Monday, 25 January 2016

আবার আসিব ফিরে…

ধিক্কার তাদের প্রতি যারা এই কাজ টা করলো । তারা যদি মনে করে যে তারা আমার একাউন্ট হ্যাক করে , আমার প্রোফাইল এর ক্লোন তৈরি করে কিম্বা ন্যক্কারজনক ভাবে আমার একাউন্টের উপর সুসংগঠিত ভাবে আক্রমণ করে আমাকে থামাবে , তাহলে ভুল করছে তারা । তারা কি জানে না যে , এভাবে আন্তর্জাতিক জগতে কাউকে ঠেকানো সম্ভব নয় ? তারা কি জানে না, পৃথিবীর কোনও দেশ ঠেকাতে পারেনি ? তারা কি জানে না যে, এই কাজ তাদের সবলতা প্রকাশ করে না ?
কি ঘটেছিলো , অনেকে জানতে চাইছে। বলছে , কি হল ? কেউ কেউ এখনও জানে না যে কেন আমার ফেসবুক একাউন্ট বন্ধ হয়ে গেলো ! কেউ কেউ ভাবছে যে আমি আজব মানুষ , নিজেই হঠাৎ নিজের ফেসবুক একাউন্ট বন্ধ করে দিলাম, কাউকে কিছু না জানিয়ে । তাই আমার এই পোস্ট । (কেউ কেউ আবার যারপরনাই আনন্দিত হয়ে পোস্ট দিয়েছে ফেসবুকে । তাই তাদেরও জানানোর জন্য আমার এই পোস্ট ।) আমি জানাতে চাই, ঠিক কি হয়েছিল সেদিন ।
তখন আমি খালার বাড়িতে । অনেকদিন ধরে ফেসবুকে বসা হচ্ছে না ভেবে খারাপ লাগছিল । এই বিষয়ে একটা স্ট্যাটাস ও দিয়েছিলাম সেদিন । আসলে বাস্তবে তো এত জন সমমনা পাওয়া অসম্ভব প্রায় । এখনও আমাদের উপমহাদেশে সেই সামাজিক উন্নতি হয়নি , যেখানে ধর্ম না মানার স্বাধীনতাকেও গুরুত্ব দেওয়া হয় । তাই ফেসবুকের বন্ধুরা আমার খুব কাছের মনে হয় । তাছাড়া বাংলাদেশ আমার আম্মির দেশ । সেখানে আমার ভাষার মানুষজন । সেই দেশের মানুষদের সাথে কথা বলতে , সেই দেশের মানুষের সাথে ভাব বিনিময় করতেও খুব ভালো লাগে । মনে হয় এরা আমার কত চেনা , কত আপন । অন্যের বাড়িতে বলে সেখানে কম্পিউটার থাকা সত্ত্বেও হাত দিচ্ছিলাম না। একে গ্রাম তারপর সেখানে ইন্টারনেট খুব দুর্বল গতির । শেষমেশ ভাই(খালার বড় ছেলে)-কে বলেই ফেললাম , “ ভাই, একবার তোর কম্পিউটারে ফেসবুক টা খুলবো ?” ভাই তো সঙ্গে সঙ্গে খুব খুশি হয়েই রাজী হয়ে গেলো । গত ১৪ –ই জুলাই সারা রাত আমি কম্পিউটারে বসেছিলাম । ট্রেনে খালার বাড়ি আসতে আসতে যে লেখার ফাইনাল খসড়াটা তৈরি করেছিলাম, সেটা লিখলাম । ১৫ তারিখ সকালে তো দু’ চোখ বুজে আসছে ঘুমে । শেষে এক ফেসবুক বন্ধু , শুভ মাইকেল ডি কস্টা, তাকে অনলাইন পেয়ে বললাম একটু এডিট করে দিতে । সে খুব যত্ন নিয়ে করে দিল কাজ টা । খেয়াল করলে বুঝতে পারবেন আমার ওই লেখায় বানান ইত্যাদি ভুল নগণ্য । তো আমার লেখা টা “ধর্মীয় সন্ত্রাসবাদ : কিছু নতুন কথা” নামে ১৬ তারিখে মুক্তমনায় বের হওয়ার পর আমি আমার পরিচিত কয়েকটা গ্রুপে লেখা টা শেয়ার করেছিলাম । এবং তারপর অন্য অনেক গুলো ব্লগেও লেখাটা দিলাম । আমার লেখাটা কেমন হয়েছে সেই নিয়ে অনেকে ফিড ব্যাক দিচ্ছিল । কেউ কেউ প্রশ্ন করছিল ফেসবুকে । আমি উত্তর দিচ্ছিলাম । অনেকে দেখলাম লিঙ্ক শেয়ার ও করছে । সারা দিন কম্পিউটারে বসে ফিডব্যাক পেতে ভালই লাগছিল । শেষে, সন্ধ্যা বেলায় শুকতারা গ্রুপে এক ব্যক্তির কমেন্ট পড়ে এত ভালো লেগেছিল যে তাঁকে বন্ধু অনুরোধ পাঠালাম । তিনিও সাদরে গ্রহণ করলেন । কিন্তু সন্ধ্যাবেলায় ভাবছি তাঁর সাথে একটু কথা বলবো, আগে তাঁর কমেন্টের প্রত্যুত্তর দিয়ে নিই। তাই কমেন্ট করা শুরু করলাম । কিছুটা লিখেছি । আচমকা দেখি, লগ আউট হয়ে গেলাম । আমি তো অবাক ! আচমকা কমেন্ট করতে করতে লগ আউট!!?? সে আবার কিভাবে সম্ভব ??
একবার ভাবলাম কম্পিউটারের সমস্যা। একবার মনে হল হয়তো ব্রাউজার বা ফেসবুকের সমস্যা হবে । আমি আবার লগ ইন করতে গিয়ে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেখি কিছুতেই লগ ইন করা যাচ্ছে না । শেষে অন্য একটা ব্রাউজারে লগইন এর চেষ্টা করতে দেখি লগ ইন হল । তখন দেখি আমার দেওয়ালে নোটিফিকেশনের জায়গায় প্রায় ১৩১ দেখাচ্ছে । আমি আবার অবাক । কিছুক্ষণের মধ্যে এত !!
অবাক হওয়ার পালা তখনও শেষ হয় নি । নোটিফিকেশন এর ডিটেল দেখতে গিয়ে দেখি সব গুলোই প্রায় আমার প্রোফাইল এর বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগের-ই নোটিফিকেশন। নোটিফিকেশনের ডিটেল দেখতে দেখতে ই আরও কয়েকটা অভিযোগ পড়লো । তখন সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেলো আমার কাছে । বুঝলাম সুসংগঠিত ভাবে আমার বিরুদ্ধে খালি রিপোর্ট করা হচ্ছে । হয়তো আমার লেখার বিরুদ্ধে ওদের দেওয়ার মতো কোনও যুক্তি নেই , হয়তো আমার শেষ লেখা তে যে ধরণের মানুষ গুলোর মুখোশ খোলা হয়েছে , সেই ধরণের মানুষগুলোর অভিপ্রায় কি তা প্রকাশ হয়েছে যেভাবে আগে কেউ করে নি এবং তাদের যে শ্রেণীতে ফেলা হয়েছে সেটা তাদের পছন্দ হয়নি । তারা যুক্তিতে না পেরে হেরে গিয়ে শেষে এই কাপুরুষের মতো পন্থার আশ্রয় নিয়েছে । হয়তো কোনও গ্রুপের সদস্যরা অনেকে মিলে রিপোর্ট করেছে ।
এই সব সাত-পাঁচ ভাবছি , হঠাৎ মিনিট দশ এর মধ্যেই আবার আমি লগ আউট হয়ে গেলাম । এবার স্থায়ীভাবে । আর কোনও ভাবেই লগ ইন হল না । কিছুক্ষণের জন্য বিপর্যস্ত লাগছিল নিজেকে । মনে হচ্ছিলো এরকম করলে তো কিছুই করার নেই । অসহায় ভাবে চুপচাপ হতে দেওয়া ছাড়া কিছুই করার থাকে না । তবে কি আমার লেখার স্বাধীনতার সীমা শেষমেশ ওরা ঠিক করে দেবে ?
যাই হোক, আমি আর আমার ফেসবুক প্রোফাইল এ প্রবেশ করতে পারছিলাম না । কিন্তু তখনও আমার ইমেইল আই ডি তে মেসেজ হিসাবে বন্ধুদের অনেক কথা জানতে পারছিলাম । আমার প্রোফাইল নিয়ে তাদের বিভিন্ন প্রতিক্রিয়া ও জানতে পারছিলাম । কিন্তু উত্তর দিতে পারছিলাম না । খুব অসহায় লাগছিল । খানিক টা টিভি তে ভূতের সিনেমায় দেখানো আত্মার মতো । (যদিও ,আত্মা আর ভুত একই না আলাদা সে তো আধিবিদ্যক প্রশ্ন ! সে বিতর্কে না ঢোকাই ভালো !)
আমাকে পাগল বলবেন হয়তো , কিন্তু যতবার-ই দুরবস্থায় পড়ি প্রতিবার-ই আমার বুদ্ধ আমার মনে শক্তি যোগায় । কিভাবে জানি না । কুসংস্কার বলুন ,অন্ধবিশ্বাস বলুন কিম্বা মেয়ে সুলভ আবেগ — যাই বলুন না কেন , বুদ্ধের বাণী কোনোদিন আমাকে হেরে যেতে দেয় নি । আমি কোনও অলৌকিকের কথা বলছি না । অলৌকিকে বিশ্বাস তেমন নেই । কিন্তু ওই মুহূর্তেই কেন জানি না মনে পড়লো বুদ্ধের সেই বাণী— “সব শুরুরই একটা শেষ আছে , সব শেষেরই একটা শুরু আছে ।” মনে অনেক জোর চলে এলো নিজে থেকেই । প্রতিজ্ঞা করলাম , এবার শুরু টা আরও সবল হবে । আবার একটা একাউন্ট খুললাম । ‘কাফির মহসিনা’ নামে । রাতে ঘুম হল না । ১৭ তারিখ সকালেই বাড়ি ফিরে এলাম । একাই । আম্মি এখনও আছে খালার বাড়িতে । এসে কয়েকজনকে নিজের পরিচয়ের প্রমাণ দিলাম আমার নতুন একাউন্ট থেকে । তারা আমার কথা অনেকের কাছে ছড়িয়ে দিল । আবার আমি যেন পায়ের নিচের জমি ফিরে পেলাম । খুব আনন্দ হল । মনে হল , তাহলে আমরাও সংগঠিত । আমরাও লড়তে পারি । তবে আমাদের লড়াই ধ্বংসমূলক নয় , গঠনমূলক লড়াই । বন্ধুদের পাসে আমরা সর্বদাই থাকলে কেউ আমাদের বাকরোধ করতে পারবে না । এত শক্তি কারো নেই যে এই বৌদ্ধিক ও সামাজিক আন্দোলনকে থামিয়ে দেবে ।
এর আগেও তারা আমার একাউন্ট-এর ক্লোন বানিয়ে বিপরীত প্রচার করে আমাকে অসুবিধায় ফেলতে চেয়েছে । তখনও আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছিল । সেই প্রচেষ্টা অচিরেই ব্যর্থ করে দিয়েছিল তারা । এবার ও তারা প্রচুর সাহায্য করলো । তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ । বন্ধুদের কাছে আমার একটাই দাবী , শুধু আমার ক্ষেত্রেই নয়, সবার ক্ষেত্রেই আমাদের একে অপরের পাসে দাঁড়িয়ে কাজ করতে হবে । তবেই পুব আকাশ রাঙ্গা করে একদিন সুদিন আসবে । হবে নতুন সকাল । তবেই পরবর্তী প্রজন্মের মন ও মস্তিষ্কের কালো কালো কুঠুরি গুলোয় আলো পড়বে । সেই আলো ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে । সেদিন আমরা থাকি না থাকি , শেষের হাসি আমরাই হাসবো। সেই হাসি শিশু কে শৈশব ফিরিয়ে দেওয়ার হাসি, পৃথিবী কে শান্তি ফিরিয়ে দেওয়ার হাসি । সে হাসি ব্যঙ্গের নয় ,পরিতৃপ্তির ।
সবশেষে, যারা আমাদের আটকাতে উদ্যত, যারা সর্বদাই আমাদের প্রোফাইলে নজরদারী করে , তাদের বলি , যদি ক্ষমতা থাকে তাহলে যুক্তির বদলে যুক্তি দিন, ব্যঙ্গের বদলে ব্যঙ্গ করুন । সামনে থেকে লড়ে দেখান। এরকম নোংরা কাজ আপনাদের হীনতা, হেরে যাওয়া মানসিকতা আর ফ্রাসট্রেশনকেই প্রকাশ করে। আর ফ্রাসট্রেশন দেখানোর জন্যও যদি আপনাদের সংগঠিত হওয়ার প্রয়োজন হয়, তাহলে তা আরও হাস্যকর হয়ে দাঁড়ায় ।

