Tuesday, 24 March 2026

স্বপ্নের রাষ্ট্র 'পাকিস্তান'

তেইশে মার্চ ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাব দিবস। পাকিস্তানীরা এ দিনটিকে প্রজাতন্ত্র দিবস বা পাকিস্তান ডে হিসেবে পালন করে। পাকিস্তান আমলে আমরাও করতাম। এখন আর করিনা। করলেও দোষ ছিলনা। কেননা এই অভিন্ন ইতিহাস ও সংগ্রামের অংশীদার ছিলেন আমাদের পূর্বপুরুষেরাও। ইতিহাসের কোনো ভূমিকা বা গৌরব থেকে বিচ্ছিন্ন থাকা এবং ইতিহাসকে খণ্ডিত করার ফল ভালো হয় না। আমরা কোনো দিবস পালন না করলেও এর তাৎপর্য নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ ও পর্যালোচনাটা অন্তত থাকা উচিৎ। সব দেশেই সেটা হয়। রাজনীতিবিদেরা এড়িয়ে গেলেও একাডেমিশিয়ান, ইতিহাসবেত্তা ও গবেষকেরা সেটা করেন। আমাদের দেশে সেটাও হয় না। আমরা হাজার বছরের চিরায়ত ইতিহাসের ভুয়া আওয়াজ দিয়ে আমাদের ভুল-ভাল ও মতলবি ইতিহাসের শুরুই করি বিংশ শতাব্দির পঞ্চাশের দশক থেকে। লাহোর প্রস্তাব নিয়ে অনেকের অনেক রকম বিশ্লেষণ রয়েছে। বিশদ পর্যালোচনায় না গিয়ে এ সম্পর্কে আমি একটু তির্যক অবস্থানে দাঁড়িয়ে আমার নিজের সামান্য কিছু পর্যবেক্ষণ তুলে ধরছি। 🔴 ইতিহাসের অনেক ব্যাখ্যাহীন বাস্তবতা থাকে। 'লাহোর প্রস্তাব' হিসেবে খ্যাত ঐতিহাসিক রেজুলিউশানটির মুসাবিদা রচনা করেছিলেন মুহাম্মদ জাফরুল্লাহ্ খান। উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানের পর মুসলমানদের জন্য স্বতন্ত্র স্বাধীন আবাসভূমির প্রস্তাবের খসড়া রচনাকারী জাফরুল্লাহ্ খান শিয়ালকোটের এক কাদিয়ানি বা আহমদিয়া সম্প্রদায়ের সন্তান ছিলেন। মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমির বিরোধিতাকারী ধর্মতাত্ত্বিক রাজনীতিবিদ সৈয়দ আবুল আলা মওদুদী পরবর্তীকালে পাকিস্তানে এসে বসত গড়েন এবং কাদিয়ানি-বিরোধী আন্দোলন শুরু করেন। সেই আহমদিয়াদেরকে জুলফিকার আলী ভুট্টোর সরকার পাকিস্তানে অমুসলিম ঘোষণা করে। 🔴 ১৯৪০ সালে নিখিল ভারত মুসলিম লীগের লাহোর কনফারেন্সে আমাদের শেরে বাঙ্গলা এ.কে ফজলুল হক লাহোর প্রস্তাব পাঠ করেন এবং লাহোর প্রস্তাবের উত্থাপক হিসেবে ইতিহাসে স্বীকৃতি অর্জন করেন। লাহোর প্রস্তাবে 'পাকিস্তান' শব্দটির উল্লেখ না থাকলেও পরে এই প্রস্তাব 'পাকিস্তান প্রস্তাব' নামেও পরিচিতি অর্জন করে। বাঙলাভাষী মুসলিম লীগ নেতা ফজলুল হক এই প্রস্তাবের উত্থাপক হলেও সর্বভারতীয় কেন্দ্রীয় মুসলিম লীগ এ প্রস্তাবের যে ব্যাখ্যা দেয় তার সঙ্গে মুসলিম লীগের বাঙলাভাষী অন্য তিন নেতা দ্বিমত পোষণ করেন। আবুল হাশিম দাবি করেন, লাহোর প্রস্তাব অনুসারে ইন্ডিয়ার পূর্ব ও উত্তর-পশ্চিম প্রান্তে দু'টি পৃথক মুসলিম রাষ্ট্র গড়তে হবে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গবিভাজনের বিরোধিতা করে অখণ্ড বাংলা প্রদেশকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার কথা বলেন। আব্দুল হামিদ খান ভাসানী পূর্ববঙ্গের সঙ্গে আসামকেও পাকিস্তানভূক্ত করার দাবি জানান। 🔴 মুহাম্মদ আলী জিন্নাহ্'কে পাকিস্তানের রূপকার হিসেবে 'কায়েদে আযম' বা মহান নেতা হিসেবে অভিহিত করা হয়। তবে তিনি পাকিস্তান নামটির উদ্ভাবক নন। কবি-দার্শনিক মুহাম্মদ ইকবালকে বলা হয় পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা। তিনিই প্রথম ১৯৩০ সালে এলাহাবাদে প্রদত্ব ভাষণে ভারতের মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার কথা বলেন। তবে পাকিস্তান নামটি তাঁরও দেয়া নয়। ইকবালের স্বপ্নের ভারতীয় মুসলিমদের সেই রাষ্ট্রের প্রস্তাবিত কাঠামো ছিল পাঞ্জাব, সিন্ধু, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তানের সমন্বয়ে। বেঙ্গলের অন্তর্ভূক্তির কথা তাতে ছিল না। 🔴 ১৯৩৩ সালে কেম্ব্রিজ-এ আইন পড়ুয়া পাঞ্জাবি ছাত্র চৌধুরী রহমত আলী ভারতীয় মুসলমানদের স্বপ্নের রাষ্ট্রের 'পাকিস্তান' নামটি প্রথম উদ্ভাবন করেন। পাঞ্জাবের P, আফগান উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ (আফগানিয়া)-এর A, কাশ্মিরের K, সিন্ধু বা Indus region-এর I (আই) এবং বেলুচিস্তানের STAN নিয়ে PAKISTAN রাষ্ট্রের নামকরণ করেছিলেন তিনি। এর ভেতরেও বেঙ্গল ছিল না। চৌধুরী রহমত পূর্বভারতে বাঙলাভাষী মুসলমানদের জন্য 'বাঙ্গিস্তান' নামে এবং দাক্ষিণাত্যের মুসলমানদের জন্য 'ওসমানিস্তান' নামে পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব করেছিলেন। ১৯৭১ সালে বাঙ্গিস্তান নামে না হলেও অন্য নামে আমরা সে রাষ্ট্র স্থাপন করি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে, ইন্ডিয়ার সহায়তায় যুদ্ধজয়ের মাধ্যমে। 