Wednesday, 4 February 2026

অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের ইতিহাসের সফলতম সরকার।

আর মাত্র ৮দিন। এরপরেই বিদায় নিবে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের ইতিহাসের সফলতম সরকার। হ্যা এটা অস্বীকার করছিনা যে এ সরকারের বিভিন্ন ভুল, সীমাবদ্ধতা বা ব্যর্থতা ছিলো। বিশেষ করে আইনি পরিস্থিতি উন্নয়নে। কিন্তু যে দেশের একটা পুলিশ বর্তমান সরকার কে দেখতে পারে না, একজন কনস্টেবল পর্যন্ত ঠিক মতো সহযোগীতা করে না সেই দেশের আইন ব্যবস্থার আপনি কীভাবে উন্নতি করবেন? এর বাইরে আরেকটা বড় ব্যর্থতা তারা বিচার নিশ্চিত করতে পারে নি। কিন্তু বিচার নিশ্চিত করা কী অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নাকি বিচারকের কাজ? এখানে হস্তক্ষেপ করলে ঠিকই বলতেন ইউনুস সরকার গণতন্ত্র পছন্দ করে না। পুলিশকে চাপ দিয়ে তাও কিছু লীগের দোসরকে জেলে ডুকানো যায় কিন্তু ২ দিন পর আবার বিচারকরা এদের জামিন দিয়ে দেয় এখন এখানে সরকারের অনৈতিক উপায়ে চাপ দেওয়া ছাড়া নৈতিক ভাবে কিছু করার ছিলো বা আছে? এরপর আসি মানুষের এক্সপেকটেশনে। সত্যি কথা বলতে বেশিরভাগ মনে করছে হাসিনা পালানোর পর ইউনুস সাহেব এসে কোন যাদুর মাধ্যমে এক বছরে বাংলাদেশকে আমেরিকা বা ইউরোপ বানিয়ে দিবে। কিন্তু একবছরের মধ্যে একটা দেশর কতটুকু দৃশ্যমান পরিবর্তন সম্ভব? তবুও তাদের চেষ্টার কমতি ছিলো না। কিন্তু যতই তারা চেষ্টা করছে ততই আমরা বাঁধা দিয়েছি। বড় বড় আমলা থেকে ব্যবসায়ি এদের চাপ তো বিভিন্ন বিষয়ে সবসময় ছিলো সাথে জনগণের চাপ। পলিথিন বন্ধ করতে চাইলে আন্দোলন, সেন্ট মার্টিন দ্বিপ বাঁচাইতে চাইলো তাও ঝামেলা, বন্দরকে দূর্ণীতি মুক্ত করতে চাইলো তাও আন্দোলন। কার সহযোগিতা পাইছে এই সরকার? ভালোই হইতো যদি এই সরকার একচুয়াল উন্নয়ন না করে হাসিনার মতো দৃশ্যমান উন্নয়ন করতো এবং অর্থনীতির অবস্থা আরো বাজে করতো। কারণ বাংলাদেশের মানুষ একে তো অশিক্ষিত । এদের সামনে বিশাল শাইনি বাটপ্লাগ রাখলেই এরা খুশি কিন্তু একটু পর এই বিশাল শাইনি চকচকা বাটপ্লাগ যে তাদের বাটেই প্রবেশ করবে তা তারা ভুলে যায়। কিন্তু যেসব যায়গায় একটু কম বাঁধা পেয়েছে সেখানে দেদারসে উন্নতি করেছে সরকার। আই মিন এক বছরে এই পরিমাণ পরিবর্তন সম্ভব তা আমার নিজের বিশ্বাস করাই কষ্টকর। এই যেমন ধরেন হাসিনা এবং তার গঙের লুট করা ৮ ব্যাংককে সরকার সেইফ করছে, আকাশে ভাসতে থাকা স্যাটালাইট থেকে এই প্রথম লাভ আনছে সরকার। বাংলাদেশ বিমান ইতিহাসের সর্বোচ্চ লাভ করছে। চট্টগ্রাম বন্দর ও ইতিহাসের সর্বোচ্চ লাভ করছে। এর বাইরে বিদেশি বিনোয়গ থেকে শুরু করে কয়েকশ সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন। বিভিন্ন বড় বড় প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা সেইফ করছে। রিজার্ভ বাড়াইছে। এত কিছু কোন সরকার এক বছরে তো দূরে থাক পাঁচ বছরেও করে নাই এবং ভবিষ্যতেও করতে পারবেনা। এরপরে তো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। আমাদের মানসম্মান, ডিগনিটি ফিরিয়ে দিয়েছে এ সরকার। এ সরকারের আমলে বাংলাদেশ যেভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে এবং ইন্ডিয়ার আদিপত্যের বিরুদ্ধে দাড়াইছে তা আর কার সময় দেখছেন? এন্ড মার্ক মাই ওয়ার্ড ফিউচারেও দেখবেন না। এ সরকারের হাতে সময়, সুযোগ এবং দেশবাসী সহ সকলের সুযোগ থাকে আমরা হয়তো আরো অনেক কিছু দেখতে পারতাম। কিন্তু লেটস বি রিয়েল, একটা গণ-অভ্যুত্থানের পরে একটা দেশ যে পরিমাণ বাজে অর্থনৈতিক, সামাজিক অবস্থার মধ্যে দিয়ে যায় এবং যে পরিমাণ সাফার করে তার ১% ও আমরা করি নাই। এসবের জন্য এবং বাংলাদেশর ভবিষ্যত কে আরেকটু ব্যাটার করার জন্য যে পরিমাণ এফোর্ট এ সরকার দিছে তার জন্য আমি কৃতজ্ঞ ইউনুস সাহেব এবং তার উপদেষ্টাদের প্রতি। (এ সরকার এই এক বছরে হাজার হাজার কাজ করছে। যে পরিমাণ বড় বড় কাজ করছে তার ১% আমার পক্ষে একটা পোস্টে উল্লেখ করা সম্ভব না। কিন্তু আজ মিডিয়া ট্রায়াল আর অজ্ঞতার কারণে ইতিহাসের সবচেয়ে সফলতম সরকারের আমলে আমাকে শুনতে হয় হাসিনার আমলেই দেশ ঠিক ছিলো।

No comments:

Post a Comment