া হত তাহলে
কাইন আঙুলে আড়ি নিতাম, দু দিন কথা বলতাম
না। তারপর আবার আনুষ্ঠানিক ভাবে দুই আঙুলে ‘ ভাব’ নিতাম; এখন থেকে আবার কথা বলা যাবে।

#তখন আবার রক্তেরবান্ধবীর প্রচলন ছিল। কারও হাত কাটলে ছুটে যেতাম রক্তের সই পাতাতে। আমার কাটা আঙুলের সাথে ভাল আঙুল মিলিয়ে হতাম "রক্তের বান্ধবী, কোনদিন এই বন্ধুত্ব যাবেনা"। কই গেল
আমার সেই বান্ধবী গুলা???

#সন্ধ্যা হলেই শুরু হত যন্ত্রণা। বই খাতা খুলে
পড়তে বসো। সবার আগে পড়তাম সমাজ। বেশি
বিরক্ত লাগত অংক। কি যে নল চৌবাচ্চা, ১ম পাইপ,
২য় পাইপ। তখন গ্রামে বিদ্যুৎ গেলে মোম, হারিকেনি ভরসা। অংক করতে বিরক্তি হয়ে যেতাম আর ভাবতাম, কখন হারিকেনের তেল ফুরাবে।
হিসেবি মায়েরা কেরোসিন, মোমও বেশি জ্বলাত না।
কারেন্ট গেলেই পড়া থেকে মুক্তি।

#চোখ পলান্তিস" (অন্ধকার থেকে লুকিয়ে
থাকা একেক জনকে খুঁজে বের করা) খেলা হত প্রতিদিন।

#তবে আলিফ লায়লা দেখা কোনো দিন বাদ দেওয়া যেতনা।

#ঈদ আসলে আমরা ঈদ কার্ড কিনতাম। "মিষ্টি মিষ্টি
হাসিতে, দাওয়াত দিলাম আসিতে"- এমন ছন্দ লিখে
বন্ধু বান্ধবদের দাওয়াত দিতাম। সেই সময়
সব চাইতে দামী জরি ওয়ালা ঈদ কার্ড যেটা ছিল
সেটা খুললে ভেতর থেকে অবিশ্বাস্য ভাবে মিউজিক
বাজত।

#ঈদের জামা ঈদের দিন ছাড়া কাউকে দেখাতাম না,
পুরানো হয়ে যাবে ভেবে। জামা লুকিয়ে রাখা ছিল
সেসময় আমাদের বড় চ্যালেঞ্জ।

#পড়ার সময় কলমের নিপ মুখে নিয়ে কামড়াতে
কামড়াতে ডুবে যেতাম গভীর ভাবনায়। ভাবনা শেষে দেখতাম কলমের নিপটা আর কলমে লাগানো যাচ্ছেনা, কামড়ে চ্যাপটা হয়ে গেছে।

#পেন্সিলের মাথার রাবার খেয়ে ফেলেছি
কত হিসেব নেই। পেন্সিল কাটার হারিয়ে মরা
কান্না কাঁদতাম।

#খেলার সময় নিয়ম ছিল, যার ব্যাট সে আগে
ব্যাটিং করবে।

#প্রতিদিন কটকটি ওয়ালা আসত,
সমপাপড়ি বেচত। সেই কটকটি বা সমপাপড়ি কিনতে কোন টাকা লাগত না। পুরনো কাগজ, প্লাস্টিকের কিছু একটা দিলেই কটকটি পাওয়া যেত। তারা ডাকতোই এই বলে, "লাগবো পুরানা ভাংগাচুড়া, লোহা লক্কড়,
ছিঁড়াফাঁরা জুতা দিয়া কটকটি"।

#আমরা এক টাকা দিয়ে বোম্বে আইসক্রিম
খেতাম, সেকারিন মিশানো। খেলেই জিভ ঠোট
লাল হয়ে যেত। সেই লাল ঠোট নিয়ে আমাদের কি
গর্ব,

#আজো চোখে ভাসে। কী সব সোনালী দিন ছিল আমার। আজকের অলস দুপুর এইসব ভেবেই কেটে গেল।

#সেই সময়গুলো...কোথা য় হারিয়ে গেল। প্রযুক্তি আমাদের কোথায় এনে দাড় করালো।
আহা......... শৈশব, ঝলমলানি শৈশব।

Saturday, 21 December 2019

questions for the French nationality


Important

Questions asked
1. Why do you want to become French
2. How many times do you go home?
3. Do you have links here in France?
4. What are the cities of France you visited?
5. What is the motto of the Republic?
Freedom?
Equality?
Brotherhood?
6. CAN WE ADD 4nd value?
7. What is secularism?
And donkey?
8. What is democracy?
Do you agree with democracy?
9. What are the symbols of France?
Flag and what do its colors mean?
Mariane?
July 14th?
National Anthem? And sing....

10. What are the 3 types of communities in France?
Department ?
+ 5 Overseas?
Region?

11. GIVE NAMES OF 3 BIG CITIES FRANCE?
12. Citiez of rivers?
13. Quote Monument in Paris?
14. What are the border countries with France?
15. On the day of November 11?
16. What marking event of the revolution?
17. When was the revolution?
18. What is the bastille for before its demolition?
19. Give date of the 2 World Wars?
20. Give the name of minister of the.