🔴 পাকিস্তান গঠিত হয়েছিল হাজার মাইল দূরের দু'টি অঞ্চল নিয়ে। ইন্ডিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশ - পাঞ্জাবের অংশ বিশেষ, সিন্ধু, আফগানিস্তানের পাখতুন এলাকার উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তান এবং ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ বেঙ্গলের পূর্ব অংশের সমন্বয়ে। আমাদের প্রদেশটির নাম ছিল পূর্ব বঙ্গ বা ইস্ট বেঙ্গল। তাজ্জব ব্যাপার হচ্ছে, এই পূর্ব বঙ্গের লোক বলে পরিচিত দু'জন নেতাই কিন্তু এই পূর্ব বঙ্গ নামটাও মুছে দিয়ে এই প্রদেশের নাম দেন পূর্ব পাকিস্তান। এরা হলেন বগুড়ার মোহাম্মদ আলী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ১৯৫৫ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আলী এক ইউনিট ব্যবস্থা প্রবর্তন করে পশ্চিমের চার প্রদেশকে একত্র করে পশ্চিম পাকিস্তান নামে এক প্রদেশ বানান। আর পূর্ব বঙ্গের নাম দেন পূর্ব পাকিস্তান। মোহাম্মদ আলীর আইন মন্ত্রী হিসেবে সোহরাওয়ার্দী ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র রচনা করেন এবং তাতে এই ব্যবস্থাকে বৈধতা দেন। ব্রিটিশ ডোমিনিয়ন হিসেবে সৃষ্ট পাকিস্তান এই শাসনতন্ত্রের আলোকে রিপাবলিক বা প্রজাতন্ত্রের মর্যাদা অর্জন করে। সোহরাওয়ার্দী রিপাব্লিকের প্রথম প্রধানমমন্ত্রী হন। সোহরাওয়ার্দীকে হটিয়ে ইস্কান্দর মীর্জা এবং তাকে হটিয়ে জেনারেল আইউব ক্ষমতা দখল করেন। আইউব শাসনতন্ত্র স্থগিত করলেও এক ইউনিট ও পূর্ব পাকিস্তান নামকরণ ঠিক রাখেন এবং মূলতঃ তার হাতেই এই পরিকল্পনা কার্যকারিতা পায়। 🔴 পাকিস্তান শব্দটি উদ্ভাবন ও মুসলিম লীগ গঠনেরও আগে ভারতীয় মুসলিমদের জন্য আলাদা বাসভূমির ধারণা প্রথম তৈরি হয় এবং ধীরে ধীরে তা বিকশিত হতে থাকে প্রধানত আলীগড় মুসলিম ইউনিভার্সিটিকে কেন্দ্র করে। সেই আলীগড় বা উত্তর প্রদেশ স্বতন্ত্র মুসলিম আবাসভূমির বাইরে রয়ে যায়। পাকিস্তান আন্দোলন ও মুসলিম লীগ গঠনে শিয়া ও আহমদিয়া সম্প্রদায়ের নেতারা এবং বাঙলাভাষী মুসলমানেরা নেতৃস্থানীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু কালক্রমে এরা সকলেই পাকিস্তানী সামরিক শাসকদের কাছে লাঞ্ছিত হতে থাকে। মুসলিম অধ্যুষিত ও মুসলিম শাসিত স্বাধীন বা স্বায়ত্বশাসিত দেশজ রাজ্যগুলো ভারত ছলে-বলে-কলে-কৌশলে দখল করে। ইন্ডিয়ার অন্যান্য প্রদেশে সংখ্যালঘু মুসলমানেরা অবর্ননীয় দুর্দশার মুখে পড়ে। 🔴 নৃতাত্ত্বিক পরিচয়ে আমরা সংখ্যাগুরু হওয়া সত্বেও আমাদের ওপর পাকিস্তানী শাসকদের বৈষম্য-নির্যাতন যেমন সত্য ছিল, তেমনই সমান সত্য হচ্ছে, আজকের বাংলাদেশ যদি ১৯৪৭ সালে পৃথক মুসলিম রাষ্ট্র পাকিস্তান-এর অন্তর্ভুক্ত না হ'তো তা'হলে আমাদের পরিণতিও ইন্ডিয়ার সংখ্যালঘু মুসলমানদের মতই হোতো। স্বাধীনতার স্বপ্ন আর দেখতে হতো না। 🔴 পাকিস্তানকে সাম্প্রদায়িক বা ধর্মীয় পরিচয়ভিত্তিক রাষ্ট্র হিসেবে যতই নিন্দা করা হোক না কেন, আসলে ব্রিটিশের ডিভাইড এন্ড রুল অপকৌশল উপমহাদেশে যে ঘৃণ্য সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু দলনের বাস্তবতা তৈরি করেছিল সংখ্যালঘু হিসেবে মুসলমানেরা তার ভিক্টিম ছিল এবং এ থেকে রেহাই পেতেই স্বতন্ত্র আবাসভূমির দাবি উত্থাপিত হয়েছিল। কেবল ধর্মীয় নয়, সংখ্যালঘুদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকারসহ সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব বিবেচনাতেই সে সময় পাকিস্তান অনিবার্য বাস্তবতা হয়ে উঠেছিল। ইংরেজ শাসক ও উপমহাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দল কংগ্রেসের পক্ষে সে বাস্তবতা অস্বীকার বা রোধ করা সম্ভব ছিল না। 🔴 ১৯৭১ সালে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলকে যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশ নামের আলাদা রাষ্ট্র গড়েছি। তবে এই রাষ্ট্রের চরিত্র, কোর ভ্যালুজ বা অন্তর্নিহিত মূল্যবোধসমূহ, জাতীয় ঐক্যসূত্র, রাজনীতি, শাসনপদ্ধতি, প্রতিবেশী সহ বিশ্বের নানান চরিত্রের তাবৎ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, নাগরিক অধিকার, প্রশাসন ও বিচার ব্যবস্থা, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সমূহের অধিকার-মর্যাদা-নিরাপত্তা সহ কোনো কিছুই আমরা স্থির ও অটল ভাবে সুনির্ধারিত ও সুবিন্যস্ত করতে পারিনি। অনেক বিতর্কের এখনো নিষ্পত্তি বা নিরসন করতে পারিনি আমরা। জাতি ও রাষ্ট্রগঠন এবং এর পরিকাঠামো নির্মাণের প্রক্রিয়া এখনো অসমাপ্ত ও চলমান। উপসংহারে পৌঁছাবার বাকি পথ এখনো সামনে পড়ে রয়েছে। 🟢 courtesy: Maruf kamal khan