Sunday, 17 January 2016

A different kind of Halloween In Bangladesh: Brutal killings of free-thinkers

Halloween or Hallowe’en, a contraction of all Hallows’ Evening, is a celebration brought to the USA by the Irish and Scottish immigrants in 19th century. In the late 20th century this celebration of Halloween was also observed in other western countries. Now, in the present time Halloween is celebrated in almost all the western countries namely, USA, Canada, Ireland, UK, and many other countries. Other than the countries mentioned earlier it is observed being celebrated in countries like Japan in Asia, as well as in Australia and New Zealand. According to the popular belief among the people of Irish, British Welsh community, the pagan god of death Samhain (SAH-win) calls upon all the souls/ spirits of the dead people. According to the belief, in that night all the man made laws are no longer active and the dead spirits are allowed to join the world of alive world. They also believed that, all the dead spirits lived in a land in the form of immortal youngs, and were called “Tir nan Oge”. Some believed that the dead ones lived with angels.
It was told in a folklore that, all the dead ones come to the alive world in order to take on a new body form for the upcoming new year, in the night of 31st October. In order to be protected from the influence of evil spirits necessary precautions are taken. Such a ritual was to make new sacred fire in the next dawn, which symbolizes also the upcoming new year.
In Britain and Ireland the clerics would reunite in a dark mountain in the Oak Forest in order to make sacred fire and to sacrifice seeds and animals. They would dance and sing around the fire till dawn, in a belief that would show the path to the destiny in the upcoming year. In the dawn, the clerics would wear the coal which was burned from each families.
From Arts by Rats
Halloween was also celebrated in Bangladesh in 21st century. The first wave plunged on to Humayun Azad. Then it started with the murder of Rajib Haider on 15 February 2013. Then it maintained its pace by killing Avijit Roy. Bangladeshi Halloween is completely different from that of other countries.
The history of religious killing is very old. The evil practice of religious killing is brought to this century by the fanatic religious people. In recent times the celebration of Halloween is also  observed in the Islamic countries as well as in India. But it is now a big event for the Islamic Mullahs. Halloween is celebrated in many countries such as Bangladesh, Pakistan, Afghanistan, India, Saudi Arabia, Iran, and other Islamic countries. Islamic fanatics believe that the free thinking writers call upon the people to the freedom and thus their religious cheating business are under threat. Although the Halloween is celebrated in a particular day in western countries, it is celebrated whenever the time seems right in fanatic religious countries. It is celebrated by killing of two writers in a same day, or the celebration can be postponed for months for the lacking of “chances”.
Fanatic religious people believe that the blessings of god rains down upon then whenever they celebrate Halloween in their own terms. As many as 72 of whores and gelmans are be reserved for their life after death. Westerns believe that the in the day of Halloween dead souls come to the living world to take a new body, and the fanatics believe that the whores begin waiting for them since that day. Religious Fanatics believe that their place in heaven is confirmed as soon as they book a place for the writers in hell.
In western countries people get dressed as horror figures, but in Bangladesh a guy having beard wearing long white gown is an iconic horror figure.
Daud Haider lives in Germany. Who exiled for his Poem In 1974. Fundamentalist said they were hunted by his writing poems.
Fundamentalist groups called a conference and gave a statement to ban Taslima Nasrin’s books and demanded for her punishment.
Fundamentalist groups demanded capital Punishment of writer & Intellectual Professor Ahmad Sharif.