Thursday, 19 December 2019

সিক্স ডিজিট স্যালারি, পঁচিশ বছরের টগবগে যুবক এবং নারী

এই যে আপু,
আপনি যদি সিক্স ডিজিট স্যালারির কোনো সফল পুরুষকে বিয়ে করেন তাহলে শুধু এই প্রাপ্তির জন্যই আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। প্রথম ত্যাগ করতে হবে আপনার প্রিয় কিছু স্বপ্নকে।
যে মানুষটা সিক্স ডিজিট স্যালারির লেবেলে পৌঁছেছেন খুব স্বাভাবিকভাবে তার বয়স একটু বেশি হবে। একই সাথে সিক্স ডিজিট স্যালারি ও পঁচিশ বছরের টগবগে যুবককে আপনি কখনোই পাবেন না। এমনটা পেতে চাইলে দুইজনকে বিয়ে করতে হবে। যাদের একজনের স্যালারি সিক্স ডিজিট, অন্যজনের বয়স টুয়েন্টি ফাইভ।

লাখ টাকা বেতন প্রাপ্ত সফল মানুষটাকে ছাত্রাবস্থায় প্রচুর পড়তে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা টেবিলে বসে থাকতে হয়েছে। মাসের পর মাস রাত জাগতে হয়েছে। ফলে তার চোখের নিচে থাকবে স্থায়ী কালশিটা, চোখে থাকবে মোটা ফ্রেমের চশমা। মাথার অর্ধেক হবে টাক এবং দেখার মতো একটা ভুঁড়ি থাকবেই থাকবে।
আপনি একই সঙ্গে স্পাইক চুল, সিক্স প্যাক ফিগার, স্টাইলিশ সানগ্লাস আর ডানাকাটা চোখের অধিকারী কোনো সিক্স ডিজিট আর্নড পারসন পাবেন না।

সে ছাত্র জীবনে থিয়েটার, মুভি, স্পোর্টস, ফ্যাশন ও ট্রেন্ডের চেয়ে বেশি সময় দিয়েছে লাইব্রেরি, স্টাডি আর রিসার্চের পেছনে। ফলে টোয়ালাইট মুভির নায়কের নাম জিজ্ঞেস করলে সে হা হয়ে থাকবে। রাফায়েল নাদালের গার্লফ্রেন্ড সংখ্যা তার অজানা। রোল্যাক্স, টাইটানের বাইরে রিস্টওয়াচের ব্রান্ডের নাম সে বলতে পারবে না। ফলে আপনার তাকে ব্যাকডেটেড মনে হবে।

সিক্স ডিজিট আর্নড পুরুষ দারুণ সচেতন হবে। সে কবির সিংয়ের মতো বাইক চালানোর সময় কিংবা গাড়ি চালানোর সময় তিন মিনিটের চুমুর আনন্দের চেয়ে তিন যুগ বেঁচে থাকার আনন্দকে প্রাধান্য দেবে। ফলে আপনার মনে হতে পারে, দুনিয়ার আনরোম্যানটিক মানুষকে সঙ্গী হিসেবে পেয়েছেন। আপনি ভুল মানুষের সাথে আছেন।

তার অবশ্যই সকালে অফিস থাকবে। ফলে বৃষ্টি দেখে ছাদে চলে যাওয়া কিংবা ব্যালকনিতে বসে পূর্ণিমা উদযাপনের চেয়ে রাতে নিত্যদিনের কাজটা সেরে ফ্রেশ একটা ঘুম দিয়ে রিল্যাক্স মুডে অফিসে যাওয়াটা জরুরি মনে হবে। ফলে আপনার মনে হবে আপনি শুধুই ভোগের বস্তু। উপভোগ বলে কিছু নেই আপনার জীবনে।

লাঞ্চ টাইমে তার মিটিং থাকবে। মিটিং হবে জুনিয়র কিংবা সিনিয়র কলিগদের সাথে। যাদের সামনে তাকে পারসোনালিটি বজায় রাখতে হয়। ফলে দুপুরে ফোন দিয়ে ‘কী খেয়েছো’ জিজ্ঞেস করলে সে চেয়ারে হেলান দিয়ে আহ্লাদে গদগদ হয়ে বলবে না, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ খেয়েছি। সে ডানে বামে তাকিয়ে বলবে- রাখো, পরে কথা বলছি। মিটিং শেষে তাকে এমন সব কাজ করতে হবে যে বেশিরভাগ দিন পরে আর কথা বলা হয়ে উঠবে না।

সিক্স ডিজিট স্যালারির পারসনকে বেশিরভাগ ক্ষেত্রে সারাদিন এক গাদা স্টাফকে পরিচালনা করতে হয়। কিংবা পরিচালিত হতে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা। ফলে বাসায় ফিরবে সে মেজাজ খারাপ নিয়ে। এমন সময়ে তুমি যদি মুনমুন মুখার্জির মতো দুনিয়ার আবেগ তাহেরির মতো ঢেলে দিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ‘ভালোবাসি ভালোবাসি’ আবৃত্তি শুরু করো, সে গলায় সেক্স অ্যাপিল এনে বলতে পারবে না ‘ভালোবাসি তোওওও ভালোবাসিইইই’। সে একটু বিরক্তই হবে।

শোনেন আপু,  আপনি একইসাথে গ্রামের নির্মল বায়ু আর শহরের সুযোগসুবিধা পাবেন না। আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে। হয় অর্থ-বিত্ত নয়তো স্বস্তির জীবন। হয় ভোগ নয়তো উপভোগ। আপনি যেটাকে প্রাধান্য দেবে সেটা নিয়ে সুখে থাকেন। অন্যটা দেখে দীর্ঘশ্বাস ফেলতে যাবেন না। তাহলে দেখবেন জীবনে মরীচিকা ছাড়া আর কোনো অর্জন নেই।

মেয়ে, ইমোশনালি প্র‍্যাক্টিক্যাল হইয়ো না, প্র‍্যাক্টিক্যালি ইমোশনাল হও।