Thursday, 19 March 2026

বিএনপির ২০৩১ সালের নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর সকল আয়োজন !

রেড এলার্ট !! ২০৩১ সালের নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর সকল আয়োজন এখনই সম্পন্ন করে রাখতেছে বিএনপি! প্রথমে জুলাই সনদ ও গণভোটে জনগণের রায় প্রত্যাখ্যান করেছে বিএনপি সরকার। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হাই কোয়ালিফাইড ভিসিদের প্রত্যাহার করে দলীয় ভিসি নিয়োগ দিচ্ছে। দ্যান, সিটি কর্পোরেশন ও ৪২ টি জেলা পরিষদে (মেয়র/কাউন্সিলর) নির্বাচন দেয়ার পরিবর্তে দলীয় প্রশাসক নিযুক্ত করেছে বিএনপি। এবার উপজেলা পরিষদ ও পৌরসভায় একই কায়দায় দলীয় প্রশাসক নিয়োগের পথে হাঁটছে সরকার। প্রশ্ন হচ্ছে তারা চাইলেই তো নির্বাচন প্রভাবিত করে তাদের লোকদের বসাতে পারে। কিন্তু একেবারে কোন নির্বাচনই না দিয়ে এভাবে কোন স্বার্থে নিয়োগ দিতেছে! সেটাই তো? মূলত ১ বছর বা তার কিছু বেশি মেয়াদের জন্য প্রশাসক নিয়োগ দিচ্ছে। এরপর নির্বাচন দিবে এবং নিজেদের লোকদের জিতিয়ে আনবে। কারণ ৫ বছর পর যখন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, স্থানীয় প্রতিনিধিদের মেয়াদ আরও ১ বছর অবশিষ্ট থাকবে। তখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলেও প্রশাসন কে কন্ট্রোল করা কোন ব্যপারই হবে না। আবার চুপ্পুকেও রেখে দিতেছে বিএনপি। ১ বছর পর নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিবে। সে হিসেবে তাদের দলীয় রাষ্ট্রপতির মেয়াদও অবশিষ্ট থাকবে নির্বাচনে। ফলাফল হচ্ছে, নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার আসলেও সেটা হবে পুতুল সরকার। পুরো রাষ্ট্রযন্ত্র বিএনপি কব্জায় ই থাকবে। সো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে কোন চ্যালেঞ্জ ই ফেস করতে হবে না তখন। দেশে আবারও ঝেঁকে বসলো পুরনো ফ্যাসিবাদ। লড়াই-সংগ্রাম ই হয়তো এ যমিনের নিশ্চল নিয়তি!

Tuesday, 17 March 2026

একদিকে বলা হচ্ছে সংবিধান মানতে হবে, অন্যদিকে সেই সংবিধানেই নাই এমন একটি সরকার গঠন করা হয়েছে।

"শেখ হাসিনা দিল্লীতে পালিয়ে গিয়েছে, সংসদ ডিসল্ভ করে দেওয়া হয়েছে , সবাই রাষ্ট্রপতির কাছে গিয়েছে...” ইত্যাদি। জনাব সালাহ উদ্দীন আহমেদ তথ্য দিয়েছেন, কিন্তু তিনি কি ঠিক কিছু বলেছেন? (কমেন্টে দেখুন) । মোটেও না। গণঅভ্যুত্থানের পরে আমরা কোথায় দাঁড়িয়ে আছি—এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। কারণ ঘটনাগুলো খুব পরিষ্কার: একটি সরকার পতন হয়েছে, প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন, সংসদ ভেঙে গেছে—অর্থাৎ পুরানা রাজনৈতিক কাঠামো বাস্তবে অকার্যকর হয়ে পড়েছে। এই অবস্থায় স্বাভাবিক প্রশ্ন হওয়া উচিত ছিল—এখন রাষ্ট্র কে গড়বে? কীভাবে গড়বে? জনগণের ভূমিকা কী হবে? কিন্তু বাস্তবে যা ঘটেছে তা সম্পূর্ণ ভিন্ন। জনগণের আন্দোলনের ধারাবাহিকতা ধরে নতুন রাষ্ট্রগঠন প্রক্রিয়া শুরু না করে, পুরানা সংবিধান ও রাষ্ট্রব্যবস্থাই আবার জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। একটি তথাকথিত “উপদেষ্টা সরকার” গঠন করা হয়েছে—যার কোনো সাংবিধানিক ভিত্তিই নাই। এখানে একটা বড় ধরনের দ্বিচারিতা দেখা যায়: একদিকে বলা হচ্ছে সংবিধান মানতে হবে, অন্যদিকে সেই সংবিধানেই নাই এমন একটি সরকার গঠন করা হয়েছে। তাহলে আসলে কোনটা মানা হচ্ছে? —সংবিধান, না ক্ষমতা? কাদের ক্ষমতা? সেনাবাহিনী, বিএনপির উচ্চ পর্যায়ের নেতা ও রাষ্ট্রপতির? কালের কন্ঠে রাষ্ট্রপতির সাক্ষাৎকার পড়লে পরিষ্কার এটাই বাস্তব হিশাব? আরও বড় প্রশ্ন হলো—যদি সত্যিই সংবিধান মানা হয়, তাহলে নির্বাচন হওয়ার কথা নির্ধারিত সময় অনুযায়ী, ২০২৯ সালে। এখন নির্বাচন করার কথা উঠছে কেন? আবার যদি বলা হয় এটি গণঅভ্যুত্থানের ফল, তাহলে পুরানা সংবিধানের প্রশ্ন আসে কেন? , পুরানা সংবিধানের বৈধতা নিয়েই বা এত টানাটানি কেন? এই দুই অবস্থান একসাথে সত্য হতে পারে না। এই