Shamsur Rahman, a prominent Bangladeshi poet was attacked by fundamentalists on 18th January 1999
27 February 2004, Bangladeshi author, poet, scholar and linguist Humayun Azad had been attacked at book fair on Dhaka about 8:30pm
Arifur Rahman worked for the ‘ Alpin’ a satirical publication of “prothom-alo”. In 2007 he had been arrested for one of his cartoon that allegedly hurts the mass religious sentiments. At prison he had been attacked by islamic fundamentalists. Now he is at Norway.

Asif Mohiuddin a known Bangladeshi blogger. He had been attacked on 15th January 2013 around 10pm after his office at uttara, Dhaka

Ahmed Rajib Haider a blogger from Bangladesh and also An architect by profession, On the night of 15 February 2013, he was attacked and hacked to death at Mirpur, Dhaka

Bangladeshi blogger Russel Parvez, Subrata Shuvo and Mosiur Rahman Biplab had been arrested for allegedly hurting religious sentiment on 1st April 2013. After 2 days police also arrested Asif Mohiuddin

Jagat Jyoti Talukdar an activist of Ganajagaran Mancha and Blogger, had been hacked to death on 2 march 2013 at Sylhet

Zia Uddind Zakaria was an activist of Ganajagaran Mancha and Blogger. He was hacked to death on 2 march 2013 at Sylhet

Blogger and Engineer Sanaur Rahman had been attacked by fundamentalists on 9 march 2013 at mirpur pallabi, Dhaka

Rayhan Rahee and Ullash Dash of chittagong had been attacked by Islami chatra shibir on 30th march 2014 on chittagong. Picture of Rayhan Rahee

Arif Rayhan Deep a 3rd year student of BUET had been attacked and hacked to death on 9 April 2013, at Dhaka

Blogger Tanmoy Ahmed Moon was a student of BUET had been attacked by fundamentalists on 11 august 2013, at- Gaibandha, Bangladesh.

Facebook user Rakib Mamun had been attacked for being atheist on 24 june 2014, at- dhaka

Ashraful Alam a student of Capital University Ashulia, Savar. He had been attacked and hacked to death for being anti-Islamic on 30th September 2014

On 16th November 2014 Dr. A K M Safiul Islam a prominent teacher of University on Rajshahai had been attaked and killed for talking against HIJAB at- Rajshahai, Bangladesh.

Anjali Devi Chodhuri was a Lectureer of Chittagong Nurshing Instute. 11 January 2015, she was killed for only hijab issue on her institute.

In 2015, Bangla Academy banned ’23 Years of Prophet Muhammad’ by Ali Dasti, , simply for such a silly demand raised by a fundamentalist group – Hefazat-E-Islam. The fundamentalists’ group had also threatened the owner of Rodel Publisher for publishing the book.
In February 2015, a Bangladeshi-American computer engineer and founder of the secularist website Mukto-Mona, Avijit Roy, was hacked to death in a Dhaka street. Islamic terrorist nearly killed Ahmed too: slicing off her thumb and covering her body with wounds.

Avijit Roy donated his body at Dhaka medical college.

30 March 2015, Washikur Babu had been murdered around 9:00 am at way to his office.

Writer Ananta Bijoy Dash had been attacked and killed in Sylhet, on 12 may 2015,

Blogger Nlioy Neel had been killed at his home on 7 august 2015-at Dhaka

For Publishing Avijit Roy’s book, owner of the publication “Jagriti Prokashoni” named Faisal Arifin Dipon had been hacked to death by Islamic fundamentalists on 31 September 2015 at Sahabag, Dhaka
Office in Dhaka on October 31 in 015 publisher of Avijit Roy and owner of “Suddhasbara” Tulul along with writer and blogger Ranadipam Basu was injured on 31 October 2015
31 October 2015: Ahmed Rashid Tutul was injured in his publication at “Suddhasbara”  , Dhaka
31 October 2015: Along with Ahmed Rashid Tutul poet Tareq Rahim also was Injured seriously
In Bangladesh Islamic terrorist no only they attack Atheist, they also attack and kill believer person of different thought. 21 December 2013, they killed six people in a house at Gapibagh in Dhaka city.
Six people were killed by Islamic terrorist group. Lutfur Rahman (60), his son Monir Hosen (30), His follower Saidur Rahman (30), Mujibur Rahman (32), Russel (30), Rahman’s house boy Monjurul Alam were killed.
Famous TV anchor Mawlana Nurul Islam Farooki had been killed at his own residence on 27 September 2014. His Followers said – Jamat has responsible for the murder
6 October 2015, A religious leader named Khizir Khan had been killed by extremists on Dhaka
5 September 2015: At Ser-shah Bangla bazaar, Chittagong; the extremist group killed 2 people inside a Shrine
3506
 One killed and scores wounded in attack at Shia site in Bangladesh capital


24 October 2015, At least one person has been killed and nearly 80 wounded on Saturday in a bomb attack outside the main Shia site in the Bangladeshi capital Dhaka as thousands gathered for the annual Ashura procession, police said.
bogra_map
Muazzin killed, 3 injured in Bogra Shia mosque shooting
26 November, 2015 At least a devotee was killed and three others were injured as gunmen opened fire entering a Shia mosque in Shibganj upazila of Bogra this evening.
This soil of us- contains the blood of hundreds of our brothers. Similar incidence happens 44 years ago at 1971 by Pakistan in thins very same soil. Now this job is performed by Radical Islamists. Intellectual Killing by Religious Fundamentalists has a thousand year history. Ahmad Rony made a wonderful video on this killing. You can watch the video, the link is given below.https://www.youtube.com/watch?time_continue=2&v=OCYM40PyQqg

How does ISIS get weapons from its enemies?

ISIS is well-armed, but where does it get its weapons when it lacks the legitimacy of a state and the (known) support of any government? Thanks to loopholes in government arms regulations and profit-driven dealers, ISIS manages to get its hands on weapons coming from the countries fighting them.
The global black market in arms smuggling plays a substantial role in ISIS’s procurement of weapons. The black market is intricately linked to the legal arms trade often facilitated by powerful governments worldwide. When ISIS forces captured strategic cities in northern Iraq, including Mosul in 2014, they managed to acquire military stocks worth hundreds of millions dollars from Iraqi defense and security forces – many of which were supplied by the United States. The stocks include US-made Abrams tanks, M16 rifles, MK-19 40mm grenade launchers, and Russian M-46 field guns (acquired from the Syrian army.) Private weapons vendors in Iraq one day found ISIS dealers among their existing civilian customer base. Many intermediary arms dealers sell to ISIS even if they do not support them. As can be seen on the map in Figure 1, major munitions black market centers straddle rebel and ISIS-controlled regions.
isis funding
Figure 1.Weapons and munitions travel between various rebel groups and ISIS supporters through black market dealers.Financial Times
In Iraq, pro-government militia and private shopkeepers who purchase weapons from the government openly sell to civilians and the black market, who then sell to ISIS purchasers. In Syria, arms dealers working exclusively for ISIS could purchase weapons from the government, other rebel groups fighting against ISIS, Iraqis, or Israelis. Gulf supporters of rebel groups in Syria send munitions over the Turkish border, some of which are sold to local dealers. In Syria, government soldiers exchange weapons with rebels for personal security. The border areas of Idlib and Aleppo have become the country’s biggest black market centers.
The UK-based Conflict Armament Research (CAR) group has been working with the Kurdistan Region Security Council in Iraq to track ISIS munitions by recovering ammunitions and explosives from abandoned battlegrounds. The organizations have jointly traced the origins of about 1775 bullet cartridges captured during the Islamic State’s battles with Kurdish forces in Iraq and Syria this past July and August. They have also traced the origins of the many materials ISIS collects to build bombs.
The sample of bullet cartridges originate from about 21 different countries, the top five manufacturers being China, Soviet Union, U.S., Russia, and Serbia, in order of frequency. Cartridges manufactured from 2010-2014 mainly come from Bulgaria, China, and Turkey (in order of frequency).
The ammunition discovered in Syria primarily originate from China and Russia, including Soviet-manufactured ammunition. The cartridges found in Iraq are of primarily U.S. origin, making up about 20% of the discovered ammunition, and date back to the 2000’s. They are thought to have been acquired by ISIS through seizure of stocks belonging to the Iraqi defense and security forces. The U.S. cartridges found in Iraq were used in M16 and M4 assault rifles by the Iraqi defense and security forces.
The materials for making bombs cover a wide range of recycled objects, such as cell phones, garage door-openers, and laptops, come from many different locations. The chemicals used to make bombs are abundant in commercial mining and agricultural products, such as fertilizer, making it easy to disguise trade in bomb-making materials. According to CAR’s findings, Turkish companies sell demolition and mining materials to clients who transfer them to ISIS. This makes it challenging to halt the supply chain of bombs to ISIS.
Arms traded in the black market have also been traced back to terrorist attacks in Western Europe.
One of the guns used in the recent Paris attacks in the November 13, 2015 was traced back to an export from a Serbian factory reaching the U.S. in 2013. Milojko Brzakovic is the head of a Serbian arms factory which manufactured the M92 semi-automatic pistol, claiming that the serial number of the one used in Paris matches that of the one his factory exported to the U.S. This is only one of seven weapons used in the attacks that originate from the factory. However, it is unclear how the weapon traveled from the U.S. to France.
The Charlie Hebdo massacre in Paris was carried out using military-class arms which are illegal in France, including AK-47s and a rocket launcher. Anti-tank rocket launchers were manufactured in former Yugoslavia, and are suspected to have been procured by ISIS militants from Syrian rebels. The weapons were allegedly traded in Belgium – a country known to have an active black market for illegally procuring arms.
The black arms market in Belgium is linked to domestic crime as well as jihadi terrorist attacks, where many of the traded weapons originate from the Balkans. Illegal arms trade from the Balkans to Belgium began in the 1990’s during the Balkan wars. The country’s loose gun laws make illegal small arms trading very feasible. The terrorist who threatened a Paris-bound train from Amsterdam boarded the train in Brussels, and is thought to have acquired his weapons there although he claimed to find his Kalashnikov rifle in a suitcase by chance. After the Charlie Hebdo attacks, an arms trafficker named Metin Karasular confessed to facilitating a car purchase for the girlfriend of Amedy Coulibaly – one of the militants in the assault.
Arms brokers are also key agents in small arms smuggling. They make use of pipelines paved by governments facilitating informal arms deals during the Cold War. They rely on counterfeit documents and gaps in regulation in the aircraft and freighting industry to close deals. Online deals are the newest way these arms brokers reach a global market.
According to the 2014 Stockholm International Peace Research Institute (SIPRI)’s list of the top 100 arms producing companies (excluding China), the worldwide weapons manufacturing industry is valued at $400 billion. 6 of the 9 most powerful companies are located in the U.S. U.S. companies Lockheed Martin and Boeing dominate the top 2 ranks at $35.49 billion and $30.70 billion in arms sales, respectively. Lockheed Martin has increasingly sold anti-ballistic missile systems to Saudi Arabia, Qatar, and UAE in the past year. The region’s high demand for weapons can be attributed to increasing regional instability and perceived threats from Iran.
Arms imports by the Middle East increased by 25% from 2005-2009 to 2010-2014. The top importers in this region were Saudi Arabia, UAE, and Turkey. 47% of the Middle East imports were supplied by the U.S. – primarily to Saudi Arabia and Iraq. The U.S. has strategically increased its supply of fighter weapons to its coalition fighting ISIS. The Pentagon also announced this past month that it has approved a $1.29 billion arms sale to Saudi Arabia. This includes over 10,000 bombs, munitions, and weapons produced by Boeing and Raytheon. Critics warn of potential negative implications this could have on the country’s atrocities and war crimes in Yemen, where Saudi Arabia is aiding the fight against Iran-backed Houthi rebels – with serious implications for civilians in the region.
Other countries in internal conflict receiving weapons from the U.S. include Egypt, which received weapons in 2014 purportedly to assist rebels in the Sinai. From 2003-2013, Iraq imported over 10,000 armored vehicles from the U.S. The U.S. also sent 250 armored personnel carriers to Iraq in response to threats from ISIS. Meanwhile, Russia and Iran provide weapons to the government of Syria.
The U.S. does not prohibit countries committing human rights abuses from purchasing its arms. Only the Leahy Law, passed in 1997, prohibits U.S. military assistance to military and police units determined responsible for human rights abuses. The Law only restricts government-to-government transfers overseen by the Defense Department, and not the commercial sales approved by the State Department. In 2011, a provision passed by Congress required legislative approval for sale of crowd-control material to Middle East countries facing democratic unrest. However, there is no law restricting arms exports only to countries deemed adequate in humanitarian treatment of its citizens according to the State Departments annual human rights assessments.
Saudi Arabia and Turkey are part of the U.S.’s coalition to fight ISIS, but are known to commit human rights abuses. U.S. foreign policy implicitly backs Saudi Arabia and Turkey in its efforts to support Sunni rebels against their tyrannical Shiite leaders in Syria, Iraq, and Iran. This objective overlaps, as we know, with ISIS’s efforts to control regions in Syria and Iraq using Sunni support, and there is always a possibility of U.S-armed rebels defecting to ISIS. We cannot even be sure of Saudi Arabia and Turkey’s commitments to defeating ISIS. Saudi Arabia is primarily importing weapons and ammunition to fight Shiite rebel groups in Yemen, and Turkey is focused on defeating and containing Kurdish rebel groups. Turkey and Qatar are suspected of directly supporting ISIS rebel groups, although both governments explicitly deny it.
Thus, ironically, ISIS is procuring its weapons from the very forces fighting it. These weapons are manufactured primarily by the superpowers, sold to the regional governments as well as private contractors in the Middle East, and traded in the black markets from where ISIS can easily procure them. ISIS’s stronger enemies already face the challenge of disrupting their intricate supply network; they might have to reevaluate how their diplomatic strategies contribute to it.