জায়গাটাতেই জনাব সালাহ উদ্দীন আহমেদের বক্তব্য অসম্পূর্ণ। তিনি ঠিকভাবে প্রশ্ন তুলেছেন—সংবিধান সবকিছুর উপরে নয়। কিন্তু তিনি বলেননি কেন এই সংবিধানই আবার রক্ষা করা হলো? কারা তা রক্ষা করলো? এবং কাদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হলো? বাস্তবতা হলো—রাষ্ট্রক্ষমতা কখনো শূন্য থাকে না। যখন একটি সরকার ভেঙে পড়ে, তখন নতুন ক্ষমতার বিন্যাস তৈরি হয়। সেই মুহূর্তে জনগণের হাতে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকে—কিন্তু সেই সুযোগটাই সবচেয়ে বেশি দখল করে নেয় সংগঠিত শক্তিগুলো: সেনাবাহিনী, বড় ব্যবসায়ী গোষ্ঠী, রাজনৈতিক এলিট। বাংলাদেশেও সেটাই হয়েছে। একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুরানা শাসনব্যবস্থা দুর্বল হয়ে পড়লেও, সেই শূন্যতা জনগণ পূরণ করতে পারেনি। বরং রাষ্ট্রপতি, সেনাবাহিনী, এবং প্রভাবশালী রাজনৈতিক ও অর্থনৈতিক গোষ্ঠীগুলো মিলে এমন একটি ব্যবস্থা দাঁড় করিয়েছে যাতে পু্রানা ক্ষমতার কাঠামো অক্ষত থাকে—শুধু মুখ বদলায়। এখানে “লুটেরা ও মাফিয়া শ্রেণী” কথাটা শুধু রাজনৈতিক স্লোগান না—এর বাস্তব অর্থ আছে। যারা রাষ্ট্রের মাধ্যমে সম্পদ দখল করেছে, ব্যাংক লুট করেছে, অর্থ পাচার করেছে—তাদের জন্য সবচেয়ে বড় ভয় হলো একটি সত্যিকারের নতুন রাজনৈতিক প্রক্রিয়া শুরু হওয়া। কারণ সেই প্রক্রিয়ায় জবাবদিহিতা আসতে পারে, আইনবিহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও আয়নাঘরের জন্য বিচার হতে পারে, লুট করে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার প্রশ্ন উঠতে পারে। যারা গুম, খুন, ভয়াবহ মানবাধিকার লংঘনের সঙ্গে জড়িত—তাদের জন্যও পুরানা সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার টিকে থাকা ও টিকিয়ে রাখা নিরাপদ ও জরুরি। কারণ নতুন করে জনগণের রাষ্ট্র গঠন হলে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার ও শাস্তির সম্ভাবনা রয়েছে। অতএব ত্রাণকর্তা হিশাবে জনাব সালাহ উদ্দিন আছেন। ভয় কি? তাই একটি বাস্তবসম্মত ব্যাখ্যা দাঁড়ায়—সংবিধান রক্ষা করা হয়েছে “আইনের প্রতি শ্রদ্ধা” থেকে নয়, বরং গণবিরোধী নির্দিষ্ট ক্ষমতার চরিত্র ও কাঠামোকে অক্ষত রাখার জন্য। এই সংবিধান এমনভাবে তৈরি, যেখানে প্রধানমন্ত্রীর হাতে প্রায় সব ক্ষমতা কেন্দ্রীভূত। এই কেন্দ্রীভুত ক্ষমতা ভাঙা মানে ক্ষমতার পুনর্বণ্টন—যা বর্তমান ক্ষমতাধারীরা কখনোই চাইবে না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে—গণঅভ্যুত্থান মানে শুধু সরকার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের ভিত্তি নতুন ভাবে গঠনের সুযোগ। সেই সুযোগে সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ হতো একটি গণপরিষদ নির্বাচন—যেখানে জনগণ সরাসরি নতুন গঠনতন্ত্র প্রণয়ণ করবে। এতে বিভিন্ন রাজনৈতিক শক্তি, এমনকি বিএনপির সাধারণ কর্মীসহ আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষই ভূমিকা রাখতে পারতো। কিন্তু সেই পথ নেওয়া হয়নি। কেন? কারণ সেই পথ অনিশ্চিত, নিয়ন্ত্রণের বাইরে, এবং লুটেরা-মাফিয়া শ্রেণীর ভীতির কারন হলো সেই পথ নেওয়া হলে বাস্তব ক্ষমতা জনগণের হাতে ফিরে আসতে পারে। সবশেষে প্রশ্নটা নৈতিকও। যারা জীবন দিয়েছে, যারা পঙ্গু হয়েছে, যারা রাস্তায় নেমে রাষ্ট্র বদলের স্বপ্ন দেখেছে—তাদের সেই ত্যাগ কি শুধু একটি সরকার বদলের জন্য ছিল? নাকি একটি নতুন, ন্যায়ভিত্তিক রাষ্ট্রের জন্য? এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে “সংবিধান মানতে হবে”—এই কথাটা বলা সহজ। কিন্তু বাস্তবতা হলো—একদিকে সংবিধান ভেঙে সরকার বানানো, অন্যদিকে সেই সংবিধান রক্ষার কথা বলা—এটা কোনো নীতির রাজনীতি না, এটা ক্ষমতার রাজনীতি। আমরা কি পুরান ক্ষমতা ব্যবস্থা ও কাঠামোর মধ্যে সামান্য একটি সংস্কার চাই, নাকি সত্যিকারের অর্থে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিশাবে গড়তে চাই? জনাব সালাহ উদ্দীন আহমেদ আসলে কি চান?