Thursday, 7 January 2016

শেখ মজিব একটি ''মিথ'' MYTH


সাহাদাত-ই-আল হিকমা-ফেব্রুয়ারি ৯, ২০০৩
জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি এবং জাগ্রত মুসলিম বাংলাদেশ বা জেএমজিবি-ফেব্রুয়ারি ২৩. ২০০৫
হরকতুল-আল জিহাদ আল-ইসলাম (হুজি)-অক্টোবর ১৭, ২০০৫
হিজবুত তাহরীর- অক্টোবর ২২, ২০০৯
আনসার উল্লাহ বাংলা টিম ২৫ মে, ২০১৫
আরাকান রোহিঙ্গা ন্যাশনাল সংস্থা -Arakan Rohingya National Organisation (ARNO)
ন্যাশেনাল ইউনাইটেড পার্টি অব আরাকান -National United Party of Arakan (NUPA)
আরাকান রোহিঙ্গা ফোর্স- Arakan Rohingya Force
ইসলামিক সংহতি ফ্রন্ট- Islamic Solidarity Front
আরাকান পিপলস আর্মি- Arakan People’s Army
লিবারেশন মায়ানমার ফোর্স-Liberation Myanmar Force
আরাকান মুজাহিদ পার্টি- Arakan Mujahid Party
রোহিঙ্গা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স- Rohingya Independents Force
রোহিঙ্গা ইনডিপেন্ডেন্স আর্মি- Rohingya Independence Army
রোহিঙ্গা পাট্রিয়টিক ফ্রন্স- Rohingya Patriotic Front,
রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট এবং ইউনাইটেণ স্টুডেন্ট এসোসিয়েশান-Rohingya Islamic Front and United students Association of Arakan Movement (USM)
জঙ্গি অর্থায়নে বিভিন্ন এনজিও সংস্থা:
রাবিতা আল-আলম আল-ইসলাম: Rabita al-Alam al-Islami
সোসাইটি অব সোসিয়াল রিফ্রমস: Society of Social Reforms, Qatar Charitable Society
আল-মুনতাদা আল ইসলামি: Al-Muntada Al-Islami
ইসলামি রিলিফ এজেন্সি: Islamic Relief Agency
আল ফুরকান ফাইন্ডেশান: Al-Furqan Foundation
আর্ন্তজাতিক রিলিফ সংস্থা: International Relief Organization
কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি- Kuwait Joint Relief Committee,
মুসলিম এইড বাংলাদেশ:Muslim Aid Bangladesh
দার আল খাইর- Dar Al-Khair
হায়াতুল লংঞ্চা এবং তৈহিদ-ই-নুর- Hayatul Igachha and Tawheed-e-Noor.
৬ মে, ১৯৯৩: ইসলামিক সমাজ নামে সংগঠনটি জামাতের সাপোর্টে সৃষ্টি হয়।
১৯৯৪: টাঙ্গাইলের করতিয়া গ্রামে হিজবুত তাওহীদ গঠন হয়।
১৯৯৮: সাবেক হুজি নেতা শায়েখ আব্দুল রহমান জামালপুরে জেএমবি গঠন করে।
১৯৯৮: বাংলা ভাইয়ের নেতৃত্বে জেএমবির আরেকটি অংশ জেএমজিবি গঠন করা হয়। সংগঠনটির নাশকতার শুরু হয় ২০০৪ সালে।
২০০১: হিজবুত তাহরীর সাংগঠনিক কার্যক্রম শুরু করে।
২০০৭: আনসারউল্লাহ তাদের কার্যক্রম শুরু করে।
২০১৩: চট্টগ্রামে ছাত্র শিবিরের সাবেক সদস্যদের মাধ্যমে শহিদ হামজা ব্রিগেড গঠন হয়।
২০১৩: মুজাজিত অব বাংলাদেশ তাদের কার্যক্রম শুরু করে।
২০১৪: বাংলাদেশ জিহাদী গ্রুপ নামে আলাদা একটি গ্রুপের সন্ধান পাওয়া যায়।
২০১৫: জুনুদ আল তৈহিদ আল খলিফা নামক আরেকটি গ্রুপের সন্ধান পাওয়া যায়।
২০১৫: ইত্তেহাদুল মুজাহিদিনের সন্ধান পাওয়া যায়।
২৬ ফেব্রুয়ারি, ২০১৫: টিএসসিতে বই মেলা থেকে ফিরবার পথে মুক্তমনার প্রতিষ্ঠান বিজ্ঞান লেখক অভিজিত রায়কে হত্যা, প্রাণে বেঁচে যান স্ত্রী লেখিকা বন্যা আহমেদ। হামলা চালায় আনসারউল্লাহ
৩০ মার্চ, ২০১৫: তেজগাও এলাকায় ওয়াশিকুর বাবুকে হত্যা করা হেফাজত/আনসারউল্লাহ
১২ মে, ২০১৫: বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাসকে সিলেটে হত্যা করে আনসারউল্লাহ।
৭ অগাস্ট, ২০১৫: ঢাকায় ব্লগার নীলয় নীলকে হত্যা করে আনসার-আল-ইসলাম।
৪ সেপ্টেম্বর, ২০১৫: মাহমত উল্লাহ ও তার সহযোগীকে চট্টগ্রামের মাজাকে হত্যা করে জেএমবি।
২৮ সেপ্টেম্বর, ২০১৫: গুলশানে ইতালির নাগরিককে হত্যা করে জঙ্গি সংগঠন আইএসআইএস।
৩ অক্টোরবর, ২০১৫: রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিওকে হত্যা করে আইএসআইএস।
৫ অক্টোবর, ২০১৫: পাবনাতেও চার্চের জাজককে জবাই করে হত্যার চেষ্টার অভিযোগে আটক হয়েছে শিবির কর্মী।
৬ অক্টোরব, ২০১৫: আধ্যাত্ত্বিক নেতা খিজির খানকে হত্যা করে জেএমবি।
২২ অক্টোবর, ২০১৫: ঢাকার গাবতলিতে পুলিশ চেক পোস্টে হামলা চালায় আহত হয় পুলিম সদস্য ইব্রাহিক মোল্লাহ। হামলা চালায়আইএস/জেএমবি।
২৪ অক্টোবর, ২০১৫: শিয়াদের তাজিয়া মিছিলে গ্রেনেড হামলায় নিহত ১, আহত অর্ধশতাধিক। হাশলা চালায় আইএস/জেএমবি।
৩১ অক্টোবর, ২০১৫: জাগৃতি প্রকাশক আরেফিন ফয়সাল দীপন ও শুদ্ধস্বরের প্রকশক টুটুলের উপর হাশলা চালানো হয়। এতে জাগৃতি প্রকাশনীর নিপত নিহত হোন। একই সময়ে শুদ্ধস্বরের প্রকাশক টুটুলের সাথে গুরুতরভাবে আহত হোন লেখক রণদীপন বসু ও কবি তারেক রহিম। হামলা চালায় আনসার-আল-ইসলাম।
৮ নভেম্বর, ২০১৫: রংপুরে বাহাই সেন্টার ডিরেক্টর রুহুল আমিনের উপর আক্রমণ চালায় জেএমবি/আ্‌ইএস
১০ নভেম্বর, ২০১৫: রংপুরে মঠাধক্ষকে জবাই করে হত্যা করে জেএমবি/আইএস।
১৮ নভেম্বর, ২০১৫: দিনাজপুরে ইতালিয়ান ডক্টর ও ধর্মযাযককে গুলি করে হত্যা চেষ্টা চালায় জেএমবি/আইএস
২৬ নভেম্বর, ২০১৫: বগুড়ায় শিয়া মসজিদে ঢুকে গুলি, মুয়াজ্জিন নিহত। হামলা চালায় আইএস/জেএমবি
৩০ নভেম্বর, ২০১৫: দিনাজপুরে ইসকনের প্রেসিডেন্ট বীরেন্দ্র নাথের উপর গুলি চালায় জেএমবি/আইএস
৫ ডিসেম্বর, ২০১৫: দিনাজপুরে রাসমেলার যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণ। আহত ১০ জন। জেএমবি/আইএস
১৪ ডিসেম্বর, ২০১৫: বাউল উৎসবের আয়োজক খুন: দুজনকে পুলিশে সোপর্দ
১৯ ডেসেম্বর, ২০১৫: চট্টগ্রামে নৌ বাহিনীর মসজিদে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জেএমবি/হিজবুল ফুজুল
২৫ ডিসেম্বর ২০১৫ – রাজশাহীর বাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছে। হামলা চালায়-আইএস/জেএমবি
২৪ জুন, ২০১৪: ব্লগার রাকিব মানুষের উপর হাশলা চালায় আনসারউল্লাহ।
২৭ অক্টোরব, ২০১৪: টিভি উপস্থাপক শেখ নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে জেএমবি। যদিও তার অনুসারীরা শিবিরের নাম বলেছে।
৩০ সেপ্টেম্বর, ২০১৪: ডেফোডিল ভার্সিটির ছাত্র আশরাফুল ইসলামকে খুন করে আনসারউল্লাহ।
১৫ নভেম্বর, ২০১৪: রাজশাহি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক একেএম শফিউল ইসলামকে হত্যা করে শিবির/আনসারউল্লাহ।
১৫ ফেবুয়ারি, ২০১৩: ব্লগার রাজিব হায়দারকে খুন করে জঙ্গি সংগঠন আনসারউল্লাহ।
২ মার্চ, ২০১৩: সিলেটে ব্লগার ও গণজাগরণ কর্মী জগতজ্যোতী তালুকদার খুন করে আনসারউল্লাহ।
৭ মার্চ, ২০১৩: ঢাকার মিরপুরে ব্লগার ও ইঞ্জিয়ার সানাউল রহমানের উপর হামলা চালায় শিবির/আনসারউল্লাহ 
৯ এপ্রিল, ২০১৩: বুয়েটের ছাত্র আরিফ রায়হান দ্বীপকে হত্যা করে আনাসারউল্লাহ।
৮ অগাস্ট, ২০১৩: খুলনার খালিসপুরে উম্মুল মোমিনিন তৈয়ুবুর রহমান ও তার পুত্রকে হত্যা করে জেএমবি।
১১ অগাস্ট, ২০১৩: গাইবান্ধায় বুয়েট ছাত্র তন্ময় আহমেদ এর উপর হামলা করে শিবির/আনসারউল্লাহ।
৭ অক্টোরব, ২০১৩: লালখান বাজার মাদ্রাসায় বোমা তৈরি করতে গিয়ে ৩ জঙ্গি নিহত। এরা হুজির সদস্যা ছিল।
১১ ডিসেম্বর, ২০১৩: গণজাগরণ মঞ্চের কর্মী জাকারিয়া বাবুকে খুন করে জামাতের কর্মী।
২১ ডিসেম্বর, ২০১৩: গোপীবাগে পীর লুতফর রহমানসহ ৬জনকে হত্যা করে জেএমবি।
১৭ জানুয়ারি ২০০৫-এ গোপালগঞ্জে এনজিও ‘ব্র্যাক’-এর অফিসে বোমা বিস্ফোরণে আহত ২১ জন।
২৭ জানুয়ারি, ২০০৫: শাহব এএমএস কিবরিয়ার উপর হামলা চালায় ৫ জন নিহত। হাশলা চালায় জংঙ্গি সংগঠন হুজি।
৫ ফেব্রুয়ারি ২০০৫: খুলনা প্রেসক্লাবে বোমা বিস্ফোরণে ১ জন সাংবাদিক নিহত, আহত ৫ জন।
১৪ ফেব্রুয়ারি ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালোবাসা দিবসের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ। আহত ৮ জন। আওয়ামী লীগের নির্বাচনী আলোচনাসভায় বোমা বিস্ফোরণ।
৩ অক্টোবর, ২০০৫:চট্টগ্রাম আদালতের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু সৈয়দ দিলজার হোসেন এবং মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে জেএমবি জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলা চালায়। দুপুর ১২টা ১০ মিনিটে আদালত ভবনের দ্বিতীয় তলায় আবু সৈয়দ দিলজার হোসেনের আদালত চলাকালে জঙ্গি শাহাদাত আলী ওরফে লাল্টু এজলাসের ভেতর ঢোকার চেষ্টা করে। বাধা পেয়ে হাতে থাকা একটি বই-বোমা বিচারককে লক্ষ্য করে নিক্ষেপ করলে সেটি বিচারকের সামনের টেবিলের কাচের ওপর পড়ে কিছু অংশ ভেঙে যায় এবং অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। শাহাদাত আলী পালানোর চেষ্টা করলে তাকে লোকজন ধরে ফেলে। এর ১০ মিনিট আগে মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে লাল রঙের জ্যামিতি বক্সে রক্ষিত বোমা ছুড়ে মারা হয়।এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।
৩ অক্টোবর ২০০৫:লক্ষ্মীপুর, চাঁদপুর এবং চট্টগ্রামের কোর্টে বোমা বিস্ফোরণ। নিহত ৩ জন, লক্ষ্মীপুর কোর্টের ১ জন বিচারকসহ আহত হন ৩৮ জন।
১৪ নভেরম্বর, ২০০৫: ঝালকাঠিতে বিচারক সোহেল আহমেদ চৌধুরীর ও জগন্নাথ পাঁড়ি’কে বোমা হামলা করে খুন করা হয়। হাশলা চালায় জেএমবি।
২৯ নভেম্বর, ২০০৫: গাজিপুরের জেলা বার এসোসিয়েশন অফিসে জঙ্গি সদস্য আদাস আত্মঘাতি বোমা হামলা চালায়। এতে ৪ জন্য আইনজীবীসহ মোট নিহত হয় ৮ জন। আদাস জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।
৮ ডেসেম্বর, ২০০৫: আত্মঘাতি বোমা হামলায় ৮ জন নিহত। হামলা চালানো হয় উদিচী ও শত দল শিল্পগোষ্ঠীর অফিসে। হামলা চালায় জেএমবি।
২৭ ফেব্রুয়ারি, ২০০৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন আজাদের উপর চালায় জঙ্গি সংগঠন জেএমবি 
এপ্রিল ২০০৪-জানুয়ারি ২০০৫: বাংলা ভাই কম করে ২৪ জনকে হত্যা করে এবং ৩০০ লোকের উপর নির্যাতন চালায় রাজশাহি জেলায়।
২১ মে, ২০০৪: ২১ মে ২০০৪ সিলেটে হজরত শাহজালালের মাজারে ব্রিটিশ হাইকমিশনারের ওপর আর্জেস গ্রেনেড হামলা। নিহত ২, হাইকমিশনারসহ আহত হয় ৭০। হামলা চালায় জঙ্গি সংগঠন হুজি।
২৭ জুন, ২০০৪: খুলনায় দৈনিক জন্মভূমির অফিসে বোমা বিস্ফোরণে সাংবাদিক হুমায়ুন কবির বালু নিহত হন।
৭ আগস্ট ২০০৪ সিলেটে গুলশান হোটেলে আর্জেস গ্রেনেড বিস্ফোরণে ১ জন নিহত ও ৪০ আহত।
২১ অগাস্ট, ২০০৪: বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় ২৩ জন নিহত আহত শতাধিক। হামলা চালায় জঙ্গি সংগঠন হুজি।
১৬ নভেম্বর, ২০০৪: মৌলভীবাজারে যাত্রা প্রদর্শনীতে বোমা বিস্ফোরণে আহত ১০ জন।
২৪ ডিসেম্বর, ২০০৪: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রেফেসর ইউনুস আলীকে হত্যা করা হয়। হত্যা করে-জেএমবি/শিবির।
১ মার্চ, ২০০৩: খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কর্তব্যরত পুলিশের ওপর বোমা হামলা। নিহত হয় ১, কয়েকজন আহত হয়।
২৬ সেপ্টেম্বর, ২০০২: সিরাজগঞ্জে আওয়ামী লীগের জনসভায় বোমা বিস্ফোরণের ঘটনায় চার জন মারা যায়।
৭ ডিসেম্বর, ২০০২: ময়মনসিংহে ৪টি সিনেমা হলে একযোগে বোমা হামলায় ১৭ জন নিহত হয়। হামলা চালায় জেএমবি
১৪ এপ্রিল, ২০০১: রমনা বটমূলে বোমা হামলায় ১০ জন নিহত। হামলা চালায় জঙ্গি সংগঠন হুজি।