শেখ মুজিবের রক্ষীবাহিনী গুলি চালিয়ে ৩০ জনের বেশি মানুষকে হত্যা করে

ঠিক ৫২বছর আগে ১৯৭৪ সালের মার্চে দেশব্যাপী দুর্ভিক্ষ, চরম রাজনৈতিক অস্থিরতা, আওয়ামী লীগের নেতা–কর্মীদের দুর্নীতি, সিরাজ সিকদারের সর্বহারা পার্টির শ্রেণিশত্রু খতমের কর্মসূচি, জাসদের সরকারবিরোধী আন্দোলন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানামুখী তৎপরতায় টালমাটাল দেশের পরিস্থিতি। ওই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী এম মনসুর আলীর মিন্টো রোডের বাসভবন ঘেরাও কর্মসূচি দেয় জাসদ। সেদিন জাসদের আন্দোলনকারী কর্মীরা ঢাকার রমনা এলাকায় অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ মনসুর আলীর বাসভবন ঘেরাও করলে সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে ৩০ জনের বেশি মানুষকে হত্যা করে শেখ মুজিবের রক্ষীবাহিনী। এছাড়া আটক করা হয় জাসদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে। প্রসংগত, জাতীয় সমাজতান্ত্রিক দল গঠনের পরপরই জাসদ নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমানের জাতীয় রক্ষীবাহিনীর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। সেসময়ে জাতীয় রক্ষীবাহিনীর সদস্যরা বিরোধী রাজনীতিবিদদের বাড়িতে হামলা, লুণ্ঠন, নির্যাতন, হত্যা, বিরোধী মতাদর্শীদের গুম করা সহ বহু বেআইনি কাজে যুক্ত থাকার ব্যাপারে অভিযুক্ত ছিলেন। আজ ১৭ই মার্চ। শেখ মুজিবের জন্মদিন। তার শাসনামলের এমন এক ১৭ই মার্চের কাহিনি বলি। ১৯৭৪ সাল। ফেব্রুয়ারী মাসে জাসদ একটা কর্মসূচি ঘোষণা করে। মুজিব সরকারের ২৫ মাসে সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, ফ্যাসিবাদী কার্যকলাপ, গণনির্যাতন, খামখেয়ালীপূর্ণ শাসন, অপদার্থতা ও বিদেশী দাসত্বকে উল্লেখ করে তারা বিবৃতি দেয়৷ নানা দাবীদাওয়া দিয়ে সরকারকে ১৫ই মার্চ পর্যন্ত সময় দেয়। দাবীদাওয়াগুলো মেনে নেওয়ার জন্য। আল্টিমেটাম আরকি। কিন্তু মুজিব সরকার গুণেও না তাদেরকে! ফলে ১৭ মার্চ পল্টনে জাসদের উদ্যোগে জনসভা হয়। জলিল ও রব (বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলণকারী) অত্যন্ত জ্বালাময়ী বক্তৃতা দেয়। জনতা উত্তেজিত হয়ে ওঠে। সভা শেষ হতে না হতেই বিশাল মিছিল মিন্টো রোডের দিকে রওনা হয়। পুলিশ বাঁধা দিতে পারে এজন্য তিন ভাগে বিভক্ত হয়ে তারা এগিয়ে যায়। মিছিল গিয়ে থামে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীর বাড়ির সামনে। চারিদিকে স্লোগান চলতে থাকে। জাসদ চাচ্ছে একটা স্মারকলিপি দিবে। কিন্তু মন্ত্রী বাড়িতে নেই। কেরানিগঞ্জে গেছেন জনসভায়। এতে করে নেতাকর্মীরা বেশ ক্ষুব্ধ হয়। দু'একজন অতি উৎসাহী হয়ে গেইটে আগুন দিতে যায়। কিন্তু গেট তো লোহার, আগুন কী আর ধরে! হঠাৎ কয়েক ট্রাক বোঝাই করা পুলিশ ও রক্ষীবাহিনীর সদস্য এসে হাজির। কথা নেই, বার্তা নেই, সরাসরি গোলাগুলি শুরু করে! জনতা এলোপাতাড়ি দৌড়াদৌড়ি করতে থাকে। ইনু কমান্ড দেয়, 'সবাই শুয়ে পড়েন।' অনেকে তাই করে। কিন্তু গোলাবর্ষণ বন্ধ হয়নি। ফলে একটার পর একটা বডি নিচে পড়তে থাকে। সরকারি প্রেস নোটে বলা হয়, তিনজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে জলিল, রব, মমতাজ বেগম ও মাঈনউদ্দিন খান বাদল ছিলেন। আহত অবস্থাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়। জাসদ দাবি করে, অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বিভিন্ন বর্ণনায় আসে ২২ থেকে ৩৫ জন নিহতের কথা। মাঈনউদ্দিন খান বাদলের বাবা আহমদউল্লাহ খান ছিলেন পুলিশের ঢাকার তেজগাঁও অঞ্চলের ডিএসপি। বাদল পরে তাঁর কাছে শুনেছিলেন, ৪০-৫০টি লাশ রক্ষীবাহিনী ট্রাকে করে নিয়ে গেছে। রেফারেন্সঃ জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি

সংবিধান সংস্কার পরিষদের শপথ-সালাউদ্দিন আহমেদ।

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জামায়াতে ইসলামের সংসদ সদস্যরা আইন লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন শিলংয়ের প্রিয় বড় ভাই মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তার বক্তব্য অনুযায়ী, জামায়াতে ইসলামের সংসদ সদস্যরা আইন লঙ্ঘন করেছেন। যদি তাই হয়ে থাকে, তাহলে যিনি তাদের শপথ পড়ালেন তিনিই সবচেয়ে বড় আইন লঙ্ঘন করেছেন। যদি প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে গিয়ে আইন লঙ্ঘন করে থাকেন, তাহলে তাকে যারা শপথ পড়ানোর অধিকার দিয়েছে তারাই সবচেয়ে বড় আইন লঙ্ঘন করেছে। একজন আইনলঙ্ঘনকারীর হাতে, বেআইনি ব্যক্তির হাতে জাতীয় সংসদের শপথ বাক্য পাঠ করলে তাহলে বিএনপির সকল সংসদ সদস্যরাও এই আইন লঙ্ঘন করেছেন। সেই হিসেবে জাতীয় সংসদ এই মুহূর্তে অবৈধ এবং বেআইনি। বেআইনি সংসদে দাঁড়িয়ে কেউ মন্ত্রী দাবি করা তার চেয়েও বড় বেআইনি কাজ। এর চেয়েও বড় অপরাধ হচ্ছে—একজন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রদান করা; যা আরও জঘন্য বেআইনি। সংসদের নিয়ম-নীতি অনুযায়ী কোনো ব্যক্তি যদি বিবেকশূন্য হয় কিংবা বিকারগ্রস্ত হয়, তাহলে তিনি সংসদ সদস্য হিসেবে অযোগ্য এবং নির্বাচনেও অযোগ্য। সে হিসেবে আমার ধারণা, প্রিয় বড় ভাই সালাউদ্দিন আহমেদ সাহেব শিলং থেকে ফেরার সময় অসুস্থ অবস্থায় এসেছেন। তিনি যখন শিলংয়ে আশ্রয় নিয়েছিলেন, তখন মানসিক অসুস্থতার কথা বলে কে বা কারা তাকে আইন মেনে সংবিধান অনুযায়ী সেখানে রেখে এসেছিলেন—এ বিষয়টি তিনি জানেন না বলেই আশ্রয় নিয়েছিলেন। দেশে এসে তিনি সংবিধান সংস্কার কমিশনের বৈঠকগুলোতে যে বক্তব্য দিয়েছেন এবং যেসব বিষয়ে একমত হয়েছেন, সেগুলো এখন আবার ভুলে যাচ্ছেন এবং অস্বীকার করছেন। যারা তিন মাসের মধ্যে কোনো বিষয় ভুলে যায় এবং অস্বীকার করে, নিশ্চয়ই তারা অক্ষম ও অসুস্থ—এমনকি কিছু ক্ষেত্রে বিচারবুদ্ধিহীনও। এই অবস্থায় আমার ধারণা অনুযায়ী সালাউদ্দিন সাহেব সংসদ সদস্য হওয়ার সকল আইনগত যোগ্যতা হারিয়েছেন। আরেকটি বিষয় উল্লেখযোগ্য—সংবিধান নিয়ে এত বক্তব্য দেওয়া হলেও তার নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নির্বাচনী সমাবেশে গণভোটের পক্ষে রায় চেয়েছিলেন। গণপর্যায়ে যুক্ত হওয়ার ফলে সেই অর্থে তার কথার বাস্তবায়ন হয়েছে। কিন্তু এখন সেটি বাস্তবায়নে বিরম্বনা সৃষ্টি করা এক ধরনের প্রতারণার শামিল। সংবিধান অনুযায়ী কেউ যদি প্রতারণা করে, তাহলে তারা সংসদ সদস্য থাকতে পারেন কি না—সে প্রশ্ন রেখে গেলাম। যে সংবিধানের দোহাই দিয়ে শপথ পড়ে সংসদ সদস্য হয়েছেন, সেই সংবিধানের কোথাও কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ পড়ানোর নিয়ম নেই। জুলাই সনদের ভিত্তিতে স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন—এবং সে অনুযায়ী দুটি শপথ পড়ানো হয়েছে: একটি মাননীয় সংসদ সদস্য হিসেবে, আরেকটি মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এখানে শপথ যদি অবৈধ হয়, তাহলে দুটি শপথই অবৈধ হবে—না হলে একটিও হবে না। বরং সংবিধান অনুযায়ী দুটি শপথ গ্রহণ করে জামায়াতে ইসলামি, এমসিপি-সহ যারা এই শপথ নিয়েছেন তারাই সংসদের বৈধ সদস্য; বাকিরা সংবিধান অনুযায়ী অবশ্যই অবৈধ। আপনি এত সংবিধানের কথা বলেন—তাহলে সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদে ডেকে আনলেন না কেন? আমাদের মহামান্য “চুপ্পু” সাহেবের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি দেখেননি। যদি তাই হয়, তাহলে তিনিই তো এখনো প্রধানমন্ত্রী। তাহলে কোন আইনের ভিত্তিতে, কোন সংবিধানের ভিত্তিতে আপনারা এখন সরকারে বসেছেন? সংবিধান অনুযায়ী যারা এই অবৈধ কাজ করেছে তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় আইনে বিচার হওয়া উচিত। কিন্তু আপনারা কি নিজেদের বিচার করছেন, নাকি যারা ৫ আগস্ট পালিয়ে গেছে তাদের বিচার করছেন? যদি পালিয়ে যাওয়া গোষ্ঠীর বিচার করে থাকেন, তাহলে কোন আইনের ভিত্তিতে তাদের বিচার করছেন? সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি চুপ্পু সাহেব হন, তাহলে তার হাতে দেওয়া অধ্যাদেশগুলো কীভাবে অবৈধ হয়? জুলাই সনদ, গণভোট, এমনকি অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান নির্বাচন কমিশন এবং আইন-বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের নিয়োগ—সবই তো বর্তমান মহামান্যের স্বাক্ষরে হয়েছে। তাহলে তিনি এগুলো কোন সংবিধানের ভিত্তিতে করলেন? বাংলাদেশে একই সঙ্গে দুইটি বৈধ ব্যবস্থা থাকতে পারে না। আপনার বক্তব্য অনুযায়ী সালাউদ্দিন সাহেব—আপনি যদি বৈধ হন, তাহলে বর্তমান নির্বাচন কমিশন, প্রেসিডেন্ট এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা সবাই অবৈধ। আর আপনি যদি অবৈধ হন, তাহলে উপরে উল্লেখিত সবাই বৈধ। কারণ সংবিধান আপনার মনমতো বানানো কোনো বিষয়বস্তু নয়। বর্তমানে বাংলাদেশের যা কিছু হচ্ছে—সবই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে জুলাই সনদের ভিত্তিতে হচ্ছে। অতএব জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হয়েছে এবং সেই গণভোটে জনতার রায় এসেছে। জনগণ যে বিষয়গুলোর ভিত্তিতে এই গণভোটে রায় দিয়েছে সেটাই এখন বাংলাদেশের সর্বোচ্চ সংবিধানস্বরূপ। এই আইনকে প্রশ্ন করে কেউ যদি বক্তব্য দেয়, আমি মনে করি তারা রাষ্ট্রের বিরুদ্ধে সর্বোচ্চ অপরাধ করেছে। একদিন না একদিন শক্তিশালী কোনো সরকার এলে অবশ্যই সংবিধান অনুযায়ী তাদের বিচার হবে। কারণ রাষ্ট্র বলছে আপনাকে সংবিধান সংস্কার কমিশনের শপথ নিতে, আর আপনি সেই শপথ না নিয়ে সংসদে বসে আবোলতাবোল ও গোয়ার্তুমি করবেন—এটা মেনে নেওয়া সম্ভব নয়। জামায়াতে ইসলামের নেতারা যেদিন সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন, নিশ্চয়ই সেই শপথপত্র তারা নিজেরা ফটোকপি করে আনেননি। সেই কাগজ সংযুক্ত করে আইন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনার তাদের শপথ পড়িয়েছেন। আপনার নিয়ম অনুযায়ী যদি এটা অবৈধ হয়, তাহলে সংসদে যারা এই কাগজটি প্রিন্ট করে এনেছেন তারাই সবচেয়ে বড় অপরাধী। পরীক্ষার হলে কেউ সামান্য নকল কাগজ নিয়ে গেলে যেমন তাকে বহিষ্কার করা হয় এবং জেলে পাঠানো হয়, তেমনি সেই নকল সরবরাহকারীও শাস্তি পায়। তাহলে সংবিধান সংস্কার পরিষদের মতো একটি শপথপত্র যদি আইনে না থাকে, তবে বেআইনিভাবে কারা সেটি তৈরি করে সংসদ সদস্যদের দিয়ে সারা পৃথিবীর মিডিয়ার সামনে শপথ পড়ালেন—এটা নিশ্চয়ই চরম অন্যায় ও আইনবিরোধী কাজ। তাহলে তারা এখনো কোন আইনের ভিত্তিতে গ্রেফতার না হয়ে সাংবিধানিক পদে বসে আছেন? অতএব সালাউদ্দিন সাহেব, আগরবাগর কথা বাদ দিয়ে জুলাই বিপ্লবের আগের দিনগুলোর কথা স্মরণ করুন। আল্লাহর নামে সেজদা দিন, শুকরিয়া আদায় করুন। দেশনেত্রীর ওপর যে সকল জুলুম হয়েছে সেগুলো স্মরণ করুন। নতুন প্রজন্ম কিন্তু আগের মতো নেই। উল্টাপাল্টা সাংবিধানিক ব্যাখ্যা দিলে তারা আর মেনে নেবে না। আপনাদের রেকর্ড এমনিতেই খুব ভালো নয়। তার ওপর সংসদ অধিবেশনের প্রথম দিন থেকেই যে মাতলামি শুরু করেছেন, তাতে সামনের দিনগুলো আরও কঠিন হতে পারে। সময় থাকতে জনতার রায় মেনে নিন—নচেৎ হাসিনার পরিণতির জন্যই অপেক্ষা করা শ্রেয়। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। ড. ফয়জুল হক।