৬ মার্চ, ১৯৯৯: যশোরে উদীচি অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত। হামলা চালায় জঙ্গি সংগঠন হুজি।
৮ অক্টোবর, ১৯৯৯: খুনলা শহবে আহমদিয়া মসজিদে বোম হামলায় ৮ জন নিহত। হামলা চালায় জঙ্গি সংগঠন হুজি।
রমনা বটমূলে বোমা হামলা
বিশ্বের জঙ্গিবাদের ঢেউ বাংলাদেশেও ধাক্কা দিচ্ছে। বাংলাদেশে বর্তমান যে জঙ্গিবাদ তার শেকড় খুঁজতে গেলে আমাদের দৃষ্টি নিতে হবে তালেবানের উত্থানের সময়টিতে। ৮০-এর পর বাংলাদেশ থেকে অনেক ইসলামিক যোদ্ধা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে আফগানিস্তানে যায়। যুদ্ধে অনেকে নিহত হয় অনেকে যুদ্ধ শেষে ফিরে আসে। তালেবান হল সুন্নি ওহাবী গোষ্ঠী। যারা তালেবানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে তারা যুদ্ধে যাওয়ার আগে ওহাবী কিংবা সালাফি ছিল কিনা তা নিশ্চিতভাবে বলা না গেলেও তারা যে ফিরে আসার সময় ওহাবী মতবাদ মাথায় করে নিয়ে এসেছে তা স্পষ্টভাবে বলা সম্ভব। দেশে এসে তারা বিভিন্ন মাদ্রাসা, মসজিদ তৈরি করে কেউ বা মসজিদ মাদ্রাসার প্রধান হয়ে বসে। সুতরাং মাদ্রাসায় ইসলামিক শিক্ষার নামে বলে বলে ওহাবী মতবাদের প্রসার আর মসজিদের খুতবায় চলে ওহাবীদের পক্ষে প্রচার। বাংলাদেশে জঙ্গিবাদের বীজ বপনের কাজটি হয়েছে সেসময়।
সময়ের পরিক্রমায়, রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় ও মদদে চলে জঙ্গিবাদ বিস্তার। বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তারে বিভিন্ন এনজিও, দাতবসংস্থা থেকে শুরু করে বিভিন্ন ইসলামপন্থী সংগঠন ও ব্যাংক প্রত্যক্ষভাবে জড়িত। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ যে জঙ্গিবাদের বিস্তার হয়েছে তা একদিনে হয়নি। রুট লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে জঙ্গি-মতবাদের বিস্তার করে চলছে। ফলে বিভিন্ন সময় সরকার এসব সংগঠন কিংবা দলকে নিষিদ্ধ ঘোষণা করেও তাদের কার্যক্রম বন্ধ করতে পারেনি। যুদ্ধাপরাধী দল জামাতী ইসলামের ছাত্র সংগঠন জঙ্গিবাদের সৈন্য সংগ্রহের প্রাথমিক স্তর হিসেবে কাজ করলেও বর্তমানে অনেক জিহাদী কিংবা জঙ্গি জামাত কিংবা শিবির ত্যাগ করে আরো বেশি রেডিক্যাল সংগঠনের সাথে যুক্ত হচ্ছে। এর মূল কারণ মতবাদ ও কার্যক্রম সম্পর্কে ভিন্ন-পন্থায় বিশ্বাসী। আমরা স্মরণ করতে পারি সারা দেশে বোমা হামলা করে জানান দেওয়া জেএমবি দলটির কথা। যারা সবাই ছিল জামাত, শিবিরের সাবেক সদস্য।
নিচে আমরা দেখব জঙ্গিবাদ বিস্তারে বিভিন্ন সংগঠন, দলকে নিষিদ্ধে তালিকা। এছাড়াও থাকছে বিভিন্ন সময় জঙ্গিগোষ্ঠীর হামলায় আহত ও নিহতদের পরিসংখ্যান। ব্লগটি বাংলাদেশের জঙ্গি হামলার প্রতিটি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করা হয়েছে। ভবিষ্যতেও লিপিবদ্ধ করা অব্যাহত থাকবে।
উগ্রবাদী দলগুলো নিষিদ্ধের তালিকা
২০০৩: ছয়টি উগ্রবাদী দলকে নিষিদ্ধ ঘোষণা।
২০০৯ এপ্রিল মাসে সাতটি সংগঠনকে কালো তালিকাভুক্ত করেছিল সরকার:
হিজবুত তাহরীর, ইসলামি সমাজ, ওলেমা আঞ্জুমান আল বাইনিয়াত, ইসলামিক গণতন্ত্র দল, তওহিদ ট্রাস্ট, তামির উদ্দীন এবং আল্লাহ দল।
২০১৩ সালের অগাস্টে আরো দুইটি দলকে কালো তালিকাভুক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রনালয়:
শাহদাত-ই নবয়ুত ও আল মারকজুল আল ইসলাম
২৩ জেলায় জঙ্গি তৎপরতা :
গোয়েন্দাদের তথ্যানুযায়ী রাজশাহী, চুয়াডাঙ্গা, বগুড়া, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সাতক্ষীরা, গাজীপুর, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, ফরিদপুর, পাবনা, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার, টেকনাফ ও সিলেট জেলায় এখনো জঙ্গি তৎপরতা অব্যাহত রয়েছে।
নিষিদ্ধ চারটি আত্মস্বীকৃত জঙ্গি প্রতিষ্ঠান:
শাহাদাত-ই-আল হিকমা (2004), জমিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি,2005), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি,2005) ওহরকাতুল জিহাদ (2005)!
শুধুমাত্র বাংলাদেশেই ৩০টি কিংবা তারও বেশি জঙ্গী সংগঠনের অস্তিত্ব রয়েছে উল্লেখযোগ্য সংগঠনগুলো:
মুজাহিদ অফ বাংলাদেশ, কালো তালিকাভুক্ত ইসলামী সমাজ, দাওয়াতে ইসলাম, ওলামা আঞ্জুমান আল বাইয়্যিনাত, ইসলাম ও মুসলিম, হেফাজতে ইসলামী বাংলাদেশ, আল হারাত আল ইসলামিয়া, জামায়াতুল ফালাইয়া, তাওহিদী জনতা, বিশ্ব ইসলামী ফ্রন্ট, জুম্মাতুল আল সাদাত, শাহাদাত-ই-নবুওয়াত, জামায়াত-ই-ইয়াহিয়া আল তুরাত, জইশে মোস্তফা বাংলাদেশ, আল জিহাদ বাংলাদেশ, ওয়ারাত ইসলামিক ফ্রন্ট, জামায়াত-আল-সাদাত, আল খিদমত, হরকত-এ ইসলাম আল জিহাদ, মুসলিম মিল্লাত শারিয়া কাউন্সিল, ওয়ার্ল্ড ইসলামিক ফ্রন্ট ফর জিহাদ, জইশে মোহাম্মদ, আল ইসলাম মার্টায়ারস ব্রিগেড, লস্কর-ই-তৈয়্যবা, হিযবুল্লাহ ইসলামী সমাজ, হরকাতুল মুজাহিদীন, নুসরাতুল মুসলেমিন, ইসলামী জিহাদ আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির।
আন্তর্জাতিক রাজনৈতিক জঙ্গি সংগঠনগুলো:
পাকিস্তানের লস্করই তাইবা, হরকত উল মুজাহিদ, জম্মু ও কাশ্মির স্বাধীনতা ফ্রন্ট (LKLF), জোশ-ই মুহাম্মদ (JeM), জোশ-ই মোস্তফা, ভারতের কাশ্মীর ভিত্তিক সংগঠন-আসিফ রেজা কমান্ডো ফোর্স (ARCF), তাহরিক-ই-জাভেদ-ইসলামি কাশ্মির (TJI), হরকতুল জিহাদুল ইসলামি, হিজবুত-উল-মুজাহেদিন, হেজবি ইসলামি, জামাত-উল-মুজাহেদিন এবং হরকত-উল-আনসার।
মায়ানমার ভিত্তিক জঙ্গি গ্রুপ:
রোহিঙ্গা সংহতি সংস্থা -Rohingya Solidarity Organisation (RSO)

রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি: Revival of Islamic Heritage Society (RIHS)
প্রকাশ্যে জঙ্গিদলের উত্থান পর্ব:
৩০ এপ্রিল, ১৯৯২: জঙ্গি সংগঠন হুজি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দল তৈরির ঘোষণা দেয়।
সশস্ত্র হামলা:
আওয়ামীলীগের নেতৃত্বে ১৪ দলের আমল:

২০১৫
১১ জানুয়ারি, ২০১৫: হিজাবের জের ধরে চট্টগ্রামে নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষিকা অঞ্জনা দেবীকে হত্যা করে শিবির/জেএমবি।
২০১৪
৩০ মার্চ, ২০১৪: ফেসবুকে লেখালেখির কারণে রায়হান রাহি ও উল্লাহ দাসের উপর আক্রমণ করে শিবির। 
২০১৩
১৩ জানুয়ারি, ২০১৩: উত্তরায় ব্লগার আসিফ মহিউদ্দীনের উপর হামলা করে আনসারউল্লাহ।
২০১২
জানুয়ারি ২০১২: সেনা বাহিনীর বয়ান অনুসারে সেনা বাহিনীতে ক্যু করার চেষ্টা করে জঙ্গি সংগঠন হিজবুত তাহরী
২০০৯
২০০৯ সালে গাজীপুরের পুলিশ সুপারের সম্মেলনে গ্রেনেড হামলায় ১২ জন আহত হয়।
তত্ত্বাবধায়ক সরকারের আমল:
২০০৭
১১ এপ্রিল ১১, ২০০৭: ঝালকাঠি পাবলিক প্রোসিকিউটর হায়দার হোসেন-কে গুলি করে হত্যা করে জেএমবি।
বিএনপি ও জামাত জোট সরকারের আমল:
২০০৬
৩ ফেব্রুয়ারি, ২০০৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ তাহের আহমদকে উপর আক্রমণ করে হত্যা করে শিবির/জেএনবি।
২০০৫
১৭ অগাস্ট, ২০০৫: সারা দেশে ৬৩ জেলায় ৫১১টি স্থানে একযোগে বোমা হাশলায় ২ জন নিহত ও ২ শতাধিক মানুষ আহত হয়। হামলা চালায় জেএমবি।
২০০৪
১২ জানুয়ারি ২০০৪: হযরত শাহজালাল (র:) মাজার প্রাঙ্গণে বোমা হামলা হয়। এতে সাত জন নিহত হয়।
২০০৩
১৭ জানুয়ারি ২০০৩-এ টাঙ্গাইলের সখিপুরের ফালুচাঁদ ফকিরের মাজারের মেলায় বোমা বিস্ফোরণ। নিহত ৭, আহত হয় ৮।
২০০২
২০০২ সালে সিরাজগঞ্জ ও সাতক্ষীরায় বোমা হামলার ঘটনায় ১৫ নিহত হয়।
তত্ত্বাবধায়ক সরকারের আমল:
সেপ্টেম্বর ২৩, ২০০১: বাঘের হাটের মোল্লাহাটের খলিলুর রহমান ডিগ্রি কলেজে রিমোট কন্টোলে নিয়ন্ত্রিত শক্তিশালী বোমা বিস্ফোরণে ৮ জন নিহত, ৫০ জন আহত হয়। বোমা হলামার দায় স্বীকার করে জেএবি ও জঙ্গি সংগঠন হুজি।
আওয়ামী লীগের আমল:
২০০১
২০ জানুয়ারি, ২০০১: সিপিবি’র মিটিংয়ে বোমা হামলায় ৫ জন নিহত। হামলা চালায় জঙ্গি সংগঠন হুজি।
২০০০
২০ জুলাই, ২০০০:গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনার জনসভায় ৭৬ কেজি ওজনের পুঁতে রাখা বোমা উদ্ধার করা হয়। জনসভা শুরুর আগেই এই শক্তিশালী বোমাটি উদ্ধার হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা থেকে বেঁচে যায় দেশ। জঙ্গি সংগঠন হুজি এতে জড়িত ছিল
১৯৯৯
১৮ জানুয়ারি, ১৯৯৯: কবি শামসুর রাহমানের উপর হাশলা করে জঙ্গি সংগঠন হুজি

শেখ মজিব এবং ''বঙ্গবন্ধু''

শেখ মজিব এবং ''বঙ্গবন্ধু''
শেখ মজিব একটি ''মিথ'' MYTH এবং ''বদ্ধমূল ধারণা'' গোছের মানুষ বলেই প্রতীয়মান হয়। শৈশব থেকে দেখে আসছি গৎবাধা জীবনাচারণ, ''বিশাল ব্যাক্তিত্ব'' ''জাতির জনক'' আরো কত উপাধী !!!!! ১৬ ডিসেম্বর, ২৬শে মার্চ, ১৫ই অগাস্ট সব জায়গায় একই 'রেকর্ড' বেজে চলেছে। স্বভাবতই আমার বালক মনে কখনই সন্দেহ জাগেনি শেখ মজিব সম্পর্কে। তখন মনে করতাম তিনিই একমাত্র অবিসংবাদিত নেতা, তিনিই নেতৃত্ব দিয়েছেন, তিনিই পাকিস্তান থেকে এই দেশ মুক্ত করেছেন। ধীরে ধীরে আমার শৈশবের বিশ্বাস ভাঙ্গতে শুরু করলো, আমি পড়লাম অনেক বই, দেখলাম অনেকের সাক্ষাত্কার যারা শেখ মজিবের সহচর্যে ছিলেন। ''তাজ উদ্দিন আমি প্রধানমন্ত্রী হতে চাই'' ''কোথায় আজ সিরাজ সিকদার'' ''জহিরের নিখোঁজের বিষয়ে ঘাটাঘটি করলে তুমিও নিখোজ হয়ে যাবে'' ''আমি স্বাধীনতা ঘোষণা করলে পাকিস্তানিরা রাষ্ট্রদ্রোহ মামলায় আমার বিচার করবে '' এই কয়েকটি উক্তি আমার বিশ্বাসে প্রচন্ড আঘাত করে। শেখ মজিবের নেতৃত্ব, মুক্তিযুদ্ধে অবদান সম্পর্কে মিথ ভাঙ্গতে শুরু করেছে, মানুষ জানছে। আমি অনেক মানুষকে দেখেছি ''বঙ্গবন্ধু'' শব্দটি শ্রদ্ধার জায়গা থেকে বলে আবার কেউ কেউ ''মানুষ বলে সেই জন্য বলেন''। দুর্ভাগ্যজনকভাবে আমি কোনো জায়গায় থাকতে পারলামনা।