Monday, 16 March 2026

প্রবীণ নেতারা চান না তরুণরা রাজনীতিতে আসুক।

ঠিক এই কারণেই প্রবীণ নেতারা চান না তরুণরা রাজনীতিতে আসুক। রাজনীতির একটা সিস্টেম আছে। একটা ট্র্যাডিশন আছে। দশকের পর দশক ধরে যত্ন করে গড়া। রক্ত-ঘাম দিয়ে না… ঘুষ, কমিশন আর তদবির বাণিজ্য দিয়ে। পোলাপাইন আইলেই এইডা ভাইঙ্গা ফালাইবো! এখন কথা হইলো সিস্টেমটা কী? সিস্টেম সহজ, তুই চুরি করবি। ছোট চুরি না, বড় চুরি। এমন চুরি যেন পরের পাঁচ পুরুষ বইসা খাইতে পারে। প্রজেক্টে ৪০%, টেন্ডারে ৩০%, আর বাকিটা "পার্টি ফান্ড", মানে নিজের ফান্ড। টাকা কমাবি। উন্নয়নের বরাদ্দ আসবো ১০০ কোটি, খরচ হইবো ৪০ কোটি, বাকি ৬০ কোটি "প্রশাসনিক জটিলতায়" হাওয়া। কাগজে সব ঠিকঠাক। অডিটর? সেও সিস্টেমের অংশ। বাচ্চাকাচ্চারে বিদ্যাস পড়াইবি। দেশের স্কুলে না অবশ্যই। লন্ডনে, টরন্টোতে, সিডনিতে। দেশের স্কুল? সেইটা জনগণের বাচ্চাদের জন্য। তোর বাচ্চা কি জনগণ? বেগমপাড়ায় বাড়ি কিনবি। গুলশানে ফ্ল্যাট, বনানীতে অফিস, গ্রামে বাড়ি, আর বেগমপাড়ায়... সেইটা বলতে হইবো না। সবাই বোঝে। না বুঝলেও বোঝার দরকার নাই। ভোট কিনবি। ইলেকশনের আগে মহল্লায় মহল্লায় খাম যাইবো। ৫০০ টাকা, ১০০০ টাকা। মানুষ বলবো "নেতা গরিবের বন্ধু।" কেউ জিজ্ঞেস করবো না এই টাকা আসলো কই থেইকা। জিজ্ঞেস করার সাহস নাই, আর থাকলেও সুযোগ নাই। এইটাই সিস্টেম। এইটাই ট্র্যাডিশন। - জনগণ হইলো তোর গোলাম - তুই হইলি রাজা। রাজার একটা ভাব থাকে। রাজা হাঁটলে পিছনে লোক থাকে, রাজা কথা বললে মাইক লাগে, রাজা হাসলে ছবি উঠে, রাজা রাগ করলে মামলা হয়। এই ভাব বজায় রাখতে হইবো!! তাহলে তুই কেন জবাবদিহিতা করবি? রাজার কাছে জবাব চায় কে? কার ঘাড়ে কয়টা মাথা? আর সবচেয়ে বড় কথা, তোর মাথায় ব্রেন থাকবে কেন? মাথায় ব্রেন থাকলে প্রশ্ন করবি। প্রশ্ন করলে সিস্টেম নড়বে। সিস্টেম নড়লে অনেকের ঘুম হারাম হয়ে যাবে। তোর মাথায় থাকবে গু 💩 আর তুই সারাদিন বইসা রেন্ডিয়ার দালালি করবি, নাইলে পাকিদের দালালি করবি। এই দুইটার মাঝখানে অপশন নাই। দেশের মানুষের কথা ভাবার সময় নাই, ওইটা তো "রাজনৈতিক দুর্বলতা"। যে নেতার বিদেশি প্রভু নাই, তার তো ফান্ডিং নাই। ফান্ডিং নাই মানে ইলেকশন নাই। ইলেকশন নাই মানে ক্ষমতা নাই। ক্ষমতা নাই মানে চুরির সুযোগ নাই। তাহলে এত কষ্ট করে রাজনীতিতে আসলি কেন? তাই প্রবীণ নেতারা চান তরুণরা ঘরে বসে থাকুক। ফেসবুকে রাজনীতি করুক। কমেন্টে বিপ্লব করুক। কিন্তু মাঠে নামুক না। কারণ মাঠে নামলে সিস্টেম টিকবে না। আর সিস্টেম না টিকলে বেগমপাড়ার বাড়ির কিস্তি যাবে কোথা থেকে? লন্ডনের টিউশন ফি আসবে কোথা থেকে? আর সবচেয়ে বড় কথা… এতদিন ধরে করা “ত্যাগ আর সংগ্রামের” হিসাবটা মিলবে কীভাবে?

Sunday, 8 March 2026

আস্থার দহন।

আস্থার দহন। ইতিহাসের দাবার বোর্ডে দাপুটে খেলোয়াড়ও কখনো কখনো নিজের সাজানো ঘুঁটির চালে নিজেই কুপোকাত হন। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন কিছু সন্ধিক্ষণ এসেছে,যেখানে তাঁর নেওয়া সিদ্ধান্তগুলো আপাতদৃষ্টিতে নিশ্ছিদ্র মনে হলেও সময়ের বিবর্তনে সেগুলোই তাঁর রাজনৈতিক অস্তিত্বের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চারজন ব্যক্তিকে রাষ্ট্রের শীর্ষ পদে আসীন করার নেপথ্যে যে অগাধ আস্থা ও রাজনৈতিক সমীকরণ ছিল, তা শেষ পর্যন্ত এক করুণ নিয়তির পরিহাসে রূপ নিয়েছে। ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর ক্ষমতার স্বাদ পেয়ে শেখ হাসিনা চাইলেন এক নিস্পৃহ অভিভাবক। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে বঙ্গভবনের শীর্ষাসনে বসিয়ে তিনি ভেবেছিলেন এক নিরাপদ ছায়া পেলেন। কিন্তু রাজনীতিতে ‘আদর্শিক নিরপেক্ষতা’ অনেক সময় শাসকের নিজস্ব এজেন্ডার পথে কাঁটা হয়ে দাঁড়ায়। শাহাবুদ্দিন আহমেদ নিজের নীতিতে অটল থেকে সরকারের অনেক রাজনৈতিক আকাঙ্ক্ষায় জল ঢেলে দিয়েছিলেন।তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার সেই আস্থার প্রতিদান মেলেনি; বরং ২০০১ সালে বিচারপতি শাহাবুদ্দিনের শাসনামলে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শালসা-র কারসাজি আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে সেই আস্থার কফিনে শেষ পেরেকটি ঠুকে যায়। নিরপেক্ষতার প্রশ্নে আপসহীন থেকে তিনি যে নির্বাচনের পথ প্রশস্ত করেছিলেন, তা আওয়ামী লীগের ক্ষমতার মসনদ থেকে ছিটকে পড়ার অন্যতম কারণ হিসেবে গণ্য করা হয়। শেখ হাসিনা নিজেই পরবর্তীকালে আক্ষেপ করে বলেছিলেন,এই নিয়োগ ছিল তাঁর রাজনৈতিক জীবনের এক বড় ভুল। এরপর ২০১৫ সালে সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া ছিল তাঁর সরকারের জন্য এক চরম অগ্নিপরীক্ষা। সমালোচকদের মতে, জ্যেষ্ঠতা ও যোগ্যতার মানদণ্ডে স্পষ্ট প্রশ্ন থাকা সত্ত্বেও যাঁকে সর্বোচ্চ বিচারালয়ের চাবি দেওয়া হয়েছিল, সেই এস কে সিনহাই এক পর্যায়ে সরকারের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেন। ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে তিনি যে ‘বিচারিক ক্যু’ বা ‘জুডিশিয়াল ক্যু’র নীল নকশা সাজিয়েছিলেন, তা ঢাকাকে কাঁপিয়ে দিয়েছিল। নির্বাহী বিভাগ আর বিচার বিভাগের এই নজিরবিহীন দ্বৈরথ কেবল সরকারকে অস্বস্তিতেই ফেলেনি, বরং রাষ্ট্রযন্ত্রের ভারসাম্যকেও হুমকির মুখে ফেলেছিল। কোনোমতে সেই বিচারিক ক্যু থেকে সরকার রক্ষা পেলেও, যাকে ভরসা করে শীর্ষাসনে বসানো হয়েছিল, তাঁর কলম থেকেই যখন শাসনের বৈধতা নিয়ে কড়া পর্যবেক্ষণ এল, তখন সেই ‘ভুল’ ইতিহাসের পাতায় এক গভীর ক্ষত হিসেবে স্থায়ী রূপ নিল। ২০২৪ সালে জেনারেল ওয়াকার-উজ-জামানের নিয়োগ ছিল শেখ হাসিনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ও আত্মঘাতী জুয়া। নিয়োগের আগে ও পরে অনেক মহল থেকে তাঁর সম্পর্কে সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও, শেখ হাসিনা পারিবারিক আত্মীয়তা ও দীর্ঘদিনের চেনা আনুগত্যের ওপর অতি-নির্ভরশীল হয়ে সেই সতর্কতাকে অগ্রাহ্য করেছিলেন। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস হলো, যাকে তিনি তাঁর ক্ষমতার চূড়ান্ত রক্ষাকবচ মনে করেছিলেন, সেই সেনাপ্রধানই হয়ে উঠলেন শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যের মূল নায়ক। ৫ই আগস্টের সেই উত্তাল মুহূর্তে যখন জনস্রোত গণভবনমুখী, তখন সেনাপ্রধানের রহস্যময় ভূমিকা এবং শেখ হাসিনাকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া কেবল ক্ষমতার হাতবদল ছিল না, বরং অনেকের মতে এর গভীরে লুকিয়ে ছিল আরও ভয়াবহ কোনো ছক। অভিযোগ ওঠে, পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছিল যা কেবল ক্ষমতাচ্যুত করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তাতে খোদ শেখ হাসিনাকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার বা হত্যার সূক্ষ্ম পরিকল্পনাও ছিল।যে ঢালকে তিনি সবচেয়ে মজবুত ভেবেছিলেন, সেই ঢালই শেষ মুহূর্তে ঘাতকের খড়গ হয়ে তাঁকে ইতিহাসের নিষ্ঠুরতম বাস্তবতার মুখোমুখি দাঁড় করাল। সবশেষে মোঃ সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি করা ছিল এক বিস্ময়কর ও তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্ত। আওয়ামী লীগের ত্যাগী ও পোড়খাওয়া প্রবীণ রাজনীতিবিদদের অবহেলা করে অপেক্ষাকৃত কম পরিচিত একজনকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসানোর সিদ্ধান্তটি দলের ভেতরে ও বাইরে গভীর ক্ষোভের জন্ম দিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আনুগত্যের বিনিময়ে পুরস্কার দেওয়ার এই কৌশলটি ছিল মারাত্মক ভুল; কারণ কোনো পোড়খাওয়া ও অভিজ্ঞ রাজনীতিবিদকে বঙ্গভবনে বসানো হলে ৫ই আগস্টের পরিস্থিতি হয়তো অন্যরকম হতে পারত। সংকটকালীন সময়ে একজন অভিজ্ঞ রাজনীতিক যে বিচক্ষণতা ও দলের প্রতি দায়বদ্ধতা দেখাতে পারতেন, সাহাবুদ্দিন চুপ্পুর অসংলগ্ন ও দ্বিমুখী বক্তব্যে তার লেশমাত্র ছিল না। তাঁর দেওয়া বিভ্রান্তিকর বক্তব্য পুরো রাষ্ট্রব্যবস্থাকে এক সাংবিধানিক গোলকধাঁধায় ফেলে দেয়, যা আওয়ামী লীগের পতন পরবর্তী পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। রাজনীতিতে অতি-বিশ্বাস অনেক সময় দূরদর্শিতাকে আচ্ছন্ন করে ফেলে। শেখ হাসিনা এই চারজন ব্যক্তিকে কেবল উচ্চপদেই বসাননি, বরং তাঁদের ওপর রাষ্ট্রযন্ত্রের একেকটি স্তম্ভের ভার তুলে দিয়েছিলেন। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে, ক্ষমতার চূড়ায় বসে থাকা ব্যক্তিরা যখন জনআকাঙ্ক্ষা আর রাষ্ট্রীয় সংকটের মুখোমুখি হন, তখন ব্যক্তিগত কৃতজ্ঞতার চেয়ে নিজের অস্তিত্ব বা অন্তরে গচ্ছিত জিঘাংসা মুখ্য হয়ে ওঠে। এই চারজন ব্যক্তির নিয়োগ কেবল প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, বরং এগুলো ছিল এক একটি রাজনৈতিক বাজি। আর ইতিহাসের ট্র্যাজেডি হলো, এই বাজিতে প্রতিবারই হারতে হয়েছে খোদ খেলোয়াড়কে। যে হাতগুলোকে তিনি ভেবেছিলেন তাঁর সিংহাসনের পায়া, সেই হাতগুলোই শেষমেশ সেই সিংহাসন উল্টে দেওয়ার অনুঘটক হিসেবে কাজ করেছে।এই চারটি নিয়োগ বিশ্লেষণ করলে দেখা যায়, ক্ষমতার শীর্ষে বসে শেখ হাসিনা বারবার এমন ব্যক্তিদের ওপর বাজি ধরেছিলেন, যারা সংকটের মুহূর্তে হয় অতি-নিরপেক্ষ ছিলেন, না হয় সরাসরি বিনাশের পথ তৈরি করেছিলেন। ক্ষমতার মোহ অনেক সময় মানুষের বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, ফলে ব‍্যক্তিগত অনুগত মানুষের চেয়ে আদর্শীক অনুগত মানুষকে বেশি নিরাপদ মনে হয়।এই সিদ্ধান্তগুলো কেবল রাজনৈতিক ভুল ছিল না, বরং এগুলো ছিল নিয়তির সেই অমোঘ লিখন, যা তিলে তিলে এক দীর্ঘ শাসনের ভিত গুঁড়িয়ে দিয়ে এক ট্র্যাজিক মহাকাব্যের জন্ম দিল।